শেয়ারFacebookWhatsApp

'সিরাজউদ্দৌলা' নাটকে মীর জাফরের গুপ্তচরের নাম কী?

উত্তর: মীরজাফরের গুপ্তচর কমর বেগ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

'সিরাজউদ্দৌলা' নাটকে মীর জাফরের গুপ্তচরের নাম কী?

উদ্দীপক

বাঙালির অবিসাংবাদিত নেতা মহাকালের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে বাঙালিরা মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং বাংলার স্বপ্নের স্বাধীনতাকে ছিনিয়ে আনে। রাজনীতির মহাকবি বঙ্গবন্ধু সুখী-সমৃদ্ধ, অসম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজীবন কাজ করে গেছেন। অথচ এই দেশেরই মানুষরূপী নরপশু-হায়েনার দল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে নির্মমভাবে হত্যা করে।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

মীরজাফরের গুপ্তচর কমর বেগ।

উত্তর

উক্তিটি খোদার কাছে অত্যাচারের বিচার দেওয়া হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা একজন ন্যায্য বিচারক ছিলেন কিন্তু তার সাথে বেশিরভাগ মানুষ বিশ্বাসঘাতকতা করেছে। এক পর্যায়ে অতি সাহায্যভোগি মোফাম্মাদি বেগ তাকে হত্যা করে। এজন্য খোদার কাছে বিচার দেওয়া হয়েছে যে খোদা এই পীড়ন কেন দেখলেন না।

উত্তর

উদ্দীপকের শেখ মুজিবুর রহমান 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ চরিত্রের প্রতিনিধি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন স্বাধীনতাকামী বিপ্লবী ছিলেন। এদেশের স্বাধীনতার জন্যে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। দেশের প্রতি অসীম ভালোবাসার তাগিদে তিনি নিজের সমস্ত কিছু উজাড় করেছেন। উদ্দীপকে দেখা যায়, শেখ মুজিবুর রহমান ব্রিটিশ শাসন থেকে দেশ ও দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্যে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এজন্যে তারই নির্দেশে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। তার নির্দেশে মানুষ ঝাপিয়ে পড়ে স্বাধীনতা যুদ্ধে। অথচ কিছু কুচক্রী মানুষের ষড়যন্ত্রের হাত থেকে তিনি রেহাই পায়নি। অবশেষে ঘাতকের হাতেই তার মৃত্যু হলো। নাটকের নবাব সিরাজ এমনই দেশপ্রেমিক ছিলেন। তিনি সবসময় চেয়েছেন দেশ ও দেশের মানুষের স্বাধীনতা। তিনি এ দেশের মানুষের মুক্তি চেয়েছেন। এজন্যে তাকেও নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়। এখানেই রয়েছে উভয় চরিত্রের সাদৃশ্য।

উত্তর

ইতিহাসে একই ঘটনা দু'বার ঘটে না। তবে একটি ঘটনার সঙ্গে অপর ঘটনার সমতা খুঁজে পাওয়া যায় যা পলাশীর যুদ্ধের বিপর্যয় ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্যে খুঁজে পাওয়া যায়। এ দুই শোকবহ ঘটনার মধ্যে সময়ের ব্যবধান ২১৮ বছরের। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা নিহত হয়েছিলেন ১৭৫৭ সালে ২৩ জুন, পলাশীর বিপর্যয়ের পর সুবে বাংলার রাজধানী মুর্শিদাবাদে। আর ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হন বাংলাদেশের রাজধানী ঢাকায়। এ দুই পটপরিবর্তন ঘটেছিল যুদ্ধ জয়ে নয়; ষড়যন্ত্রের মধ্য দিয়ে। বাংলার সম্পদের প্রতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছিল লোলুপ দৃষ্টি। তবে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে বশে আনা তাদের জন্য সহজ ছিল না; যুদ্ধ করা কল্পনায়ও ছিল না। সুবে বাংলার সামরিক শক্তিমত্তার কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তি তুচ্ছাতিতুচ্ছ। তাই অধিকতর ও নিয়মবহির্ভূত বাণিজ্যিক সুবিধালাভে ব্যর্থ বিদেশি বেনিয়ারা চক্রান্তের পথে অগ্রসর হয়। তাদের অজানা ছিল না- মীরজাফর, ঘসেটি বেগম, ইয়ার লতিফ, রাজবল্লভ, উমিচাঁদ, রায়দুর্লভ, জগৎশেঠরা ছিলেন তরুণ নবাব সিরাজউদ্দৌলার ওপর নাখোশ। কোম্পানির কর্ণধার রবার্ট ক্লাইভ (তখন কর্নেল) কুচক্রীদের সঙ্গে যোগাযোগ করেন। এসব উচ্চাভিলাষী ব্যক্তি অতিলোভে ইংরেজদের সঙ্গে হাত মেলান; ষড়যন্ত্র পাকান।স্বাধীন বাংলাদেশে পরাজিত পাক-মার্কিন চক্রেরও জানা ছিল- নানা কারণে খন্দকার মোশতাক, তাহেরউদ্দিন ঠাকুর, মাহবুবুল আলম চাষী, রশীদ, ফারুক, ডালিম, নূর প্রমুখ বঙ্গবন্ধুর ওপর নাখোশ। মুর্শিদাবাদের প্রাসাদ ষড়যন্ত্রের মতো স্বাধীন বাংলাদেশেও খন্দকার মোশতাককে ঘিরে একটি চক্র গড়ে ওঠে। এটি আজ ওপেন সিক্রেট, একাত্তরে পরাজিত পাক-মার্কিন চক্রের সঙ্গে এসব উচ্চাভিলাষী ব্যক্তির যোগাযোগ হয়। এভাবেই বঙ্গবন্ধু হত্যার নীলনকশা তৈরি হয়। সুতরাং বলায় নবাবের শোকাহত এবং শেখ মুজিবুরের শোকাহত একই সূত্রে গাথা।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।