শেয়ারFacebookWhatsApp

সিরাজের শ্বশুরের নাম কী?

উত্তর: সিরাজের শ্বশুরের নাম ইরিচ খাঁ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

সিরাজের শ্বশুরের নাম কী?

উদ্দীপক

'যার অন্তরে বয়ে যায় দেশপ্রেম কোনো অসম্মান তাকে পারে না ছুঁতে শত কলঙ্ক রেখা দিলে টেনে কালের পৃষ্ঠা তাকে খাঁটি করে হেমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তিনি বেঁচে থাকেন অন্তরে।'

Chittagong · 2023

উত্তর

সিরাজের শ্বশুরের নাম ইরিচ খাঁ।

উত্তর

সিরাজউদ্দৌলা নবাব হওয়ায় ঘসেটি বেগম ঈর্ষান্বিত হয়ে আলোচ্য উক্তিটি করেন। নবাব আলিবর্দি খাঁ তাঁর মৃত্যুর আগে দৌহিত্র সিরাজউদ্দৌলাকে সিংহাসনের উত্তরাধিকার দিয়ে যান। কিন্তু ঘসেটি বেগম এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তাই তিনি নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হন। একদিন রাজমাতা আমিনার সামনে ঘসেটি বেগম সিরাজের অমঙ্গল কামনা করলে আমিনা বলেন, 'সিরাজ তোমার কোনো ক্ষতি করেনি, বড়ো আপা।' এর উত্তরে ঘসেটি বেগম ক্ষতির ধরন ব্যাখ্যা করে বলেন, 'তার নবাব হওয়াটাই তো আমার মস্ত ক্ষতি।'

উত্তর

উদ্দীপকের দেশপ্রেম 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা চরিত্রের মধ্যে বেশি স্পষ্ট। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজ ছিলেন একজন আপাদমস্তক দেশপ্রেমিক। তিনি দেশে ব্রিটিশ বেনিয়াদের অপতৎপরতা ও মানুষের দুঃখ-কষ্ট ও শোষণ প্রত্যক্ষ করে মুক্তির লক্ষ্যে আমৃত্যু সংগ্রাম করে গেছেন। বাংলার নবাব হওয়া সত্ত্বেও তিনি অপমান, ষড়যন্ত্র সহ্য করেছেন কেবলমাত্র দেশের কথা চিন্তা করে। উদ্দীপকে বলা হয়েছে যার অন্তরে দেশপ্রেম আছে তাকে কোনো অসম্মান স্পর্শ করতে পারে না। শত কলঙ্ক বুকে নিয়েও কালের পৃষ্ঠার মতো সে এগিয়ে চলে। তাই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তিনি সবার হৃদয়ে বেঁচে থাকেন। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের দেশাত্মবোধ এতটাই প্রগাঢ় ছিল যে তিনি কোনো কিছুতেই অপশক্তির কাছে মাথা নত করেননি। তাঁর প্রধান সেনাপতি মীরজাফর, আপন খালা ঘসেটি বেগম, সেনাপতি রাজবল্লভ, রায়দুর্লভ, জগৎশেঠ, উমিচাঁদ প্রমূখ ব্যক্তিদের ঘৃণ্য ষড়যন্ত্র নবাব হিসেবে তাঁর জন্য অস্বস্তিকর বিষয় ছিল। নবাবের কাছের লোক হিসেবে তারা যখন শত্রুর সাথে আঁতাত করে তখন তা তাঁর জন্য অসম্মানের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এসব দিক গায়ে না মাখিয়ে দেশপ্রেমের টানে ব্রিটিশ বেনিয়াদের দমন ও দেশের মানুষকে মুক্তি দানের নিমিত্তে সামনে এগিয়ে যান।

উত্তর

মৃত্যুর পরিণতি বিচারে উদ্দীপক ও সিরাজউদ্দৌলা নাটককে একই সূত্রে গাঁথা যায়। -'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজ একজন দেশপ্রেমিক ও প্রজাবান্ধব নবাব ছিলেন। তিনি দেশ ও মানুষের কথা চিন্তা করে ব্রিটিশদের দমনে পলাশিতে যুদ্ধে লিপ্ত হন। পরিণতিতে ষড়যন্ত্রের বেড়াজালে তিনি নৃশংসভাবে খুন হলেও দেশপ্রেমিক হিসেবে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। উদ্দীপকের বক্তব্যেও পরিণতি হিসেবে মৃত্যুর বিষয়টি ফুটে উঠেছে। দেশপ্রেমিক মানুষেরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের অন্তরে স্থান করে নেয়। তারা সকল অসম্মানের বেড়াজাল ছিন্ন করে দেশপ্রেমকে তাদের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত করে। এমন মানুষেরা পৃথিবী ছেড়ে চলে গেলেও দেশাত্মবোধের মাধ্যমে মানুষের হৃদয়ে অনন্তকাল তারা বেঁচে থাকে। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজ পলাশির যুদ্ধে পরাজিত ও নৃশংসভাবে নিহত হন। ব্রিটিশ বেনিয়াদের এদেশে শোষণ ও অত্যাচার নির্যাতন বন্ধ করতে বদ্ধপরিকর ছিলেন। ব্যবসার নামে তারা এদেশের স্বাধীনতা খর্ব করার হীন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। নবাবের কিছু বিপথগামী সেনাপতি ও স্বার্থলোভী স্বজন তাদের সাথে চক্রান্ত করে নবাবকে সিংহাসনচ্যুত করার বন্দোবস্ত করে। কিন্তু তিনি দেশ ও মানুষের মুক্তির জন্য সর্বদা উদগ্রীব ছিলেন। এতদসত্বেও মীরজাফর, রাজবল্লভ, রায়দুর্লভ, উমিচাঁদ, ঘসেটি বেগম প্রমুখের কারণে পলাশির যুদ্ধে তাকে পরাজিত ও নিহত হতে হয়। উদ্দীপকে দেশপ্রেমিক মানুষের এমন পরিণতি তাদেরকে জন্ম জন্মান্তরে মানুষের অন্তরে বাঁচিয়ে রাখার কথা বলা হয়েছে।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাChittagong
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।