শেয়ারFacebookWhatsApp

ঐতিহাসিক পলাশি কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর: ঐতিহাসিক পলাশি ভাগীরথী (গঙ্গা থেকে উৎপন্ন) নদীর তীরে অবস্থিত।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

ঐতিহাসিক পলাশি কোন নদীর তীরে অবস্থিত ?

উদ্দীপক

মাত্র সতেরো জন সৈন্য নিয়ে বখতিয়ার খলজি সুদূর তুরস্ক থেকে এসে বাংলার সিংহাসন দখল করে নিয়েছিল। সামান্য কয়জন ছদ্মবেশী বণিক যুদ্ধে জয়লাভ করেছিল তাদের অসামান্য সাহস, শৃঙ্খলা ও চাতুর্য দিয়ে পক্ষান্তরে লক্ষ্মণ সেনের রাজপ্রাসাদ ছিল নানা বিশৃঙ্খলায় পরিপূর্ণ ও অরক্ষিত। তার বিশাল বাহিনী যুদ্ধ না করে পালিয়ে গেল। লক্ষ্মণ সেনও রাজ্য ত্যাগ করতে বাধ্য হলেন। মূলত সেদিন যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা।

Jessore · 2019

উত্তর

ঐতিহাসিক পলাশি ভাগীরথী (গঙ্গা থেকে উৎপন্ন) নদীর তীরে অবস্থিত।

উত্তর

নায়কমুখ্য কাহিনি এবং করুণ রস পরিবেশনের ফলে 'সিরাজউদ্দৌলা' নাটকে ট্র্যাজেডির বৈশিষ্ট্য ফুটে উঠেছে। নায়ক কিংবা নায়িকামুখ্য করুণ রস পরিবেশন ট্র্যাজেডির ধর্ম। ট্র্যাজেডি নাটকে কোনো জটিল ও গুরুতর ঘটনার আশ্রয়ে বিশেষ ধরনের রস সঞ্চার করা হয়, যা আমাদের অনুভূতিকে অভূতপূর্ব আবহে আলোড়িত করে । এই ধরনের নাটকে শত বিপর্যয় সত্ত্বেও নায়কের সুদৃঢ় মহিমান্বিত অবস্থান রূপায়িত হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে আমরা দেখি নায়কমুখ্য কাহিনি এবং করুণ রসের ব্যঞ্জনা ।

উত্তর

'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত নবাব সিরাজউদ্দৌলার দরবারের বিশৃঙ্খল পরিস্থিতি এবং তার পরিপ্রেক্ষিতে নবাবের করুণ পরিণতির সঙ্গে উদ্দীপকটি তুলনীয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার দরবারে বিশৃঙ্খল পরিস্থিতি লক্ষ করা যায়। সেখানে নবাবের অমাত্যবর্গ নবাবের নির্দেশ অমান্য করে ইংরেজদের পক্ষে কাজ করে। অসহায় নবাব তা বুঝতে পেরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। ফলে পলাশির যুদ্ধে নবাবের বিপুল সমরসামর্থ্য থাকার পরও নবাবকে করুণ পরিণতি বরণ করতে হয়। উদ্দীপকে লক্ষ্মণ সেনের বিশাল সৈন্যবাহিনী ছিল। কিন্তু বখতিয়ার খলজির মাত্র সতেরো জন সৈন্যের কাছে তারা পরাজয় বরণ করেছে। বখতিয়ার খলজির যুদ্ধকৌশল ও সাহসের কাছে তারা দাঁড়াতেই পারেনি। ফলে লক্ষ্মণ সেনকে পরাজয় বরণ করতে হয়েছে। পরাজিত লক্ষ্মণ সেন বাধ্য হয়ে রাজ্য ত্যাগ করে চলে যান। আর এই ক্ষেত্রে উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটক সমতুল্য।

উত্তর

পলাশির যুদ্ধে নবাবের বিশাল সৈন্যবহর থাকার পরও ইংরেজ চাতুর্যের কাছে নবাবের পরাজয় ঘটায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ বলে প্রতীয়মান হয় । 'সিরাজউদ্দৌলা' নাটকে পলাশির প্রান্তরে নবাবের বিপুল সমরসামর্থ্য থাকা সত্ত্বেও নবাবকে পরাজয় বরণ করতে হয়েছে। কেননা, নবাবের প্রধান সেনাপতি মিরজাফর ও তার অনুসারীরা নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা ইংরেজদের ষড়যন্ত্রের ফাঁদে পড়ে নবাবের বিপক্ষে অবস্থান নিয়েছিল যুদ্ধের ময়দানে ঠায় দাঁড়িয়ে ছিল। ফলে ইংরেজরা সহজেই নবাবের বিরাট বাহিনীকে পরাজিত করতে পেরেছিল। উদ্দীপকে লক্ষ্মণ সেনের বিরাট সৈন্যবাহিনী ছিল। তাদের সামনে বখতিয়ার খলজির সামান্য সতেরো জন সৈন্য টিকে থাকার কথা নয়। কিন্তু বখতিয়ার খলজি চাতুর্য, সাহস ও শৃঙ্খলা দিয়ে সেই বাহিনীকে পরাস্ত করেছে। লক্ষ্মণ সেনের বাহিনী যুদ্ধ না করে পালিয়ে গিয়েছে। প্রকৃতার্থে সেদিন বখতিয়ার খলজিকে যুদ্ধ করতে হয়নি, বরং যুদ্ধের অভিনয় করে সহজেই রাজ্য লাভ করেছে সে। উদ্দীপকে যেমন লক্ষ্মণ সেনের বিরাট সৈন্যবাহিনী যুদ্ধ না করে সহজেই রাজ্য ছেড়ে দিয়েছে, তেমনি 'সিরাজউদ্দৌলা' নাটকেও সেনাপতি মিরজাফর ও তার অনুসারীরা যুদ্ধ না করে শত্রুকে সহজেই জিতিয়ে দিয়েছে। ফলে মূলত সেদিন যুদ্ধ হয়নি, হয়েছে যুদ্ধের অভিজ্ঞতা।' —এই উক্তিটি 'সিরাজউদ্দৌলা' নাটকের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।