শেয়ারFacebookWhatsApp

'এ সময়ে এভাবে আসা খুবই বিপদজনক' - উক্তিটির কারণ বিশ্লেষণ কর?

উত্তর: 'এ সময়ে এভাবে আসা খুবই বিপদজনক' উক্তিটি করেছিলেন নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীরজাফর। মীরজাফরের পুত্র মিলনের বাসগৃহে নবাবকে পরাজিত করার এক কুটকৌশল গ্রহণ করার জন্য গোপন বৈঠকের আয়োজন করা হয়েছে। আলাপচারিতার এক পর্যায়ে অন্তঃপরবাসিনী নারীর ছদ্মবেশে সভাস্থলে উপস্থিত হন কোম্পানীর প্রতিনিধি ওয়াটস ও রবার্ট ক্লাইভ। নবাবের বিশ্বাসঘাতক পরিষদবর্গ তখন উমিচাঁদের অনুপস্থিতির প্রসঙ্গে কথা বলছিলেন। ওয়াট্স ছদ্মবেশে ত্যাগ করে প্রথমেই কর্নেল ক্লাইভকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। সসম্ভ্রমে উঠে দাঁড়ান বৈঠকে অংশগ্রহণকারী নবাবের বিশ্বাসঘাতক পরিষদবর্গ। মীরজাফর এবং জগৎশেঠ ঝুঁকি গ্রহণ করে রবার্ট ক্লাইভের এভাবে বৈঠকে উপস্থিত হওয়াকে 'বিপজ্জনাক' আখ্যায়িত করলে, অহঙ্কারী ও ধূর্ত ক্লাইভে রিষ্ট ভাষায় জানিয়ে দেন যে, নবাবকে তার বিন্দুমাত্র ভয় নেই। আসলে নবাবের বিরুদ্ধে চক্রান্ত করার অপপ্রয়াস চালানোর কারণে তাদের মনের ভিতর ভয় থেকে উপরোক্ত উক্তিটি করেছিলেন।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

'এ সময়ে এভাবে আসা খুবই বিপদজনক' - উক্তিটির কারণ বিশ্লেষণ কর?

উদ্দীপক

নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে চতুর ও উচ্চাভিলাষী চন্দ্রগুপ্ত গ্রিক শিবিরে আলেকজান্ডারের সাথে সাক্ষাৎ করে নন্দবংশের উৎখাতের জন্য তার সাহায্য কামনা করে। আলেকজান্ডার চন্দ্রগুপ্তের ধৃষ্টতায় রুষ্ট হয়ে তার প্রাণদণ্ড দিলেও সে পালিয়ে আত্মরক্ষা করে। পরে বিচক্ষণ কূটনীতিবিদ ও অর্থনীতিবিদ চাণক্যের পরামর্শে নন্দবংশ ধ্বংসপূর্বক সিংহাসনে আরোহণ করে চন্দ্রগুপ্ত।

Dhaka · 2023

উত্তর

পলাশি যুদ্ধে নবাব সিরাজউদ্দৌল্লার পক্ষে ৫০ হাজারের বেশি সৈন্য ছিল।

উত্তর

'এ সময়ে এভাবে আসা খুবই বিপদজনক' উক্তিটি করেছিলেন নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীরজাফর। মীরজাফরের পুত্র মিলনের বাসগৃহে নবাবকে পরাজিত করার এক কুটকৌশল গ্রহণ করার জন্য গোপন বৈঠকের আয়োজন করা হয়েছে। আলাপচারিতার এক পর্যায়ে অন্তঃপরবাসিনী নারীর ছদ্মবেশে সভাস্থলে উপস্থিত হন কোম্পানীর প্রতিনিধি ওয়াটস ও রবার্ট ক্লাইভ। নবাবের বিশ্বাসঘাতক পরিষদবর্গ তখন উমিচাঁদের অনুপস্থিতির প্রসঙ্গে কথা বলছিলেন। ওয়াট্স ছদ্মবেশে ত্যাগ করে প্রথমেই কর্নেল ক্লাইভকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। সসম্ভ্রমে উঠে দাঁড়ান বৈঠকে অংশগ্রহণকারী নবাবের বিশ্বাসঘাতক পরিষদবর্গ। মীরজাফর এবং জগৎশেঠ ঝুঁকি গ্রহণ করে রবার্ট ক্লাইভের এভাবে বৈঠকে উপস্থিত হওয়াকে 'বিপজ্জনাক' আখ্যায়িত করলে, অহঙ্কারী ও ধূর্ত ক্লাইভে রিষ্ট ভাষায় জানিয়ে দেন যে, নবাবকে তার বিন্দুমাত্র ভয় নেই। আসলে নবাবের বিরুদ্ধে চক্রান্ত করার অপপ্রয়াস চালানোর কারণে তাদের মনের ভিতর ভয় থেকে উপরোক্ত উক্তিটি করেছিলেন।

উত্তর

উদ্দীপকের চন্দ্রগুপ্তের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের সাদৃশ্য রয়েছে। চন্দ্রগুপ্ত গ্রিক শিবিরে আলেকজান্ডারের সাথে সাক্ষাৎ করে। বিচক্ষণ কূটনীতিবিদ ও অর্থনীতিবিদ চাণক্যের পরামর্শে নন্দবংশ ধ্বংসপূর্বক সিংহাসনে আরোহণ করে চন্দ্রগুপ্ত। মির জাফর প্রকৃত নাম জাফর আলি খান সিরাজের প্রধান সেনাপতি। পারস্য থেকে নিঃস্ব অবস্থায় হিন্দুস্থান এসেছিল। একদিনের জন্য হলেও মসনদে বসার স্বপ্ন দেখত। সিরাজ তাকে সন্দেহ করলে কুরআন ছুঁয়ে দেশের পক্ষে থাকার শপথ নেয়। পলাশীর প্রান্তরে যুদ্ধ বন্ধের আদেশ দেয়। সিরাজের মৃত্যুর পর ক্ষমতায় বসে। ১৭৬৫ সালে মির জাফর কুষ্ঠরোগে মারা যায়। 'আমাদের কারও অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি'। প্রধানত মীরজাফরের কূটবুদ্ধির এবং উচ্চাভিলাষী কর্মকান্ডের ফলেই নওয়াব সিরাজউদ্দৌলার সেনাবাহিনী পরস্পর বিরোধী বিভিন্ন উপদলে বিভক্ত হয়।

উত্তর

'উদ্দীপকের চন্দ্রগুপ্তের মধ্যে মিরজাফরের উচ্চাকাঙ্খা থাকলেও রবার্ট ক্লাইভের ধূর্ততাই বেশি।'—মন্তব্যটি যথার্থ। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তিনি বাংলা বিহার ও উড়িষ্যার একমাত্র অধিপতি ছিলেন। কিন্তু তাঁর সম্রাজ্যের লর্ড সেনাপতি মিরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাবের করুণ পরাজয় কাতি হয়। ইংরেজ ও বাংলার নবাবের মধ্যে পলাশি প্রান্তরে যুদ্ধ হয়। সেই হরের যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন মিরজাফর, কিন্তু মিরজাফর ইংরেজদের গঠিত সাথে গোপন চুক্তি করেন। ফলে যুদ্ধের সময় মিরজাফর ইংরেজদের এই বিরুদ্ধে যুদ্ধ না করে নিষ্ক্রিয় থাকেন। এতে নবাবের পরাজয় হয়। অন্যদিকে রবার্ট ক্লাইভ ছিল অত্যন্ত অর্থলোলুপ ছিলেন এবং নিজ ও স্বদেশের স্বার্থসিদ্ধির ক্ষেত্রে তাঁর কোন সততাবোধ, বিচারবোধ ও নীতিবোধ ছিল না। যেমন : নবাবের নিকট থেকে উৎকোচ গ্রহণ, উমিচাদের সাথে জাল-সন্ধি স্বাক্ষর, দস্তক ব্যবহারে বাংলার সম্পদ অপহরণ এবং জনসাধারণের উপর অত্যাচার-উৎপীড়ন প্রভৃতি কাজগুলো তাঁর চরিত্রে কলঙ্ক এঁকে দিয়েছে। উদ্দীপকের চন্দ্রগুপ্ত নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে গ্রিক শিবিরে আলেকজান্ডারের সাথে সাক্ষাৎ করে নন্দবংশের উৎখাতের জন্য তার সাহায্য কামনা করে। আলেকজান্ডার চন্দ্রগুপ্তের ধৃষ্টতায় রুষ্ট হয়ে তার প্রাণদণ্ড দিলেও সে পালিয়ে আত্মরক্ষা করে। পরে বিচক্ষণ কূটনীতিবিদ ও অর্থনীতিবিদ চাণক্যের পরামর্শে নন্দবংশ ধ্বংসপূর্বক সিংহাসনে আরোহণ করে চন্দ্রগুপ্ত। এক্ষেত্রে চন্দ্রগুপ্ত গোপনে আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেও সে গোপনে চাণক্যের পরামর্শে নন্দ বংশ ধ্বংস করে সিংহাসন আরোহন করে। এতে তার মধ্যে মীরজাফরিয় শঠতা থাকলেও রবার্ট ক্লাইভের ধূর্ততাই ছিল বেশি। 'উদ্দীপকের চন্দ্রগুপ্তের মধ্যে মিরজাফরের উচ্চাকাঙ্খা থাকলেও রবার্ট ক্লাইভের ধূর্ততাই বেশি।'-মন্তব্যটি যথার্থ হয়েছে।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।