'আসামির সে অধিকার থাকে নাকি?' –কে, কাকে, কখন বলেছিল? বর্ণনা করো
উত্তর: কারাগারের ভেতর নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার প্রেক্ষাপটে মিরন নবাবকে উদ্দেশ করে প্রশ্নোক্ত কথাটি বলেছিল । 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলাকে মিরন ও মোহাম্মদি বেগ কারাগারের ভিতর হত্যা করে। মিরন রবার্ট ক্লাইভের যোগসাজশে নবাব সিরাজউদ্দৌলাকে অন্যায়ভাবে হত্যা করার ষড়যন্ত্র করে। এজন্য সে মোহাম্মদি বেগকে দশ হাজার টাকার বিনিময়ে ভাড়া করে। মিরন এবং মোহাম্মদি বেগ তাদের হীন স্বার্থ পূরণের জন্য কারাগারে নবাবের কাছে যায়।' সেখানে মিরন নবাবকে মিথ্যে দণ্ডাজ্ঞা শোনায়। তখন সিরাজউদ্দৌলা সেই দণ্ডাজ্ঞায় সত্যিই মিরজাফরের স্বাক্ষর আছে কি না, তা জানতে চাইলে মিরন প্রশ্নোক্ত উক্তিটি করে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
'আসামির সে অধিকার থাকে নাকি?' –কে, কাকে, কখন বলেছিল? বর্ণনা করো
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর