শেয়ারFacebookWhatsApp

"আজ আমরা সবাই সন্দেহের দোলায় দুলছি।"- উক্তিটি কে, কেন করেছে?

উত্তর: "আজ আমরা সবাই সন্দেহের দোলায় দুলছি।"- কথাটি বিশ্বাসঘাতক মিরজাফর নিজেদের প্রতি সন্দিগ্ধ মনোভাব নিয়ে বলেছেন নিজেদের অপকর্ম সম্পর্কে। 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফরসহ নবাব সিরাজউদ্দৌলার অন্য অমাত্যবর্গ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করার পরিকল্পনা করে। নবাব সিরাজউদ্দৌলা দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করলেও তারা তাতে সাড়া দেয় না। নিজে নবাব হওয়ার লোভে মিরজাফর মরিয়া হয়ে ওঠেন। মিরজাফরকেই সবাই নেতৃত্ব দিতে বলেন। তখন মিরজাফর এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত কাগজে-কলমে পাকাপাকি করে নেওয়ার প্রস্তাব দেন। কেননা বিশ্বাসঘাতকতা করতে করতে তারা নিজেদের ওপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলেছেন। তাই তিনি নিজেদের প্রতি সন্দিহান হয়ে প্রশ্নোক্ত উক্তিটিতে সবার দৃষ্টি আকর্ষণ করেন।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

"আজ আমরা সবাই সন্দেহের দোলায় দুলছি।"- উক্তিটি কে, কেন করেছে?

উদ্দীপক

নিঃসন্তান বিপত্নীক আসাদ সাহেবের মৃত্যুর পর বিশাল বাড়ির মালিক হয় কলেজপড়ুয়া স্ফূর্তিবাজ আরিফ। বিশাল এ সংসারের দায়িত্ব পাওয়ার পর সে স্ফূর্তিবাজি ছেড়ে কর্তব্যবোধসম্পন্ন মালিকে পরিণত হয়। কিন্তু কর্মচারীরা আরিফের পূর্ব জীবন নিয়ে তার আড়ালে সমালোচনা করে। সেই সুযোগে দুই ভাড়াটিয়া দারোয়ান ও বাবুর্চির সাথে চক্রান্ত করে আরিফকে হত্যা করে বাড়ি দখল করে।

Jessore · 2024

উত্তর

রাইসুল জুহালার প্রকৃত নাম নারান সিং।

উত্তর

"আজ আমরা সবাই সন্দেহের দোলায় দুলছি।"- কথাটি বিশ্বাসঘাতক মিরজাফর নিজেদের প্রতি সন্দিগ্ধ মনোভাব নিয়ে বলেছেন নিজেদের অপকর্ম সম্পর্কে। 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফরসহ নবাব সিরাজউদ্দৌলার অন্য অমাত্যবর্গ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করার পরিকল্পনা করে। নবাব সিরাজউদ্দৌলা দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করলেও তারা তাতে সাড়া দেয় না। নিজে নবাব হওয়ার লোভে মিরজাফর মরিয়া হয়ে ওঠেন। মিরজাফরকেই সবাই নেতৃত্ব দিতে বলেন। তখন মিরজাফর এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত কাগজে-কলমে পাকাপাকি করে নেওয়ার প্রস্তাব দেন। কেননা বিশ্বাসঘাতকতা করতে করতে তারা নিজেদের ওপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলেছেন। তাই তিনি নিজেদের প্রতি সন্দিহান হয়ে প্রশ্নোক্ত উক্তিটিতে সবার দৃষ্টি আকর্ষণ করেন।

উত্তর

উদ্দীপকের আরিফ চরিত্রটি সিরাজউদ্দৌলার প্রতিনিধিত্ব করে। অল্প বয়সে অনেকেই খেলাচ্ছলে জীবনকে উপভোগ করলেও কর্তব্যবোধের তাড়নায় পরিণত চিন্তার অধিকারী হয়। তবে জীবন সব সময় একই ধারায় প্রবাহিত হয় না। কখনো আবার সেই সাজানো জীবনও লন্ডভন্ড হয়ে যায়। উদ্দীপকে কলেজপড়ুয়া ছেলে আরিফের পূর্বাপর জীবনকাহিনি উল্লেখ করা হয়েছে। সে তার পূর্বজীবনের স্ফূর্তিবাজি ছেড়ে কর্তব্যপরায়ণ হয়ে উঠেছিল। কিন্তু এই জীবন তার স্থায়ী হয়নি। তার বাড়ির কর্মচারীদের হাতেই সে নিহত হয়। এই চরিত্রটি নবাব সিরাজউদ্দৌলার পূর্বের রঙিন জীবন ও পরবর্তী জীবনের কর্তব্যপরায়ণতার সাথে মেলে। বাংলার নবাব সিংহাসনে বসে দেশের প্রতি বেশ মনোযোগী হয়ে উঠেছিলেন। প্রকৃত দেশপ্রেমিকের রূপ পরিগ্রহ করেছিলেন। কিন্তু তাঁর নিকটজনদের ষড়যন্ত্রে যুদ্ধে পরাজিত হন এবং তারাই তাঁকে হত্যা করে। এভাবে নবাব সিরাজ চরিত্রটি উদ্দীপকের আরিফের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

"উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের বিষয়বস্তুতে পার্থক্য থাকলেও একই ধারায় প্রবাহিত।"- মন্তব্যটি যথার্থ। প্রতিটি মানুষের জীবন ভিন্ন ভিন্ন ধারায় প্রবাহিত হয়। এক্ষেত্রে অবস্থানগত পার্থক্য থাকলেও কখনো কখনো পরিণতিতে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। 'সিরাজউদ্দৌলা' নাটকে দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলার নিকট- আত্মীয় ও রাজ-অমাত্যদের দ্বারা প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হন। এরই ফলস্বরূপ তিনি পলাশি যুদ্ধে পরাজিত, বন্দি ও নির্মমতার শিকার হন। উদ্দীপকেও অনুরূপ এক পরিণতির কথা বলা হয়েছে। এখানে আরিফের জীবনের কাহিনি বিবৃত হয়েছে। তার প্রথম জীবনের সঙ্গে শেষ জীবনের পরিণতিতে বেশ পার্থক্য দেখা যায়। নিঃসন্তান বিপত্নীক আসাদ সাহেবের বিশাল সংসারের দায়িত্ব পাওয়ার পর সে কর্তব্যপরায়ণ হয়ে ওঠে। তার ভাগ্যে বিপর্যয় নেমে আসে এবং সে পরিচিতদের হাতে খুন হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকেও সিরাজের জীবনের ট্র্যাজেডি ফুটে উঠেছে। সিংহাসনে আরোহণের পর নবাব সিরাজ তাঁর পূর্বজীবনের আমোদ- প্রমোদ থেকে সরে এসে কর্তব্যপরায়ণ হয়ে উঠেছিলেন। দেশরক্ষার ব্রত নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। নিকট আত্মীয় ও অমাত্যবর্গ তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং পলাশির যুদ্ধে তিনি পরাজিত হন। এরপর বন্দি অবস্থায় পরিচিতরাই তাঁকে নির্মমভাবে হত্যা করে। উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের বিষয়বস্তুতে পার্থক্য থাকলেও আরিফ ও সিরাজউদ্দৌলার জীবন এবং পরিণতি একই ধারায় প্রবাহিত। এই দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।