"দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনার স্তূপে চাপা না পড়ে।"- ব্যাখ্যা কর।
উত্তর: "দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনার স্তূপে চাপা না পড়ে।"- নবাব সিরাজউদ্দৌলা এই কথাটি বলেছেন দেশের জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের আদর্শ কেউ যেন ভুলে না যায়, সেই দিক বিবেচনা করে। 'সিরাজউদ্দৌলা' নাটকে শত্রুর ভয়ে যখন সবাই পালিয়ে যাচ্ছিল তখন নবাব সিরাজউদ্দৌলা তাদেরকে অভয় দেন। তিনি বলেন, পলাশির প্রান্তরে পরাজয়ের পর আমরা যদি প্রাণভয়ে কাপুরুষের মতো পালিয়ে যাই তবে যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের মর্যাদা ক্ষুণ্ণ হবে। শত্রুরা আমাদের মাটিতে ঘাঁটি গড়ে তুলবে। ফলে দেশপ্রেমিকদের প্রাণ নরপশুদের পায়ের তলায় ভূলুণ্ঠিত হবে। এ বিষয়টি নবাব সিরাজউদ্দৌলা কিছুতেই মেনে নিতে পারেননি। তাঁর মনে হয়েছে- শত্রুর অত্যাচারে এ দেশ তখন আবর্জনার স্তূপে পরিণত হবে। তিনি শহিদ দেশপ্রেমিকদের উদ্দেশ্য পূরণের জন্য প্রশ্নোক্ত কথাটি বলেন।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনার স্তূপে চাপা না পড়ে।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর