উদ্দীপকের ইলতুৎমিশের ছেলেদের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের মিল রয়েছে।
আত্মস্বার্থ চিন্তা মানুষকে অন্ধ করে দেয়। নিজের লাভের জন্য অন্যকে ধ্বংস করতেও তারা পিছপা হয় না। যেকোনো উপায়ে- অর্থাৎ ছলে, বলে, কৌশলে তারা স্বার্থ উদ্ধার করে। স্বার্থের জন্য তারা প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করে।
উদ্দীপকের ইলতুৎমিশের ছেলেরা ক্ষমতার লোভে তাদের আপন বোন সুলতানা রিজিয়াকে হত্যা করে। এখানে মানবিকতা, আত্মীয় সম্পর্ক, স্নেহ-ভালোবাসা অনুপস্থিত। 'সিরাজউদ্দৌলা' নাটকেও এমন চরিত্রে রয়েছে। তিনি সিরাজের বড় খালা ঘসেটি বেগম। তিনি চেয়েছিলেন তার বাবা নবাব আলিবর্দি খাঁ তার পুত্রের হাতে ক্ষমতা অর্পণ করবেন। তা না করে যখন সিরাজকে নবাব করা হয় তখন থেকেই তিনি সিরাজের ধ্বংস কামনা করতে থাকেন এবং নানা রকম ষড়যন্ত্র করে ক্ষমতা হস্তগত করার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত অমাত্যবর্গ ও ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজকে ক্ষমতাচ্যুত করেছেন। এভাবে উভয় ক্ষেত্রেই বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার প্রতি লোভের দিকটির মিল রয়েছে।