শেয়ারFacebookWhatsApp

'মাকড়সা' সিকান্দার আবু জাফরের কী ধরনের রচনা?

উত্তর: 'মাকড়সা' সিকান্দার আবু জাফরের নাটক ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

'মাকড়সা' সিকান্দার আবু জাফরের কী ধরনের রচনা?

উদ্দীপক

শহরে বড়োসড়ো এক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত সরদার নিজাম ও তার দল। এ লক্ষ্যে শহরের প্রান্তে এক পরিত্যক্ত বাড়িতে তারা অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হতে থাকে। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নগর পুলিশ পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে সদলবলে নিজামকে আটক করে কারাগার প্রেরণ করে।

নটরডেম কলেজ · 2024

উত্তর

'মাকড়সা' সিকান্দার আবু জাফরের নাটক ।

উত্তর

প্রতিশোধপরায়ণ হয়ে ঘসেটি বেগম সিরাজউদ্দৌলাকে লক্ষ করে প্রশ্নোক্ত উক্তিটি করেছিল। নবাব সিরাজউদ্দৌলাকে সরিয়ে যারা অর্থ ও ক্ষমতা লাভের জন্য ষড়যন্ত্র করেছিল, তাদের সঙ্গে ছিল ঘসেটি বেগম। সিরাজউদ্দৌলা নবাব হলে তা মেনে নিতে পারে না ঘসেটি বেগম। তাই সে গোপনে মিরজাফর ও অন্যদের সঙ্গে ষড়যন্ত্র করে । নবাব সিরাজউদ্দৌলা ঘসেটি বেগমের এই কর্মকাণ্ড বুঝতে পেরে তাকে মতিঝিল থেকে নবাবের মায়ের কাছে নিয়ে যেতে চাইলে ক্ষুব্ধ হয় ঘসেটি বেগম। আর তখনই সে নবাবকে উদ্দেশ করে প্রশ্নোক্ত উক্তিটি করে।

উত্তর

ডাকাত দলের প্রস্তুতির বিষয়টিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ বাহিনীর নবাব সিরাজউদ্দৌলাকে আক্রমণের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ । 'সিরাজউদ্দৌলা' নাটকে ইংরেজদের ষড়যন্ত্র ও দুঃসাহসের কথা তুলে ধরা হয়েছে। ইংরেজরা এই বাংলায় আসে ব্যাবসা-বাণিজ্য করার জন্য। নি ধীরে ধীরে ইংরেজরা বাংলার শাসনব্যবস্থাকে দখল করার চেষ্টা করে। তারা ব্যাবসা বিস্তারের পাশাপাশি চিরস্থায়ীভাবে বাংলার শাসন ক্ষমতা দখল করার পরিকল্পনা করে। তাই ফোর্ট উইলিয়াম দুর্গে তারা অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে বাংলার নবাবের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। উদ্দীপকের ডাকাত সরদারের কার্যক্রমের মধ্যে ইংরেজদের প্রতিনিধি লর্ড ক্লাইভের প্রতিচ্ছবি প্রস্ফুটিত। ডাকাত সরদার নিজাম শহরে ডাকাতি কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নিয়েছিল। এই লক্ষ্যে তারা শহরের একটি পুরাতন বাড়িতে আশ্রয় নিয়েছিল। পুরাতন বাড়িতে সুসংগঠিত হয়ে তারা ডাকাতি কার্য পরিচালনা করতে চেয়েছিল। নিজামের এই উদ্দেশ্য ও কর্মসূচি লর্ড ক্লাইভের কর্মসূচির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, ডাকাতদলের প্রস্তুতির বিষয়টিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ বাহিনীর নবাব সিরাজউদ্দৌলাকে আক্রমণের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

'ইংরেজদের পরিণতি উদ্দীপকের নিজামদের মতো হলে এ দেশের ইতিহাস পালটে যেত।'— উক্তিটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকে ইংরেজদের দুঃসাহস ও ষড়যন্ত্রের কাহিনি প্রকাশিত হয়েছে। ইংরেজরা নবাবকে পরাজিত করে ক্ষমতা দখল করতে চেয়েছিল। এই লক্ষ্যে ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গে অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হয়। সুযোগ বুঝে নবাবের বিরুদ্ধে বিদ্রোহ করার চিন্তা করে। কিন্তু নবাব ইংরেজদের উদ্দেশ্য টের পেয়ে ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে ইংরেজদের বিতাড়িত করেন। ইংরেজরা ছত্রভঙ্গ হয়ে যায়, কিন্তু নবাব তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেন না । উদ্দীপকের ডাকাত দলও একটি শহরে ডাকাতির প্রস্তুতি নিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল ডাকাতি করে ধন-সম্পদ লুট করবে। এই লক্ষ্যে একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছিল তারা। কিন্তু গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নগর পুলিশ ডাকত দলের উদ্দেশ্য টের পেয়ে তাদেরকে আক্রমণ করেন এবং ডাকাত দলের সর্দার নিজামসহ সকলকে আটক করেন। পরে তাদের শাস্তি প্রদান করেন। তাই শহর ডাকাতির ঘটনা থেকে রক্ষা পেয়েছিল। উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘটনা আলোচনা সাপেক্ষে বলা যায় যে, নবাব সিরাজউদ্দৌলা যদি গোয়েন্দা পুলিশের মতো শাস্তির ব্যবস্থা করতেন তাহলে ইংরেজরাও অন্যায়ের পথ ত্যাগ করত। নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। নবাবের নানা দুর্বলতার কারণে ইংরেজরা বারবার সুযোগ পেয়ে যায়। কিন্তু উদ্দীপকের মতো শাস্তির ব্যবস্থা থাকলে বাংলাদেশের ইতিহাস পালটে যেত, ইংরেজরা আর দুঃসাহস দেখাতে পারত না।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলানটরডেম কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।