উদ্দীপকের বক্তব্যে সিরাজদ্দৌলা' নাটকে দেশপ্রেমিক সৈনিকদের দিকটিকে আলােকপাত করেছে। দেশের দুর্দিনে যােগ্য নেতার ওপর নির্ভর করেই জাতি সামনে এগিয়ে চলে। জনগণ নেতার আদেশ-নির্দেশ মেনে চলে এবং নেতার আহ্বানে। তারা জীবন দিতেও প্রস্তুত থাকেন। তারা নিজেদের জীবনের পরােয়া করেন না।
যােগ্য নেতার নেতৃত্বেই দেশ এগিয়ে যায়। উদ্দীপকে দেশপ্রেমিক সৈনিকদের সাড়া দেওয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে। যারা শুধু দেশের মঙ্গল কামনা করছেই। এরা ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে সবাই। যার ইশারা পেলেই জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়বে সবাই।
সিরাজউদ্দৌলা নাটকে মিরজাফর, উমিচাঁদ, জগৎশেঠ, রাজবল্লভ, রায়দুর্লভ, ঘসেটি বেগম নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও মােহনলাল, মীরমর্দান, সফ্রে, নারান সিং প্রমুখ নবাবের পাশে দাঁড়িয়েছেন। তারা নিজেদের জীবন দিয়ে হলেও শত্রুর হাত থেকে স্বদেশ ও নবাব সিরাজকে রক্ষা করতে চেয়েছেন। তারা দেশ, দেশের মানুষ ও নবাবকে ভালােবেসে তার আজ্ঞা যথাযথভাবে পালন করেছেন।