উদ্দীপকের সঙ্গে সিরাজউদ্দৌলার করুণ পরিণতির সাদৃশ্য রয়েছে।
ইতিহাস যেমন ভালো কাজের সাক্ষী হয়ে থাকে, তেমনই আবার জঘন্য কাজের সাক্ষীও হয়ে থাকে। যারা দেশের জন্য নিজের জীবন পর্যন্ত ত্যাগ করে দিতে সদা প্রস্তুত থাকেন সেই তারাই দেশের মানুষের দ্বারা চরম ক্ষতির মুখে পড়েন, দিতে হয় তাদের জীবন পর্যন্ত।
এমনই এক নির্মমতার বলি হয়েছেন 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রধান চরিত্র সিরাজ। তিনি ছিলেন বাংলা-বিহার-উড়িষ্যার নবাব। কিন্তু তাঁর নবাবি নিজ খালা ঘসেটি বেগম সহ্য করতেন না। তাই তিনি সিরাজের বিরুদ্ধে, ষড়যন্ত্র রচনা করেন। সিরাজ ছিলেন দেশমাতৃকার প্রেমের. মূর্ত প্রতীক। তিনি নিজের সম্পর্কে না ভেবে সব সময় দেশের জন্য ভাবতেন। কিন্তু অর্থলিপ্সা, ক্ষমতার দ্বন্দ্ব ও পরিজনের বিশ্বাসঘাতকতায় তাঁর মৃত্যু হয়। উদ্দীপকেও এমনই কিছু দেশপ্রেমিকের পরিণতির কথা বলা হয়েছে। যাঁরা দেশের জন্য পুরো জীবন উৎসর্গ করেছেন, সেই দেশের মানুষের নীলনকশায় তাঁদের প্রাণনাশ হয়। যা সিরাজ চরিত্রের পরিণতির অন্য রূপ। এভাবে উদ্দীপকের সঙ্গে সিরাজউদ্দৌলার করুণ পরিণতির সাদৃশ্য রয়েছে।