শেয়ারFacebookWhatsApp

“ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা।”- উক্তিটি বুঝিয়ে লেখ।

উত্তর: ফোর্ট উইলিয়াম দুর্গে নবাব সিরাজউদ্দৌলার আক্রমণের মুখে ইংরেজের পালিয়ে যাওয়ায় প্রশ্নোক্ত মন্তব্যটি করা হয়েছে । ১৭০৬ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম দুর্গে ইংরেজরা নবাবের বিনা অনুমতিতে সামরিক শক্তি বৃদ্ধি করে। তাই নবাব ওই দুর্গ আক্রমণ করেন। ইংরেজ সৈন্যরা নবাবের সৈন্যদের আক্রমণের মুখে দিশেহারা হয়ে পড়লে | ক্যাপ্টেন মিনচিন, কাউন্সিলর ফকল্যান্ড ও ম্যানিংহাম নৌকাযোগে দুর্গ থেকে | পালিয়ে আত্মরক্ষা করেন। শেষ পর্যায়ে ক্যাপ্টেন ক্লেটনও গভর্নর ড্রেকের | সাথে পরামর্শের নাম করে আত্মরক্ষার্থে সব প্রতিজ্ঞা ভুলে দুগ থেকে পালিয়ে যান । তাই ব্যঙ্গার্থে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

“ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা।”- উক্তিটি বুঝি…

উদ্দীপক

জহিরউদ্দীন মুহাম্মদ বাবর ছিলেন ভারতবর্ষে মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবরের মৃত্যুর পর তাঁর বড় ছেলে হুমায়ূন যখন সিংহাসনে বসেন, তখন তার বয়স অল্প। সিংহাসনে বসার সাথে সাথেই চারদিকে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়। আপন আত্মীয়-স্বজন তাঁর থেকে মুখ ফিরিয়ে নেয়। এমনকি আপন ভাইয়েরাও তাঁকে সহযোগিতা করেনি। তার পরেও বাবরের বড় ছেলে হিসেবে তিনি শক্ত হাতে শাসনকার্য চালিয়ে যান এবং মুঘল সাম্রাজ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন।

Comilla · 2022

উত্তর

'সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম সংলাপটি ক্যাপ্টেন ক্লেটনের।

উত্তর

ফোর্ট উইলিয়াম দুর্গে নবাব সিরাজউদ্দৌলার আক্রমণের মুখে ইংরেজের পালিয়ে যাওয়ায় প্রশ্নোক্ত মন্তব্যটি করা হয়েছে । ১৭০৬ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম দুর্গে ইংরেজরা নবাবের বিনা অনুমতিতে সামরিক শক্তি বৃদ্ধি করে। তাই নবাব ওই দুর্গ আক্রমণ করেন। ইংরেজ সৈন্যরা নবাবের সৈন্যদের আক্রমণের মুখে দিশেহারা হয়ে পড়লে | ক্যাপ্টেন মিনচিন, কাউন্সিলর ফকল্যান্ড ও ম্যানিংহাম নৌকাযোগে দুর্গ থেকে | পালিয়ে আত্মরক্ষা করেন। শেষ পর্যায়ে ক্যাপ্টেন ক্লেটনও গভর্নর ড্রেকের | সাথে পরামর্শের নাম করে আত্মরক্ষার্থে সব প্রতিজ্ঞা ভুলে দুগ থেকে পালিয়ে যান । তাই ব্যঙ্গার্থে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

উত্তর

অল্প বয়সে ক্ষমতারোহণের পর নানামুখী ষড়যন্ত্রের মুখোমুখি হওয়ার দিক থেকে উদ্দীপকের হুমায়ূন ও নবাব সিরাজউদ্দৌলার সিংহাসনে আরোহণ সাদৃশ্যপূর্ণ । 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে আরোহণ করেন। তাঁর এই সিংহাসনে অধিষ্ঠিত হওয়া পরিবার ও দরবারের অনেকের কাছেই ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। তারা নবাবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। শাসনকার্য পরিচালনা করতে গিয়ে নবাব এসব চক্রান্তকারীর অসহযোগিতার শিকার হন । উদ্দীপকে সম্রাট বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ন অল্প বয়সে সিংহাসনে আরোহণ করেন । কিন্তু সিংহাসনে বসার পরই নানা দিক থেকে ষড়যন্ত্র শুরু হয়ে যায়। তাঁর স্বজনরাও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। সম্রাট হুমায়ূন কঠোর হস্তে নানামুখী ষড়যন্ত্রের মোকাবিলা করে শাসনকার্য চালান। এমনিভাবে নবাব সিরাজউদ্দৌলাও ক্ষমতারোহণের পর নানামুখী ষড়যন্ত্রের সম্মুখীন হন সুতরাং ক্ষমতারোহণের পর বৈরী পরিস্থিতিতে পড়ার ক্ষেত্রে উদ্দীপকের হুমায়ুনের সাথে নবাব সিরাজউদ্দৌলার সাদৃশ্য রয়েছে ।

উত্তর

নবাব সিরাজউদ্দৌলা উদ্দীপকের হুমায়ূনের মতো শক্ত হাতে শাসনকার্য পরিচালনা করলে নাটকে নবাব সিরাজউদ্দৌলার পরিণতি ভিন্ন হতে পারত অল্প বয়সে সিংহাসনে আরোহণের পর থেকে দেশি-বিদেশি ষড়যন্ত্রের জালে আটকা পড়ে নবাব সিরাজউদ্দৌলাকে বরণ করতে হয় নির্মম পরিণতি। ষড়যন্ত্রকারী আত্মীয়স্বজন ও অমাত্যবর্গের কারণে তাঁকে হারাতে হয় সিংহাসন । অবশেষে মৃত্যুই হয় তাঁর শেষ পরিণতি । উদ্দীপকের সম্রাট হুমায়ূন ষড়যন্ত্রের মুখোমুখি হলেও তাঁকে করুণ পরিণতির সম্মুখীন হতে হয় না । অল্পবয়সি সম্রাট হুমায়ূনও ক্ষমতারোহণের পর কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। কিন্তু তিনি রাজকার্য পরিচালনা করতে গিয়ে সিরাজউদ্দৌলার মতো বেসামাল হয়ে পড়েননি। সম্রাট হুমায়ূনের স্বজনরা তাঁর বিরোধিতা করলেও তিনি বিচলিত না হয়ে শক্ত হাতে তা দমন করে শাসনকার্য পরিচালনা করতে সক্ষম হন। নবাব সিরাজউদ্দৌলা কোমল মানবীয় গুণাবলিতে আচ্ছন্ন হয়ে শাসনকার্যে কঠোর হতে পারেননি। তিনি শওকতজঙ্গ ও মিরজাফরকে যথার্থ শাস্তি দেননি, ঘসেটি বেগমের প্রতিও ছিলেন স্বভাবজাত দুর্বল। আর তিনি নিজের বিশ্বাসঘাতক অমাত্যদের সরল মনে বিশ্বাস করেছিলেন। তাই তাঁর ভাগ্যে জুটেছে করুণ পরিণতি তথা মৃত্যু।ঐতিহাসিক এমন নির্মম বাস্তবতার পরিপ্রেক্ষিতে বলা যায়,নবাব সিরাজউদ্দৌলা উদ্দীপকের হুমাইয়ূনের মতো শক্ত শাসনকার্য পরিচালনা করলে নাটকে নবাব সিরাজউদ্দৌলার পরিণতি ভিন্ন হতে পারত প্রশ্নোক্ত মন্তব্যটি সঠিক ও যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাComilla
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।