শেয়ারFacebookWhatsApp

'ওর কাছে সব কিছুই যেন বড় রকমের জুয়ো খেলা।'-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর: রবার্ট ক্লাইভ স্বার্থের প্রয়োজনে যেকোনো ঝুঁকি নিতে পারত বলে নবাব সিরাজউদ্দৌলা প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিলেন। নবাব সিরাজউদ্দৌলার ভাষ্যমতে, ক্লাইভ ছিল সাংঘাতিক লোক। মতলব হাসিল করার জন্য যেকোনো পরিস্থিতিতে সে ঝাঁপিয়ে পড়তে পারত। খেলায় জিততে হলে জুয়াড়ি যেমন সর্বস্ব বাজি ধরতে পারে এবং যেকোনো উপায়ে জিতেই ছাড়ে, ক্লাইভও তেমনি এক ভয়ংকর ব্যক্তি ছিল। তার লোভ ও আগ্রাসী মনোভাবের কারণেই নবাবের নেতৃত্বাধীন বাংলা করুণ পরিণতির দিকে ধাবিত হয়।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

'ওর কাছে সব কিছুই যেন বড় রকমের জুয়ো খেলা।'-উক্তিটি ব্যাখ্যা কর।

উদ্দীপক

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাজনীতিতে, শাসনকার্যে সর্বদাই তিনি ছিলেন আপোসহীন। সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থে অত্যাচারী, শোষক, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করে গেছেন আজীবন। ১৯৫২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০, সর্বোপরি ১৯৭১ সালে তাঁর বলিষ্ঠ নেতৃত্বের মৌলিকত্ব অনস্বীকার্য। তাঁর যথার্থ নেতৃত্ব ও দিক-নির্দেশনায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য। অথচ দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর বিশ্বাস ও উদারতার সুযোগ নিয়ে এদেশে বসবাসকারী পাকিস্তানের দোসররা গভীর ষড়যন্ত্রের শিকড় গেড়ে বসে। সেই ষড়যন্ত্রের চরন পরিণতি ঘটে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে সপরিবার নির্মমভাবে হত্যার মাধ্যমে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

সাপ্তাহিক অভিযান।

উত্তর

রবার্ট ক্লাইভ স্বার্থের প্রয়োজনে যেকোনো ঝুঁকি নিতে পারত বলে নবাব সিরাজউদ্দৌলা প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিলেন। নবাব সিরাজউদ্দৌলার ভাষ্যমতে, ক্লাইভ ছিল সাংঘাতিক লোক। মতলব হাসিল করার জন্য যেকোনো পরিস্থিতিতে সে ঝাঁপিয়ে পড়তে পারত। খেলায় জিততে হলে জুয়াড়ি যেমন সর্বস্ব বাজি ধরতে পারে এবং যেকোনো উপায়ে জিতেই ছাড়ে, ক্লাইভও তেমনি এক ভয়ংকর ব্যক্তি ছিল। তার লোভ ও আগ্রাসী মনোভাবের কারণেই নবাবের নেতৃত্বাধীন বাংলা করুণ পরিণতির দিকে ধাবিত হয়।

উত্তর

উদ্দীপকের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাথে সিরাজউদ্দৌলা নাটকের সিরাজউদ্দৌলার সাথে সংগতিপূর্ণ। উদ্দীপকে দেখা যায় বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার জন্য এবং বাঙ্গালীদের মুক্তির জন্য আজন্ম সংগ্রাম করেছেন । তার নেতৃত্ব এদেরকে মুক্ত করেছেন কিন্তু যখন দেশ স্বাধীন হয় এ দেশের কিছু পাকিস্তানের দোসর ১৯৭৫ সালে তাকে হত্যা করে । অপরদিকে নাটকে দেখা যায় ইংরেজদের হাত থেকে বাংলাকে রক্ষা করেছেন, স্বাধীন করেছেন কিন্তু এদেশের কিছু বিশ্বাসঘাতক যেমন মীরজাফর , ঘসেটি বেগম। তাকে হত্যা করা হয়েছে। সুতরাং দেখা যায় উদ্দীপকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নাটকের সিরাজ দুজনের কাজ এবং অত্যাচার একই। প্রথমে এরা দেশের জন্য অনেক ভালো কাজ করেছেন কিন্তু যাদের জন্য ভালো কাজ করেছেন তাদের মধ্যে কিছু দোসর তাদেরকে হত্যা করেছেন।

উত্তর

• "উদ্দীপকে বঙ্গবন্ধু এবং আমার পঠিত নাটকের সিরাজউদ্দৌলা একই সূত্রে গাঁথা।"- মন্তব্যটি যথার্থ। • যারা দেশকে ভালোবাসেন, দেশের সার্বিক কল্যাণ কামনা করেন, প্রয়োজনে দেশের জন্য যারা জীবন বিলিয়ে দেন, তাঁরা চির অমর। তাঁদের সুকীর্তি তাঁদেরকে চিরকাল বাঁচিয়ে রাখে। • 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ দেশপ্রেমের মহিমায় গরীয়ান। তিনি রাজনৈতিক বিচক্ষণতার বলে এই ভূখণ্ডকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করে আসছিল। কিন্তু তাঁরই বিশ্বস্ত কর্মচারী ও নিকটজনরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ইংরেজদের সাথে হাত মেলায়। দেশ যখন চরম দুর্যোগের মুখে পতিত হয় তখন তারা থাকে নির্বিকার। সিরাজ পরাজিত হন ইংরেজদের হাতে। নিজ লোকদের বিশ্বাসঘাতকতায় ইংরেজদের হাতে তাঁর প্রাণ যায়। • উদ্দীপকের বঙ্গবন্ধুরও একই অবস্থা দেখা যায়। দেশ গঠনের প্রারম্ভিককাল থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তিনি ছিলেন বাংলাদেশ নামক রাষ্ট্রের স্রষ্টা। কিন্তু তাঁরই বিশ্বাস ও উদারতার সুযোগ নিয়ে পাকিস্তানি দোসররা তাঁকে হত্যা করে। তিনি সিরাজের মতো বিশ্বাসঘাতকতার শিকার হন। তাই বলা যায়, উদ্দীপকের বঙ্গবন্ধু এবং আমার পঠিত নাটকের নবাব সিরাজউদ্দৌলা একই সূত্রে গাঁথা।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।