শেয়ারFacebookWhatsApp

“ওই একটি পথেই আবার আমরা উভয়ে উভয়ের কাছাকাছি আসতে পারি।”- কে, কাকে, কোন প্রসঙ্গে উক্তিটি করেছে?

উত্তর: 'ওই একটি পথেই আবার আমরা উভয়ে উভয়ের কাছাকাছি আসতে পারি' আলোচ্য উক্তিটি সিরাজউদ্দৌলা মিরজাফরকে উদ্দেশে করে বলেছিল । সিরাজউদ্দৌলা তাঁর অমাত্যবর্গের পরামর্শেই রাজ্যের লবণের ইজারাদারি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেয়। কিন্তু পরবর্তী সময়ে নবাব জানতে পারেন যে, ইংরেজরা নানাভাবে এদেশের নিরীহ প্রজাদের শোষণ ও নিপীড়ন করছে। তখন তিনি তাঁর অমাত্যবর্গের প্রতি আস্থা হারিয়ে ফেলেন। কিন্তু রাজ্যের সার্বিক কল্যাণের জন্য সকলকে এক সাথে কাজ করতে হবে। এখানে 'ওই একটি পথ' বলতে দেশের কল্যাণে একযোগে কাজ করাকে বোঝানো হয়েছে। মূলত আলোচ্য উক্তিটি দ্বারা নবাব ও তার অমাত্যবর্গের একসাথে দেশের কল্যাণে আত্মনিয়োগের দিকটি বোঝানো হয়েছে।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

“ওই একটি পথেই আবার আমরা উভয়ে উভয়ের কাছাকাছি আসতে পারি।”- কে, কাকে, …

উদ্দীপক

দীনবন্ধু মিত্রের 'নীল দর্পণ' নাটকের এক জীবন্ত মুসলিম চরিত্র তোরাপ। এই তোরাপ সোচ্চার হয়েছে সামাজিক নানা অসঙ্গতির বিরুদ্ধে, সমাজপতিদের অন্যায় ও অত্যাচারের বিপক্ষে একজন গরিব কৃষক হয়েও সে সত্যবাদী, সাহসী ও পরোপকারী মানুষ। নবীন মাধবের জন্য প্রাণ উৎসর্গ করতে সে প্রস্তুত। তাই নবীন মাধবের সবধরনের সাহসী কাজে সে তার সঙ্গী হয়। ধর্ম-বর্ণের ভেদাভেদ তার দৃষ্টিতে ছিল না বলেই তোরাপ শেষ পর্যন্ত নবীন মাধবের সাথে ছিল। এমনকি নিরীহ কৃষকদের পাশে থেকে অত্যাচারী শোষক ইংরেজ নীলকরদেরও মোকাবিলা করে গেছে সে।

Jessore · 2022

উত্তর

'আমি দওলতের পূজারি।'—উক্তিটি উমিচাঁদের।

উত্তর

'ওই একটি পথেই আবার আমরা উভয়ে উভয়ের কাছাকাছি আসতে পারি' আলোচ্য উক্তিটি সিরাজউদ্দৌলা মিরজাফরকে উদ্দেশে করে বলেছিল । সিরাজউদ্দৌলা তাঁর অমাত্যবর্গের পরামর্শেই রাজ্যের লবণের ইজারাদারি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেয়। কিন্তু পরবর্তী সময়ে নবাব জানতে পারেন যে, ইংরেজরা নানাভাবে এদেশের নিরীহ প্রজাদের শোষণ ও নিপীড়ন করছে। তখন তিনি তাঁর অমাত্যবর্গের প্রতি আস্থা হারিয়ে ফেলেন। কিন্তু রাজ্যের সার্বিক কল্যাণের জন্য সকলকে এক সাথে কাজ করতে হবে। এখানে 'ওই একটি পথ' বলতে দেশের কল্যাণে একযোগে কাজ করাকে বোঝানো হয়েছে। মূলত আলোচ্য উক্তিটি দ্বারা নবাব ও তার অমাত্যবর্গের একসাথে দেশের কল্যাণে আত্মনিয়োগের দিকটি বোঝানো হয়েছে।

উত্তর

বিশ্বস্ততা ও অন্যায়ের বিরুদ্ধে দুঃসাহসিক ভূমিকা রাখার দিক থেকে উদ্দীপকের তোরাপ চরিত্রের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল চরিত্রের সাদৃশ্য রয়েছে। বিশ্বস্ততা মানব চরিত্রের একটি বিশেষ গুণ। এ গুণ ধর্ম ও জাতীয়তার ঊর্ধ্বে । নিজের বিশ্বস্ততা রক্ষার জন্য মহান মানুষরা জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করেন না। এমন সাহসী, সত্যবাদী, বিশ্বস্ত গুণের সমাবেশ দেখা যায় উদ্দীপকের তোরাপ ও 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলালের মধ্যে । উদ্দীপকে বর্ণিত, 'নীলদর্পণ' নাটকের জীবন্ত মুসলিম চরিত্র তোরাপ । অসাম্প্রদায়িক চেতনাবোধে ইংরেজ নীলকরদের অত্যাচার মোকাবিলায় নবীন মাধবকে নানাভাবে সহযোগিতা করে। নবীন মাধবের জন্য সে ছিল উৎসর্গপ্রাণ। তেমনিভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকে অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবোধের অধিকারী দুঃসাহসী সৈনিক মোহনলাল স্বদেশের স্বাধীনতা রক্ষায় এবং নবাব সিরাজউদ্দৌলার জীবন রক্ষায় ইংরেজদের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে জীবন উৎসর্গ করে। তাই বিশ্বস্ততা, সাহসিকতা ও অসাম্প্রদায়িক চেতনাগত মহান চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে উদ্দীপকের তোরাপ ও 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল সমগোত্রীয় ।

উত্তর

“উদ্দীপক ও “সিরাজউদ্দৌলা' নাটক উভয় ক্ষেত্রেই অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বিশ্বস্ত ও দুঃসাহসী যোদ্ধার প্রতিবাদী সংগ্রাম উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে।” – মন্তব্যটি যথার্থ । মানবতাবোধ ও দেশপ্রেম মানুষকে সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে উন্নীত করে। তারা অন্যায়ের প্রতিরোধে, মানবতার সেবায়, বিশ্বস্ততায় ও দেশপ্রেমে জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে। উদ্দীপকের তোরাপ ও নাটকের মোহনলাল এমন বিশ্বস্ত ও দুঃসাহসী সৈনিক। উদ্দীপকে তোরাপ ইংরেজ নীলকরদের অন্যায়-অত্যাচারের বিপক্ষে অবস্থান নেয়। পরোপকারী মানসিকতায় সে এ দেশের অসহায় কৃষকদের ওপর ইংরেজ নীলকরদের অন্যায় আচরণ ও নানা উৎপীড়নের মোকাবিলায় দুঃসাহসী সৈনিকের প্রতিনিধিত্ব করেছে। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকেও নবাব সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতক সেনাবাহিনীর মোকাবিলায় মানবতাবাদী, দেশপ্রেমিক, দুঃসাহসী মোহনলাল বিশ্বস্ত সিরাজবাহিনীর প্রতিনিধিত্ব করেছে। দেশরক্ষায় ও নবাব সিরাজউদ্দৌলার জীবনরক্ষায় মোহনলাল বিশ্বস্ত সৈনিকের প্রতিনিধি হয়ে বিশ্বাসঘাতক সেনাবাহিনীর মোকাবিলায় লড়াই করে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। উদ্দীপকে তোরাপ সমগ্র কৃষক সমাজের মুক্তির জন্য ইংরেজদের বিরুদ্ধে নবীন মাধবকে সহযোগিতা করেছে। আর নাটকের মোহনলাল মানবতা ও বিশ্বস্ততায় নবাবের বিশ্বাসঘাতক সেনাদের মোকাবিলা করে সিরাজউদ্দৌলাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছে। ঘটনার এমন বাস্তবতায় 'তোরাপ ও মোহনলাল উভয়ই দুঃসাহসী যোদ্ধা। সুতরাং, একজন প্রতিনিধিত্ব করেছে সমগ্র কৃষক সমাজের, অন্যজন সিরাজবাহিনীর।' তাই বলা যায়, আলোচ্য উক্তিটি যথার্থ ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।