শেয়ারFacebookWhatsApp

সিরাজউদ্দৌলাকে কোথায় বন্দি করা হয়?

উত্তর: সিরাজউদ্দৌলাকে ভগবানগোলায় বন্দি করা হয়।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

সিরাজউদ্দৌলাকে কোথায় বন্দি করা হয়?

উদ্দীপক

মুকিম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ময়লার ভাগাড়ের পাশে আট মাস বয়সি এক শিশুর কান্না শুনতে পান। পরম যত্নে বুকে তুলে নেন এবং নাম দেন আজমল। সে প্রায় ত্রিশ বছর আগের ঘটনা তখন থেকেই তিনি আজমলকে স্নেহ-ভালোবাসায় বড় করে তোলেন। নীচু মানসিকতার আজমল ছিল অত্যন্ত লোভী। সে সুযোগ খোঁজে আশ্রয়দাতার সমস্ত সম্পত্তি হস্তগত করার। একদিন অস্ত্রের মুখে মুকিম সাহেবকে তাঁর সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে দিতে বাধ্য করে এবং স্বহস্তে আশ্রয়দাতাকে হত্যা করে আজমল ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024

উত্তর

সিরাজউদ্দৌলাকে ভগবানগোলায় বন্দি করা হয়।

উত্তর

“দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনার স্তূপে চাপা না পড়ে।” এই কথাটি নবাব সিরাজউদ্দৌলা জনতার উদ্দেশ্যে বলেছেন । • 'সিরাজউদ্দৌলা' নাটকে পলাশির যুদ্ধের ময়দান থেকে ফিরে নবাব নতুন শক্তি সঞ্চয়ের চেষ্টা চালান। কিন্তু কিছু স্বার্থান্ধ প্রতারক ও কাপুরুষ সৈন্য সংগ্রহ করার উদ্দেশ্যে টাকা নিয়ে পালিয়ে যেতে থাকলে নবাব তাদেরকে ভীরু হিসেবে আখ্যায়িত করেন। জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, কিন্তু তাতে বীরের মনোবল ক্ষুণ্ণ হয় না। তাদের মতো এমন করে মিরমদান, মোহনলাল, বদ্রিআলি, নৌবেসিং প্রমুখ দেশপ্রেমিকও পালাতে পারতেন, কিন্তু দেশের স্বাধীনতার জন্য, দেশবাসীর মর্যাদার জন্য তাঁরা জীবন দিয়ে গেছেন। তাই জনতার প্রতি নবাব আহ্বান জানান তাঁদের এই আদর্শ যেন লাঞ্ছিত না হয়। তাদের মতো দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনার স্তূপে চাপা না পড়ে ।

উত্তর

উদ্দীপকের আজমল চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগ চরিত্রের প্রতিনিধিত্ব করে। • স্বার্থান্বেষী ও লোভী মানুষ নিজের স্বার্থ রক্ষার জন্য যেকোনো গর্হিত কাজ করতে পারে। লোভ, ক্ষমতা দখল, লালসা ইত্যাদির জন্য সে মনুষ্যত্ব বিকিয়ে দিয়ে পশুতে পরিণত হয়। তার মধ্যে কোনো কৃতজ্ঞতাবোধ থাকে না । • উদ্দীপকের আজমল একজন নীচু মানসিকতা ও অত্যন্ত লোভী একজন ব্যক্তি। কেননা যেই মুকিম সাহেব রাস্তা থেকে তুলে এনে তাকে স্নেহ-ভালোবাসায় বড় করে তুলেছেন, সেই আশ্রয়দাতার সম্পত্তি হস্তগত করার জন্যই আজমল সুযোগ খোঁজে । এভাবে একদিন অস্ত্রের মুখে তাঁর সম্পত্তি লিখে দিতে বাধ্য করে আজমল তাকে হত্যা করে। 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগ চরিত্রেও এমন অকৃতজ্ঞতা লক্ষ করা যায়। নবাব সিরাজউদ্দৌলার পিতা মির্জা জয়নুদ্দিন অনাথ বালক মোহাম্মদি বেগকে আদর-যত্নে মানুষ করেছিলেন। অথচ তা ভুলে গিয়ে মাত্র দশ হাজার টাকার বিনিময়ে নবাবকে সে অত্যন্ত নিষ্ঠুরভাবে পিটিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। তাই বলা যায়, উদ্দীপকের আজমল চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগ চরিত্রের প্রতিনিধিত্ব করে।

উত্তর

“উদ্দীপকের মুকিম সাহেব এবং নবাব সিরাজের করুণ পরিণতি একই সূত্রে প্রথিত।” উক্তিটি যথার্থ । 1 • লোভী ও অকৃতজ্ঞ ব্যক্তি আত্মস্বার্থে যেকোনো সময় বিশ্বাসঘাতকতা করতে পারে। আর বিশ্বাসঘাতক কখনো কারও আপন হতে পারে না। সে সবসময় অন্যের ক্ষতি করে। এভাবে কাছের মানুষের বিশ্বাসঘাতকতায় একজন দেশপ্রেমিক নেতার জীবনে নেমে আসে নির্মম পরিণতি। সামান্য স্বার্থের জন্য খুব কাছের মানুষের মাধ্যমেই তাদেরকে মৃত্যুবরণ করতে হয় । উদ্দীপকের মুকিম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ময়লার ভাগাড়ের পাশ থেকে একটি শিশুকে পরম যত্নে তুলে এনে তার নাম দেন আজমল। আর আজমলকে তিনি স্নেহ-ভালোবাসায় বড় করে তোলেন। অথচ সেই আজমলই তাকে সম্পত্তির জন্য নিজের হাতে হত্যা করে। মুকিম সাহেবের এমন করুণ পরিণতি যেন 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের করুণ পরিণতিকেই স্মরণ করিয়ে দেয়। কেননা যেই নবার সারাটি জীবন দেশের জন্য কাজ করেছেন, দেশের মানুষের কষ্টে ব্যথিত হয়েছেন, সেই নবাবকে তাঁর কাছের মানুষের ষড়যন্ত্রে মৃত্যুবরণ করতে হয়, যা অত্যন্ত মর্মান্তিক । • 'সিরাজউদ্দৌলা' নাটকে তাঁর খুব কাছের অমাত্য মিরজাফর, জগৎশেঠ, রায়দুর্লভ প্রমুখ বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রে পলাশির যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়ে বন্দি হতে হয়। আবার তার উপর নির্মমতা আরও বেড়ে যায়, যখন তিনি দেখেন মোহাম্মদি বেগ তাঁকে হত্যা করার জন্য এগিয়ে আসে। কেননা এই মোহাম্মদি বেগকে নবাবের পিতা পরম যত্নে, আদর-স্নেহে মানুষ করেন। আর সেই মোহাম্মদি বেগের হাতেই নবাবকে মৃত্যুবরণ করতে হয়, যা সত্যিই করুণ ও মর্মান্তিক। যা উদ্দীপকের মুকিম সাহেবের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে দেখা যায়। তাই বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।