শেয়ারFacebookWhatsApp

সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কী?

উত্তর: সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম মোহাম্মদি বেগ ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কী?

উদ্দীপক

বর্গি এলো খাজনা নিতে মারল মানুষ কত। পুড়ল শহর, পুড়ল শ্যামল গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তিসেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে ন।

Dhaka · 2019

উত্তর

সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম মোহাম্মদি বেগ ।

উত্তর

'সিরাজউদ্দৌলা' নাটকে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ এ উক্তিটি করেছেন। নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করে বাংলার সিংহাসন করায়ত্ত করতে চায় বিশ্বাসঘাতকের দল। তাই নিজ নিজ সংকীর্ণ স্বার্থকে বাস্তবে রূপদান করার জন্য তারা ইংরেজদের সাথে একটি ঘৃণ্য চুক্তি করে। এ ঘটনার মাধ্যমেই পাক-ভারত উপমহাদেশে ইংরেজদের দীর্ঘ শাসনের বীজ রোপিত হয়। চুক্তিপত্রে একেক করে জগৎশেঠ, মিরজাফর, রাজবল্লভ সবাই স্বাক্ষর দেয়। এই চুক্তির মাধ্যমে বাংলার পরাধীনতার পথ সুগম হয়। এ সনদই শত্রুদের বিজয় নিশ্চিত করে ১৭৫৭ সালে ২৩শে জুন ঐতিহাসিক পলাশির প্রান্তরে। যা পাক-ভারতকে সুদীর্ঘ পরাধীনতার জালে আবদ্ধ করে । উক্তিটি এ ইঙ্গিত বহন করে।

উত্তর

উদ্দীপকের বর্গিরা 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিত্ব করে। 'সিরাজউদ্দৌলা' নাটকের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ সেনাপতি ও কর্মকর্তারা এ দেশে বাণিজ্য করার নামে এ দেশের মানুষের সহায় সম্পদ অবাধ লুণ্ঠনের অপচেষ্টা চালায়। তারা সুযোগ পেলেই এ দেশের লবণ চাষি কৃষকের লবণ লুণ্ঠন, কৃষকের কৃষিপণ্য বিনা টাকায় ছিনিয়ে নিত। তাদের অবাধ লুণ্ঠনের কারণে বাংলার মানুষ তৎকালে হিমশিম খাচ্ছিল। ইংরেজ | বেনিয়াদের এই অপকর্মের দিকটি ছিল ঠিক বর্গি লুটেরাদের মতোই। উদ্দীপকের বর্গিরা এ দেশের মানুষের ওপরে খাজনা আদায় ও নানা অজুহাতে অর্থ-সম্পদের অবাধ লুণ্ঠন চালাত। ওই বর্গি দস্যুদের মতোই ১৯৭১ সালে এ দেশের মানুষের জানমাল লুণ্ঠন ও ধ্বংস করার অপকর্মে লিপ্ত হয় পাকিস্তানি হানাদার বাহিনী। পাকিস্তানি হানাদারদের অপকর্ম ও অন্যায় আচরণ রুখে দিতে এ দেশের সূর্যসন্তান মুক্তিসেনা যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেন। উদ্দীপকের বর্গিদের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ বণিক দস্যুরা এ দেশের মানুষের অর্থ-সম্পদ লুণ্ঠন করে । তাদের অবাধ লুণ্ঠন অব্যাহত রাখার জন্য বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের পতন ঘটায় ষড়যন্ত্রমূলক অন্যায্য ও প্রহসনের যুদ্ধে। এসব দিক বিচারে, উদ্দীপকের বর্গিরা 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিত্ব করে বলা যায়।

উত্তর

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করে শহিদ হওয়ার দিক থেকে উদ্দীপকের মুক্তিসেনা এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা একই সূত্রে গাঁথা'— মন্তব্যটি যথার্থ। বীর দেশপ্রেমিক সাহসীরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে স্বাধীনতা অর্জন ও দেশের মানুষের অধিকার সুরক্ষার জন্য আগ্রাসী দেশবিরোধী অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন। প্রয়োজনে দেশের স্বাধীনতার জন্য লড়াই-সংগ্রাম করে রণাঙ্গনে জীবন উৎসর্গ করে শহিদ হন। 'সিরাজউদ্দৌলা' নাটকের দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলা এবং উদ্দীপকের মুক্তিসেনারা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করে জীবন উৎসর্গ করে গেছেন । ১৯৭১ সালে হানাদার পাকিস্তানি সেনা অন্যায় যুদ্ধে এ দেশের লাখ লাখ মানুষকে হত্যা করে। এ দেশের মানুষের বসতঘর জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেয়। ওই সকল দেশবিরোধী স্বাধীনতা ক্ষুণ্নকারী হানাদারের অপকর্ম রুখে দিতে এ দেশের দেশপ্রেমিক সাহসী বীর মুক্তিসেনা প্রাণপণে মুক্তিসংগ্রামে লিপ্ত হন । অনেক মুক্তিসেনা বীরত্বপূর্ণ লড়াই করে শত্রুর হাতে শহিদ হন। কিন্তু তাঁরা পিছপা হননি। একইভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের দেশপ্রেমিক স্বাধীনতাপ্রেমিক বাংলা-বিহার-উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা দেশের স্বাধীনতা রক্ষার জন্য ১৭৫৭ সালে পলাশির প্রান্তরে যুদ্ধ করে করুণ পরিণতির মুখে পতিত হন। 'সিরাজউদ্দৌলা' নাটকের বীর দেশপ্রেমিক সিরাজ শত্রুর অন্যায় দাবি মেনে নিয়ে জীবন বাঁচাননি । তিনি ইংরেজ বেনিয়া ও এ দেশীয় ষড়যন্ত্রকারী অশুভ শক্তিকে রুখে দিতে যুদ্ধ করে শহিদ হন। তাঁর কাছে নিজের জীবনের চেয়ে দেশের মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করে জীবন উৎসর্গ করাই শ্রেয় বলে প্রতীয়মান হয়েছে। সেদিক থেকে উদ্দীপকের দেশপ্রেমিক মুক্তিসেনা ও নবাব সিরাজের শহিদ হওয়ার অনুষঙ্গে মিল রয়েছে। এসব দিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ বলা যায়।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।