উদ্দীপকের কার্দির মতো সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের সেনাপতি বিশ্বস্ত থাকলে বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ থাকত— মন্তব্যটি সঠিক ।
• কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করলে ষড়যন্ত্র, করলে তার পতন অনিবার্য। শত ক্ষমতা থাকা সত্ত্বেও সে টিকে থাকতে পারবে না। ইতিহাস এই সত্যই প্রমাণ করে ।
• উদ্দীপকের কার্দি একজন বিশ্বস্ত দায়িত্বশীল সেনানায়ক। তার একনিষ্ঠতা অনেক দৃঢ়। তিনি জানেন আসন্ন যুদ্ধে তার বাহিনীর পরাজয় অবধারিত, তারপরেও তিনি কাপুরুষের মতো যুদ্ধ থেকে সরে যাননি। তার মতো এমন একজন বিশ্বস্ত সেনপাতি যদি থাকত তবে বাংলার ইতিহাস অন্যরকম হতো ।
বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের প্রধান সেনাপতি মিরজাফর। তিনি হলেন নীচ মানসিকতার অধিকারী। হীনস্বার্থ চারিতার্থ করতে তিনি বিশ্বাসঘাতকতা করেন নবাবের সাথে, জাতির সাথে। যার জন্য বাংলা তার স্বাধীনতা হারায়। যদি উদ্দীপকের কার্দির মতো নবাবের সেনাপতি বিশ্বস্ত হতো তবে বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ হতো- মন্তব্যটি যথার্থ।