বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের শিকার হওয়ার দিকটি উদ্দীপকের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ ।
সিরাজ মসনদে বসলে ঘসেটি বেগমের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় ফলে সিরাজের বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্র শুরু করে ঘসেটি বেগম। মিরজাফর, উমিচাঁদ, জগৎশেঠ, রাজবল্লভ তার সহায়ক হয় এছাড়া ইংরেজদের সাথে নিয়ে সিরাজকে ক্ষমতাচ্যুত করার জন্য ভয়ানক ষড়যন্ত্র শুরু করে। সর্বশেষে নবাবকে নির্মমভাবে হত্যা করা হয়।
উদ্দীপকে বর্ণিত মাস্টারদা সূর্য সেন ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এ দেশের মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। মাস্টারদা সূর্য সেন পাহাড়তলীর ইউরোপীয় ক্লাবে আক্রমণ করেন। তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য ইংরেজরা দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে। অর্থের লোভে একজন তাঁকে ধরিয়ে দিলে নির্মমভাবে তাঁকে হত্যা করা হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকেও ষড়যন্ত্রের শিকার হয়ে সিরাজউদ্দৌলা যুদ্ধে পরাজিত হন এবং তাঁকেও বন্দি করে নির্মমভাবে হত্যা করা হয় ।