"পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসন ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন।"- সংলাপটি দিয়ে নাট্যকার কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: "পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসন ক্ষমতার গ্রানাইট ফাউন্ডেশন।"- সংলাপটি মধ্য দিয়ে নাট্যকার বোঝাতে চেয়েছেন যে, অবৈধ বা স্বৈরশাসনের মূল ভিত্তিই হলো ভয় বা ত্রাস। 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজউদ্দৌলার পরাজয়ের পর নবাব হিসেবে মিরজাফরের অভিষেক অনুষ্ঠানে রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলাকে সর্বসমক্ষে শেকল বাঁধা অবস্থায় জাফরগঞ্জের কয়েদখানায় নিয়ে আসার কথা বলেন। কেননা নবাবের এহেন দুরববস্থা দেখে জনসাধারণের মনে নতুন নবাবকে নিয়ে ভয়ের সঞ্চার হবে। ফলে তারা প্রতিবাদী হতে ভয় পাবে। তার মতে, জনমনে ভয় জিইয়ে রাখাই হলো শাসন ক্ষমতা টিকিয়ে রাখার মূল ভিত্তি। প্রশ্নোক্ত সংলাপটির মাধ্যমে এ কথাই বোঝানো হয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"পাবলিকের মনে টেরর জাগিয়ে রাখতে পারাটাই শাসন ক্ষমতার গ্রানাইট ফাউন্…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর