শেয়ারFacebookWhatsApp

উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে ?

উত্তর: উমিচাঁদ লাহোর থেকে বাংলাদেশে এসেছে।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে ?

উদ্দীপক

সিংহজানী পরগনার এক প্রতাপশালী জমিদারের নাম সিংহ নারায়ণ রায়। প্রজাবাৎসল্য তার চরিত্রের অন্যতম দিক । প্রজাদের সুখের জন্য তিনি দিঘি খনন, রাস্তাঘাট নির্মাণ, স্কুল-কলেজ-মাদরাসা প্রতিষ্ঠা, খাদ্যাভাব মোকাবিলায় খাদ্য মজুদসহ নানারকম জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার জমিদারির অন্যতম সদস্য ছিলেন একমাত্র ভগ্নিপতি সমর সমাদ্দার। তিনি তাকে অত্যন্ত সেন করতেন এবং বিশ্বাস করতেন । এই বিশ্বাসের সুযোগে সমর সমাদ্দার আত্মস্বার্থ চরিতার্থে ব্যস্ত থাকত। তার কৃতকর্ম অনেকবার ধরা পড়লেও জমিদার ঔদার্যবশত তাকে ক্ষমা করে দিতেন। এক বছর খাজনা পরিশোধের জন্য সমরকে দায়িত্ব দিলে সে সমস্ত অর্থ নিয়ে আত্মগোপন করে । সূর্যাস্ত আইনে জমিদারির পতন ঘটে ।

Rajshahi · 2019

উত্তর

উমিচাঁদ লাহোর থেকে বাংলাদেশে এসেছে।

উত্তর

মোহনলাল পলাশির যুদ্ধে আসন্ন পরাজয় ও নিজের মৃত্যু অনিবার্য মনে করে সিরাজউদ্দৌলাকে আলোচ্য কথাটি বলেছে । পলাশির যুদ্ধে মিরজাফর, রায়দুর্লভ, ইয়ার লৎফ তাদের সৈন্যবাহিনী নিয়ে পুতুলের মতো দাঁড়িয়ে ছিল। যে কারণে বিশাল সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও নবাবকে পরাজয় বরণ করতে হয়। কিন্তু নবাবের পক্ষে দেশপ্রেমিক মোহনলাল, নৌবে সিং, বদ্রি আলি প্রমুখ জীবন বাজি রেখে লড়াই করে। যুদ্ধের শেষ পর্যায়ে মোহনলাল সিরাজউদ্দৌলাকে মুর্শিদাবাদে ফিরে গিয়ে সৈন্য সংগ্রহের পরামর্শ দেয়। নবাব একাই ফিরে যাবেন কি না— এমন প্রশ্নের উত্তরে মোহনলাল প্রশ্নোক্ত উক্তিটি করেছিল।

উত্তর

বিশ্বাসঘাতকতার প্রেক্ষাপটে উদ্দীপকের সমর সমাদ্দার "সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের সাথে সাদৃশ্যপূর্ণ । 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফর একটি বিশ্বাসঘাতক চরিত্র। সে নবাবের সরলতার সুযোগ নিয়ে আত্মস্বার্থ চরিতার্থ করতে মগ্ন হয়ে পড়ে । নবাব মিরজাফরের চরিত্র বুঝতে পেরেও বারবার তাকে ক্ষমা করে দেন। নবাবের এই মহানুভবতার সুযোগে মিরজাফর দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে গোপনে ইংরেজদের সাথে হাত মেলায়। তার এরূপ কর্মকাণ্ডের কারণেই পলাশির যুদ্ধে নবাবের তথা বাংলার পতন ঘটে। উদ্দীপকে সমর সমাদ্দার জমিদার সিংহ নারায়ণ রায়ের সরলতার সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে। স্নেহপরায়ণ জমিদার সমর সমাদ্দারের স্বার্থবাদী চরিত্র বুঝতে পেরেও বারবার ক্ষমা করে দিয়েছেন। কিন্তু সমর সমাদ্দারের চরিত্রে কোনো পরিবর্তন ঘটেনি। বরং জমিদারের সমস্ত অর্থ আত্মসাৎ করে আত্মগোপন করেছে। তার এরূপ কর্মকাণ্ডের কারণে জমিদার সিংহ নারায়ণ রায়কে জমিদারিও হারাতে হয়েছে সূর্যাস্ত আইনের কারণে। আর সমর সমাদ্দারের এই বিশ্বাসঘাতকতা 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের বিশ্বাসঘাতকতারই প্রতিরূপ।

উত্তর

উদ্দীপকের সিংহ নারায়ণ রায় এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব উভয়ের রাজত্ব হারানোর কারণ তাদের উদারতা ও মহানুভবতা এবং সরল বিশ্বাস যা প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথার্থ করে তুলেছে । 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা ছিলেন সরলপ্রাণ । তিনি সহজেই তাঁর সভাসদদের বিশ্বাস করেছিলেন। আর তাঁর এই সরল বিশ্বাসের সুযোগ নিয়েছিল ষড়যন্ত্রকারীরা। সেনাপতি মিরজাফর নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল অবলীলায়। গোপনে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবের পতন নিশ্চিত করেছিল সে। নবাব সিরাজউদ্দৌলা মিরজাফরের এহেন কর্মকাণ্ড পলাশির যুদ্ধের পূর্বেই অনুধাবন করেছিলেন । তার পরও তিনি, স্বভাবগত মহানুভবতা ও উদারতার কারণে মিরজাফরসহ অন্য অমাত্যদের ক্ষমা করেছিলেন এবং তাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস স্থাপন করেছিলেন। নবাবের এই সরল বিশ্বাসই তাঁর পতনের কারণ হয়ে দাঁড়ায় । উদ্দীপকের সিংহ নারায়ণ রায় প্রজাবৎসল শাসক হলেও তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়ে নিজের জমিদারি হারিয়েছেন। তিনি ভগ্নিপতি সমর সমাদ্দারকে অন্ধভাবে বিশ্বাস করেছিলেন। আত্মস্বার্থ চরিতার্থে নিমগ্ন সমর সমাদ্দারের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হলেও স্বীয় মহানুভবতা হেতু নবাব তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। বরং তাকে আবারও বিশ্বাস করে সুযোগ দিয়েছেন। আর জমিদারের এই বিশ্বাসের ও মহানুভবতার সুযোগ নিয়েছে তাঁর ভগ্নিপতি। অর্থ আত্মসাৎ করে জমিদারকে পথে বসিয়েছে সে। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব যেমন উদার ও সরলমনা ছিলেন, তেমনি উদ্দীপকের সিংহ নারায়ণ রায়ও মহানুভব ও সরল মনের অধিকারী ছিলেন। তাঁরা দুজনেই সভাসদদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছিলেন এবং বিশ্বাস করেছিলেন। ফলে তাঁদের মহানুভবতা ও বিশ্বাসের সুযোগ নিয়েছে সুযোগসন্ধানীরা। এতে নাটকের নবাবকে হারাতে হয়েছে তাঁর সাম্রাজ্য আর উদ্দীপকের সিংহ নারায়ণ রায়কে হারাতে হয়েছে তাঁর জমিদারি। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাRajshahi
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।