“ দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনার স্তূপে চাপা না পড়ে।”- কে, কাকে, কী প্রসঙ্গে উক্তিটি করেছিল? ব্যাখ্যা কর।
উত্তর: “দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনার স্তূপে চাপা না পড়ে।” এই কথাটি নবাব সিরাজউদ্দৌলা জনতার উদ্দেশ্যে বলেছেন । • 'সিরাজউদ্দৌলা' নাটকে পলাশির যুদ্ধের ময়দান থেকে ফিরে নবাব নতুন শক্তি সঞ্চয়ের চেষ্টা চালান। কিন্তু কিছু স্বার্থান্ধ প্রতারক ও কাপুরুষ সৈন্য সংগ্রহ করার উদ্দেশ্যে টাকা নিয়ে পালিয়ে যেতে থাকলে নবাব তাদেরকে ভীরু হিসেবে আখ্যায়িত করেন। জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, কিন্তু তাতে বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না। তাদের মতো এমন করে মিরমদান, মোহনলাল, বদ্রিআলি, নৌবেসিং প্রমুখ দেশপ্রেমিকও পালাতে পারতেন, কিন্তু দেশের স্বাধীনতার জন্য, দেশবাসীর মর্যাদার জন্য তাঁরা জীবন দিয়ে গেছেন। তাই জনতার প্রতি নবাব আহ্বান জানান তাঁদের এই আদর্শ যেন লাঞ্ছিত না হয়। তাদের মতো দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনার স্তূপে চাপা না পড়ে ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“ দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনার স্তূপে চাপা না পড়ে।”- কে, কাকে, ক…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর