শেয়ারFacebookWhatsApp

'ওর কাছে সব কিছুই যেন বড় রকমের জুয়ো খেলা'- কার কাছে, কেন?

উত্তর: রবার্ট ক্লাইভ স্বার্থের প্রয়োজনে যেকোনো ঝুঁকি নিতে পারত বলে নবাব সিরাজউদ্দৌলা প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিলেন। নবাব সিরাজউদ্দৌলার ভাষ্যমতে, ক্লাইভ ছিল সাংঘাতিক লোক। মতলব হাসিল করার জন্য যেকোনো পরিস্থিতিতে সে ঝাঁপিয়ে পড়তে পারত। খেলায় জিততে হলে জুয়াড়ি যেমন সর্বস্থ বাজি ধরতে পারে এবং যেকোনো উপায়ে জিতেই ছাড়ে, ক্লাইভও তেমনি এক ভয়ংকর ব্যক্তি ছিল। নবাবের এ দৃষ্টিভঙ্গি ভুল প্রমাণিত হয়নি। ক্লাইভ এত বেশি অর্থলোভী ছিল যে একটি দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতেও দ্বিধান্বিত হয়নি সে। তার লোভ ও আগ্রাসী মনোভাবের কারণেই নবাবের নেতৃত্বাধীন বাংলা করুণ পরিণতির দিকে ধাবিত হয়।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

'ওর কাছে সব কিছুই যেন বড় রকমের জুয়ো খেলা'- কার কাছে, কেন?

উদ্দীপক

অমর ও সমর অন্তরঙ্গ বন্ধু। একদা তারা এক বনের ভেতর দিয়ে যাচ্ছিল। তারা প্রতিজ্ঞা করল, পথে কোনো বিপদে কেউ কাউকে ছেড়ে যাবে না। বনের মাঝামাঝি আসতেই তারা এক হিংস্র ভালুকের আক্রমণের শিকার হলো। অমর বন্ধুর কথা না ভেবে নিজের প্রাণ বাঁচাতে একটি বৃক্ষের উপর উঠে গেল, কিন্তু সমর গাছে উঠতে পারে না। উপায় না দেখে সে মৃত মানুষের মতো মাটিতে শুয়ে পড়ল। হিংস্র ভালুকটি দৌড়ে এসে সমরের দেহটিকে অনেকক্ষণ নিরীক্ষণ করে অবশেষে মৃতদেহ ভেবে চলে গেল। বিপদমুক্ত ভেবে অমর এবার বৃক্ষ থেকে নামল আর বন্ধু সমরের কাছে জানতে চাইল, ভালুক তার কানে কানে কী বলে গেছে? সমর গম্ভীর স্বরে উত্তর দিল, 'ধূর্ত ও প্রতিজ্ঞা ভঙ্গকারীরা চিরকালই শত্রু হয়; বন্ধু হয় না- এই কথাই বলেছে।'

Sylhet · 2017

উত্তর

নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম- মির্জা মুহাম্মদ সিরাজউদ্দৌলা।

উত্তর

রবার্ট ক্লাইভ স্বার্থের প্রয়োজনে যেকোনো ঝুঁকি নিতে পারত বলে নবাব সিরাজউদ্দৌলা প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিলেন। নবাব সিরাজউদ্দৌলার ভাষ্যমতে, ক্লাইভ ছিল সাংঘাতিক লোক। মতলব হাসিল করার জন্য যেকোনো পরিস্থিতিতে সে ঝাঁপিয়ে পড়তে পারত। খেলায় জিততে হলে জুয়াড়ি যেমন সর্বস্থ বাজি ধরতে পারে এবং যেকোনো উপায়ে জিতেই ছাড়ে, ক্লাইভও তেমনি এক ভয়ংকর ব্যক্তি ছিল। নবাবের এ দৃষ্টিভঙ্গি ভুল প্রমাণিত হয়নি। ক্লাইভ এত বেশি অর্থলোভী ছিল যে একটি দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতেও দ্বিধান্বিত হয়নি সে। তার লোভ ও আগ্রাসী মনোভাবের কারণেই নবাবের নেতৃত্বাধীন বাংলা করুণ পরিণতির দিকে ধাবিত হয়।

উত্তর

উদ্দীপকের সমর নিজে বিশ্বাসভাজন হয়েও বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার সূত্রে সিরাজউদ্দৌলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশকে স্বাধীন করতে তিনি প্রাণান্ত চেষ্টা করে গেছেন। কিন্তু মিরজাফর, রাজবল্লভ, রায়দুর্লভ ধর্মগ্রন্থ ছুঁয়ে দেশ ও নবাবকে রক্ষার প্রতিজ্ঞা করলেও সে প্রতিশ্রুতি ভঙ্গ করে। নবাব তাদের ওপর বিশ্বাস স্থাপন করলেও তারা সে বিশ্বাসের মর্যাদা রাখেনি। ফলে নবাব প্রতারিত হয়েছেন। উদ্দীপকের সমর তার বন্ধু অমরের কাছে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। তারা একে অপরের দুঃসময়ে পাশে থাকার প্রতিজ্ঞা করলেও অমর তার প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। বনের মধ্যে বিপদে পড়লে সমরকে একা ফেলে অমর নিজের স্বার্থ দেখেছে। বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে সমর। আলোচ্য নাটকে সিরাজউদ্দৌলার অমাত্যরাও দুদিনে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তাই উদ্দীপকের সমর তার সহযাত্রী বন্ধুকে বিশ্বাস করে প্রতারিত হওয়ার দিক থেকে সিরাজউদ্দৌলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

'ধূর্ত ও প্রতিজ্ঞা ভজাকারীরা চিরকালই শত্রু হয়; বন্ধু হয় না'- বক্তব্যটি 'সিরাজউদ্দৌলা' নাটকের ক্ষেত্রেও সত্য। 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর, রাজবল্লভ, রায়দুর্লভ, জগৎশেঠ, মিরনসহ আরো অনেকেই ছিল ধূর্ত এবং প্রতিজ্ঞা ভঙ্গকারী। তারা ক্ষমতা ও অর্থের লোভে নবাবের বিরুদ্ধে অবস্থান নেয়। এককথায় বলতে গেলে, অর্থ ও ক্ষমতার লোভে ইংরেজদের কাছে বাংলাকে নামমাত্র মূল্যে বিক্রি করে দেয় তারা। উদ্দীপকের অমর ও সমর অন্তরঙ্গ বন্ধু। তারা প্রতিজ্ঞা করেছিল বিপদে কেউ কাউকে ছেড়ে যাবে না। কিন্তু বিপদাপন্ন অবস্থায় প্রতিজ্ঞা রক্ষায় ব্যর্থ হয়েছে অমর। সে বনের মধ্যে ভালুকের আক্রমণের মুখে সমরকে বিপদে ফেলে পালিয়ে যায়। কিন্তু সমর বন্ধুসুলভ আচরণে পিছ-পা হয়নি। উদ্দীপকের অমর ও সমর প্রকারান্তরে 'সিরাজউদ্দৌলা' নাটকের কথাই স্মরণ করিয়ে দেয়। সিরাজউদ্দৌলা তাঁর অমাত্যদের সঙ্গে নিয়ে কোরআন শরীফ ছুঁয়ে দেশকে রক্ষার প্রতিজ্ঞা করেন। অমাত্যরা বলেছিল, তাদের জীবন নবাবের কল্যাণে উৎসগীকৃত। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। কেননা, তারা ছিল ধূর্ত। তাই নবাবের সামনে প্রতিজ্ঞা করলেও মূলত তারা লোভের বশবর্তী হয়ে বিশ্বাসঘাতকতার পথ বেছে নেয়। তাই বাঙালি হয়েও তারা পলাশির যুদ্ধে বাংলার শত্রুপক্ষ অবলম্বন করে। অতএব 'সিরাজউদ্দৌলা' নাটকেও উদ্দীপকের বক্তব্যের সত্যতা খুঁজে পাওয়া যায়।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাSylhet
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।