মিরজাফর উমিচাঁদকে কালকেউটে বলেছেন উমিচাঁদের ধূর্ততা, স্বার্থান্বেষী মনোভাব এবং দ্বিমুখী নীতির জন্য।
'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের অমাত্যদের অধিকাংশই ছিলেন লোভী, বিশ্বাসঘাতক ও দেশদ্রোহী। নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য মিরজাফর, জগৎশেঠ, রাজবল্লভ, ঘসেটি বেগম ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হন। তাদের সঙ্গে উমিচাঁদও ছিলেন। নবাবকে ক্ষমতাচ্যুত করার পর কে কতটুকু ভাগ পাবে তা নির্দিষ্ট করার জন্য ক্লাইভের তৈরি দলিলে অন্যরা স্বাক্ষর করতে এলেও উমিচাঁদ অনুপস্থিত ছিলেন। মিরজাফরের ধারণা, উমিচাঁদ কলকাতায় বসেই চুক্তিতে স্বাক্ষর দেবেন এবং চুক্তিতে তার দাবি পূরণ না হলে গোপন ষড়যন্ত্রের সমস্ত খবর নবাবের দরবারে পৌছে দেবেন। এ রকম ধারণা থেকেই মিরজাফর উমিচাঁদকে কালকেউটে বলেছেন।