শেয়ারFacebookWhatsApp

আত্মসমর্পণ করাই এখন যুক্তিসংগত'- উক্তিটি কার?

উত্তর: 'আত্মসমর্পণ করাই এখন যুক্তিসংগত'- এ উক্তিটি করেছেন হলওয়েল।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

আত্মসমর্পণ করাই এখন যুক্তিসংগত'- উক্তিটি কার?

উদ্দীপক

শাহীন গ্রামে প্রতিবেশীর বাড়িতে চুরি করে ধরা পড়ে। মা-বাবা সম্মান বাঁচাতে ছেলেকে মামাবাড়ি পাঠিয়ে দেন। সেখানে কিছুদিন থাকার পর নেশাগ্রস্ত হয়ে পড়ে সে। মামার ঘরের ছোট ছোট দামি জিনিসপত্র হারাতে থাকে। প্রথমত তাঁরা কাজের মেয়েকে সন্দেহ করেন। কিন্তু মেয়ের জন্মদিনের উপহার হারিয়ে গেলে তা পাওয়া যায় শাহীনের ঘরের আলমারির মধ্যে তালাবদ্ধ অবস্থায়। তখন মুখোশ খুলে যায় শাহীনের। মামাবাড়ি থেকে বিতাড়িত হয় সে।

Dinajpur · 2017

উত্তর

'আত্মসমর্পণ করাই এখন যুক্তিসংগত'- এ উক্তিটি করেছেন হলওয়েল।

উত্তর

মতিঝিল ছেড়ে আমি এক পাও নড়ব না'- উক্তিটিতে ঘসেটি বেগমের ক্রোধ ও ঔদ্ধত্য ফুটে উঠেছে। মতিঝিলে ঘসেটি বেগমের বাড়িতে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। ষড়যন্ত্র চলছিল। নবাব সেখানে উপস্থিত হয়ে মতিঝিলের জলসা ভেঙে দেন এবং ঘসেটি বেগমকে তার প্রাসাদে যেতে নির্দেশ দেন। কিন্তু ঘসেটি বেগম তা মানতে নারাজ। তাই নবাবের প্রতি ক্রোধে উন্মত্ত হয়ে সে বলে, 'মতিঝিল ছেড়ে আমি এক পাও নড়ব না।'

উত্তর

শাহীন চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের রবার্ট ক্লাইভ চরিত্রের প্রতিনিধিত্ব করে। রবার্ট ক্লাইভ ছিল উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার দৌরাত্ম্যে অস্থির হয়ে বাবা- মা তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি দিয়ে ভারতবর্ষে পাঠান। ক্লাইভ ভারতবর্ষে এসে অন্যায় ও লুটতরাজ চালিয়েছিল। আবার ভারতবর্ষ লুণ্ঠন করা বিপুল পরিমাণ অর্থ ব্রিটিশ কোষাগারে জমা না দিয়ে তা আত্মসাতের অভিযোগে অভিযুক্তও হয়েছিল। উদ্দীপকের শাহীন 'সিরাজউদ্দৌলা' নাটকের ক্লাইভের চারিত্রিক বৈশিষ্ট্যকেই ধারণ করছে। নেতিবাচক আচরণের কারণে মা-বাবার বিরাগভাজন হয় সে। ফলে তার মা-বাবা তাকে মামাবাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু সেখানেও সে নিজেকে শোধরাতে পারে না। চুরির দায়ে সেখান থেকেও বিতাড়িত হতে হয় তাকে। শাহীনের আচরণের এ সকল দিক 'সিরাজউদ্দৌলা' নাটকের রবার্ট ক্লাইভ চরিত্রকেই প্রতিনিধিত্ব করে।

উত্তর

শাহীন ও লর্ড ক্লাইভ উভয়েই উচ্ছৃঙ্খল ও বিত্তলোভী চরিত্র এবং আমাদের সমাজে তাদের মতো মানুষের সংখ্যা কম নয়। 'সিরাজউদ্দৌলা' নাটকের ক্লাইভ উচ্ছৃঙ্খল ও অর্থলোভী ছিল। সে বাংলাকে যথেচ্ছভাবে লুণ্ঠন করতে দ্বিধাবোধ করেনি। ক্লাইভের মতো অর্থলোলুপ মানসিকতা 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর, উমিচাঁদ, ঘসেটি বেগম ও মিরনের মধ্যেও দেখা যায়। তারাও অর্থের জন্য নৈতিকতা বিসর্জন দিতে দ্বিধা করেনি। উদ্দীপকের শাহীনের মধ্যে উচ্ছৃঙ্খলতা ও অর্থলোলুপ মানসিকতা লক্ষণীয়। সে নেশাগ্রস্ত একজন যুবক। তাছাড়া তার চুরি করার স্বভাবও লক্ষ করা যায়। ফলে কোনো স্থানেই সে সম্মান পায় না। তার নেতিবাচক চরিত্রের কারণেই তাকে মামাবাড়ি থেকে বিতাড়িত হতে হয়। সর্বোপরি শাহীন সমাজের কাছে একজন ঘৃণিত ব্যক্তি হিসেবেই পরিগণিত হয়। উদ্দীপক ও আলোচ্য নাটকে নৈতিকতা-বর্জিত মানুষের দৃষ্টান্তস্বরূপ শাহীন কিংবা লর্ড ক্লাইভ নামগুলো এসেছে। কিন্তু শুধু এরাই নয়, আমাদের সমাজে এরকম আরও অনেক মানুষ রয়েছে। বরং বলা যায়, বর্তমান সময়ে এদেরই সংখ্যাধিক্য প্রকট হয়ে উঠেছে। যদি এরকম উচ্ছৃঙ্খল, অসৎ ও বিত্তলোভী মানুষ সমাজে না থাকত তাহলে সমাজটা আরও অনেক সুন্দর হতো। তাই প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথার্থ বলে বিবেচনা করা যায়।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাDinajpur
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।