শেয়ারFacebookWhatsApp

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর: বিশ্বাসঘাতক ও দেশদ্রোহীদের দমনে দেশপ্রেম এবং স্বাধীনতা রক্ষার সংকল্পই হয়ে উঠতে পারে প্রধান হাতিয়ার এই বিষয়টি বোঝাতেই প্রশ্নোক্ত মন্তব্যটি করা হয়েছে। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর তিনি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। মুর্শিদাবাদে ফিরে দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে চান ইংরেজদের বিরুদ্ধে। এ সময় দেশের স্বাধীনতা রক্ষা নিয়ে অনেকেই আশাহত হয়ে পড়ে। অনেকেই বিশ্বাসঘাতকদের কর্মকাণ্ডে হতাশ হয়। তখন উপস্থিত জনতাকে দেশপ্রেমে উজ্জীবিত করার প্রয়াসে নবাব সিরাজউদ্দৌলা প্রশ্নোক্ত মন্তব্যটি করেন।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখ…

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

উত্তর

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ মোহাম্মদি বেগের।

উত্তর

বিশ্বাসঘাতক ও দেশদ্রোহীদের দমনে দেশপ্রেম এবং স্বাধীনতা রক্ষার সংকল্পই হয়ে উঠতে পারে প্রধান হাতিয়ার এই বিষয়টি বোঝাতেই প্রশ্নোক্ত মন্তব্যটি করা হয়েছে। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর তিনি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। মুর্শিদাবাদে ফিরে দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে চান ইংরেজদের বিরুদ্ধে। এ সময় দেশের স্বাধীনতা রক্ষা নিয়ে অনেকেই আশাহত হয়ে পড়ে। অনেকেই বিশ্বাসঘাতকদের কর্মকাণ্ডে হতাশ হয়। তখন উপস্থিত জনতাকে দেশপ্রেমে উজ্জীবিত করার প্রয়াসে নবাব সিরাজউদ্দৌলা প্রশ্নোক্ত মন্তব্যটি করেন।

উত্তর

উদ্দীপকের চেতনা হলো দেশপ্রেম, যা নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মিরমর্দান এবং মোহনলালের মধ্যে বিদ্যমান ছিল। মিরমর্দান ও মোহনলাল নবাব সিরাজউদ্দৌলার অত্যন্ত বিশ্বাসী সেনাপতি ছিলেন। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে অধিকাংশ সেনাপতি যেখানে বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে সেখানে মিরমর্দান ও মোহনলাল জীবন দিয়ে হলেও বিশ্বাসের মর্যাদা রেখেছেন। পলাশির যুদ্ধে মিরমর্দান গোলার আঘাতে মৃত্যুবরণ করলে মোহনলাল ফরাসি যোদ্ধা সিনফ্রেকে সঙ্গে নিয়ে বীরদর্পে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। শেষ পর্যন্ত পুত্রসহ বন্দি হয়ে ক্লাইভের গুলিতে মৃত্যুমুখে পতিত হন তিনি। উদ্দীপকে দেখতে পাই ব্রিটিশ শাসকদের অপশাসন ভারতবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। ব্রিটিশদের এই অত্যাচার প্রতিরোধে এগিয়ে এসেছেন মাস্টারদা সূর্যসেন ও প্রীতিলতা ওয়াদ্দেদার। ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নিজের জীবন দিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমাণ করে যান তাঁর দেশপ্রেমের চেতনা। তাঁর মতোই দেশের জন্য প্রাণ দিয়েছেন মিরমর্দান ও মোহনলাল। তাই বলা যায়, মিরমর্দান ও মোহনলালের মধ্যে উদ্দীপকে উল্লেখ্য দেশপ্রেমের চেতনা প্রবলভাবে বিদ্যমান ছিল।

উত্তর

'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য হলো দেশপ্রেম, যা নবাব সিরাজউদ্দৌলার চরিত্রের মাধ্যমে প্রস্ফুটিত হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি তাঁর অমাত্যবর্গের বিশ্বাসঘাতকতার কারণে পলাশির যুদ্ধে পরাজিত হন। তাঁর মধ্যে ছিল দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা। তাই দেশের স্বাধীনতা রক্ষার জন্য তিনি আমৃত্যু লড়াই করেছেন। দেশপ্রেমিক বীরদের সঙ্গে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। উদ্দীপকের মাস্টারদা সূর্যসেন ও প্রীতিলতা ওয়াদ্দেদার নাটকের সিরাজউদ্দৌলার মতোই দেশপ্রেমিক ও সাহসী। তাঁদের পরিণতি বেদনাদায়ক হলেও তাঁদের উদ্যোগ, উদ্যম ও সাহস জনমানুষের মনে দেশপ্রেম জাগায়। দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমৃত্যু লড়াই করেছেন প্রীতিলতা ওয়াদ্দেদার। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতি লক্ষ করা যায়। এর অর্থ এই নয় যে তিনি ভীতু ও কাপুরুষ। নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত চারটি অঙ্কে আমরা তাঁকে সাহসী ও বীর হিসেবে দেখতে পাই। সিরাজউদ্দৌলা কখনো শত্রুর কাছে মাথা নত করেননি। আর পুরো নাটকে নবাবের এই দেশপ্রেমই মূল উপজীব্য হয়ে উঠেছে। উদ্দীপকেও এই দেশপ্রেমের বিষয়টি প্রাধান্য পেয়েছে।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাRajshahi
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।