শেয়ারFacebookWhatsApp

“ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা” -ব্যাখ্যা করো।

উত্তর: ফোর্ট উইলিয়াম দুর্গে নবাব সিরাজউদ্দৌলার আক্রমণের মুখে ইংরেজরা পালিয়ে যাওয়ায় উমিচাঁদ প্রশ্নোক্ত মন্তব্যটি করেছে। ১৭০৬ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম দুর্গে ইংরেজরা নবাবের বিনা অনুমতিতে সামরিক শক্তি বৃদ্ধি করে। তাই নবাব ওই দুর্গ আক্রমণ করেন । ইংরেজ সৈন্যরা নবাবের সৈন্যদের আক্রমণের মুখে দিশেহারা হয়ে পড়লে ক্যাপ্টেন মিনচিন, কাউন্সিলর ফকল্যান্ড ও ম্যানিংহাম নৌকাযোগে দুর্গ থেকে পালিয়ে আত্মরক্ষা করে। শেষ পর্যায়ে ক্যাপ্টেন ক্লেটনও গভর্নর ড্রেকের সাথে পরামর্শের নাম করে আত্মরক্ষার্থে সব প্রতিজ্ঞা ভুলে দুর্গ থেকে পালিয়ে যায় । তাই ব্যঙ্গার্থে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

“ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা” -ব্যাখ্যা করো।

উদ্দীপক

'ছৈলারচর' বিষখালী নদীর মোহনায় জেগে ওঠা চর। পলিতে উর্বর চরের ভূমি । এলাকার বৈলাম মল্লিক চরের ভূমি দখলের লোভ সামলাতে পারল না। কিন্তু এলাকার সমাজসেবক জমিদারের বিরুদ্ধে লড়বে কে? বৈলাম গোপনে সখ্য করেন জমিদারের দূর-সম্পর্কের জ্ঞাতি ভাই পিলু সিকদারের সাথে। তার সহায়তায় বৈলাম মল্লিক এবং তার চাটুকার বাহিনী চর দখল করে। এখন বৈলামের নতুন চরের দায়িত্ব নেয়া ও অনুষ্ঠানে উপস্থিতি ছাড়া ছৈলারচরের দায়িত্ব গ্রহণে অনীহা দেখায়। নেতৃত্বের দাপট দেখানোর সময়। সে পিল সিকদারের উদবোধনী এভাবে নদীর বুকে জেগে ওঠা নতুন চরটি জমিদারের নেতৃত্ব হারায়।

Comilla · 2019

উত্তর

'সিরাজউদ্দৌলা' নাটকে শেষ সংলাপ মোহাম্মদি বেগের।

উত্তর

ফোর্ট উইলিয়াম দুর্গে নবাব সিরাজউদ্দৌলার আক্রমণের মুখে ইংরেজরা পালিয়ে যাওয়ায় উমিচাঁদ প্রশ্নোক্ত মন্তব্যটি করেছে। ১৭০৬ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম দুর্গে ইংরেজরা নবাবের বিনা অনুমতিতে সামরিক শক্তি বৃদ্ধি করে। তাই নবাব ওই দুর্গ আক্রমণ করেন । ইংরেজ সৈন্যরা নবাবের সৈন্যদের আক্রমণের মুখে দিশেহারা হয়ে পড়লে ক্যাপ্টেন মিনচিন, কাউন্সিলর ফকল্যান্ড ও ম্যানিংহাম নৌকাযোগে দুর্গ থেকে পালিয়ে আত্মরক্ষা করে। শেষ পর্যায়ে ক্যাপ্টেন ক্লেটনও গভর্নর ড্রেকের সাথে পরামর্শের নাম করে আত্মরক্ষার্থে সব প্রতিজ্ঞা ভুলে দুর্গ থেকে পালিয়ে যায় । তাই ব্যঙ্গার্থে প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

উত্তর

চক্রান্ত করে কর্তৃত্ব লাভের দিক থেকে উদ্দীপকের বৈলাম মল্লিক 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রটির সঙ্গে তুলনীয় । 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর একজন কপট ও উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি । সিরাজউদ্দৌলার সেনাপতি হওয়া সত্ত্বেও তার আগ্রহ সিংহাসনে বসা । কিন্তু ইংরেজদের সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়। এ কারণে সে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ফলে মিরজাফরের কর্মকাণ্ডে বস্তুত স্বার্থপরতা, কপটতা ও বিশ্বাসঘাতকতাই চিহ্নিত হয় । পক্ষান্তরে উদ্দীপকের বৈলাম মল্লিক বিষখালী নদীতে জেগে ওঠা ছৈলার চর দখল করতে চায়। তার পথের বাধা জমিদার। এ কারণে মিরজাফর যেমন বড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার পথ বেছে নেয়, তেমনি বৈলাম' মল্লিকও বিশ্বাসঘাতকতার পথ বেছে নেয়। জমিদারের জ্ঞাতি ভাই পুিল সিকদারের সঙ্গে ষড়যন্ত্র করে সে চরটি দখল করে নেয়। চরের দায়িত্ব গ্রহণের ক্ষেত্রেও বৈলাম মল্লিক মিরজাফরের মতো নাটকীয়তার আশ্রয় নেয়। সে পিলু সিকদারের উপস্থিতি ও দোয়া ছাড়া চরের দায়িত্ব গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে। অর্থাৎ মিরজাফরের মতো বৈলাম মল্লিকও একজন স্বার্থপর, বিশ্বাসঘাতক ও কপট ব্যক্তি ।

উত্তর

উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের সমগ্র চিত্রকে প্রকাশ করে না; এটি 'সিরাজউদ্দৌলা' নাটকের বেদনাবহ পরিণতির খণ্ডচিত্র মাত্র। 'সিরাজউদ্দৌলা' নাটকটি ১৭৫৭ সালের পলাশির যুদ্ধের পটভূমিতে রচিত। এ নাটকে কীভাবে সহযোগীদের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন, তা বর্ণিত হয়েছে। পরাজিত নবাবকে কারাগারে বন্দি অবস্থায় নৃশংসভাবে হত্যা করার কাহিনিও চিত্রিত হয়েছে এ নাটকে । উদ্দীপকের বৈলাম মল্লিক এক কপট ও বিশ্বাসঘাতক চরিত্র। সে বিষখালী নদীতে জেগে ওঠা ছৈলার চর দখল করার জন্য জমিদারের সাথে বিশ্বাসঘাতকতা করে। 'সিরাজউদ্দৌলা' নাটকেও নবাবের সাথে তাঁর অমাত্য ও আপনজনদের বিশ্বাসঘাতকতার চিত্র ফুটে উঠেছে'। নাটকটিতে মিরজাফর, ঘসেটি বেগম, জগৎশেঠদের ষড়যন্ত্র এবং ইংরেজদের সুযোগসন্ধানী মানসিকতার পরিচয় পাওয়া যায়। ফলে নবাবের মৃত্যু 'সিরাজউদ্দৌলা' নাটকের মুখ্য বিষয় নয়। নাটকটি বস্তুত একটি ঐতিহাসিক ঘটনার শৈল্পিক আখ্যান। কিন্তু উদ্দীপকের পটভূমি এত বিস্তৃত নয় । কাহিনিতে ঘটনাচিত্র খুব বেশি নয়। গ্রামীণ একজন মানুষ কীভাবে ষড়যন্ত্র করে চর দখল করে নিল, উদ্দীপকে তাই প্রধান বিবেচ্য। যদিও মিরজাফর ও বৈলাম মল্লিক চারিত্রিক দিক থেকে একই রকম । উপর্যুক্ত আলোচনায় আমরা দেখলাম, 'সিরাজউদ্দৌলা' নাটকে যেখানে একটা বিস্তৃত পটভূমি রয়েছে, সেখানে উদ্দীপকের কাহিনিতে তেমন বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত হয়নি। বিশ্বাসঘাতকতা, স্বার্থপরতা ও কপটতার চিত্র থাকা সত্ত্বেও উদ্দীপকটি তাই 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি খণ্ডিত দিককে উন্মোচন করে। সার্বিক দিক বিবেচনায় তাই 'সিরাজউদ্দৌলা' নাটক ও উদ্দীপকের আলোকে বলা যায়, প্রশ্নে উল্লিখিত মন্তব্যটি যথার্থ ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাComilla
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।