শেয়ারFacebookWhatsApp

'সিরাজউদ্দৌলা' কোন জাতীয় নাটক?

উত্তর: 'সিরাজউদ্দৌলা' ইতিহাসভিত্তিক নাটক।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

'সিরাজউদ্দৌলা' কোন জাতীয় নাটক?

উদ্দীপক

মুক্তিযুদ্ধের সময় রাজাকার আজমত আলী শান্তি কমিটি গঠন করে এবং পাক হানাদার বাহিনীর সাথে যোগ দিয়ে এই দেশের প্রচুর ক্ষয়-ক্ষতি সাধন করে। পরবর্তীকালে মানবতা বিরোধী অপরাধে তার নামে মামলা করা হয় এবং ফাঁসিও কার্যকর করা হয়। প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা জামিল উদ্দীন জানান ঐ বিশ্বাসঘাতক আজমত আলীর সাহায্যেই হানাদার বাহিনী গ্রামের অনেক মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করে এবং তাদের পরিবারের উপর চালায় সীমাহীন নির্যাতন।

Chittagong · 2022

উত্তর

'সিরাজউদ্দৌলা' ইতিহাসভিত্তিক নাটক।

উত্তর

সিরাজউদ্দৌলা নবাব হওয়ায় ঘসেটি বেগম ঈর্ষান্বিত হয়ে আলোচ্য উক্তিটি করেন । নবাব আলিবর্দি খাঁ তাঁর মৃত্যুর আগে দৌহিত্র সিরাজউদ্দৌলাকে সিংহাসনের উত্তরাধিকার দিয়ে যান। কিন্তু ঘসেটি বেগম এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তাই তিনি নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হন। একদিন রাজমাতা আমিনার সামনে ঘসেটি বেগম সিরাজের অমঙ্গল কামনা করলে আমিনা বলেন, 'সিরাজ তোমার কোনো ক্ষতি করেনি, বড়ো আপা।' এর উত্তরে ঘসেটি বেগম ক্ষতির ধরন ব্যাখ্যা করে বলেন, “তার নবাব হওয়াটাই তো আমার মস্ত ক্ষতি।'

উত্তর

উদ্দীপকের আজমত আলী “সিররাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের সঙ্গে সংগতিপূর্ণ। নবাবের প্রধান সেনাপতি মিরজাফর। সে বিশ্বাসঘাতকতা ও নিকৃষ্ট মানুষের প্রতীক। তার মধ্যে বিদ্যমান কূটকৌশল ও চাতুর্যের কারণে সে নবাব আলিবর্দি খাঁর বিশ্বাসভাজন হয়ে ওঠে। কিন্তু তার মেধা, বুদ্ধি ও কূটকৌশলের মূলে ছিল ক্ষমতা লিপ্সা। তাই পরবর্তীকালে সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে সরাতে ইংরেজদের সহযোগিতায় মুখ্য ভূমিকা পালন করে সে। উদ্দীপকের আজমত আলী একজন রাজাকার। মুক্তিযুদ্ধের সময় সে শান্তি কমিটি গঠন করে। এই কমিটির মধ্য দিয়ে সে পাকিস্তানি হানাদার বাহিনীদের সাহায্য ও সহযোগিতা করে। অন্যদিকে দেশের সীমাহীন ক্ষতিসাধন করে। যুদ্ধের সময়ে তার সাহায্যে হানাদার বাহিনী গ্রামের অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করে এবং মুক্তিযোদ্ধাদের পরিবারে চালায় নির্মম নির্যাতন। উদ্দীপকের আজমত আলী যেমন নিজের স্বার্থের জন্য দেশের মানুষ ও দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে ছিল তেমনি, মিরজাফরও ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাবের পাশাপাশি বাংলার মানুষ ও বাংলার স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করে । তাই এই চরিত্র দুটি সংগতিপূর্ণ ।

উত্তর

প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের বিষয়টি 'সিরাজউদ্দৌলা' নাটকের বিষয় ব্যক্তিগত স্বার্থের জন্য দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার দিকটিকে মূল তুলে ধরেছে। 'সিরাজউদ্দৌলা' নাটকটি জাতীয় জাগরণের অভিপ্রায়ে রচিত। দেশি- বিদেশি ষড়যন্ত্রে একটি স্বাধীন দেশের অস্তিত্ব কীভাবে বিলুপ্ত হয় তা ঐতিহাসিকভাবে নাট্যকার উপস্থাপন করেছেন। বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে ইংরেজ বেনিয়াদের সাম্রাজ্যবাদী তৎপরতা কঠোর হস্তে দমনের প্রয়াস চালান। কিন্তু এদেশীয় ক্ষমতালোভী চক্র ইংরেজদের সাথে হাত মিলিয়ে প্রাসাদ ষড়যন্ত্রে মেতে ওঠে। নবাবের বিশ্বস্ত কিছু সেনাপতি ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হলেও অন্যান্য সেনাপতি ও প্রধান সেনাপতি মিরজাফরের বিশ্বাসঘাতকতা ও নীরব ভূমিকায় নবাব পরাজিত হন । উদ্দীপকের মুক্তিযুদ্ধের রাজাকারদের ঘৃণ্য তৎপরতা ফুটে উঠেছে। রাজাকার আজমত আলী মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিলেন। তার সহায়তায় পাকিস্তান মিলিটারিরা গ্রামের অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করে এবং তাদের পরিবারের ওপর চালায় নির্মম অত্যাচার নিপীড়ন । উদ্দীপকে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আলোচিত হয়েছে। আর নাটকে পলাশির প্রেক্ষাপট। কিন্তু উদ্দীপক ও আলোচ্য নাটকের মূল বিষয় অভিন্ন। উদ্দীপকে যেমন নিজ স্বার্থের জন্য দেশের স্বার্থকে বিক্রি করা হয়, তেমনি নাটকেও মিরজাফরসহ ও অন্য অমাত্যবর্গের নিজেদের স্বার্থ উদ্ধারে বাংলার স্বাধীনতা হারিয়ে যায় । তাছাড়া দেশপ্রেম মানুষের মৌলিক মানবীয় গুণ। তাই দেশের সাথে বিশ্বাসঘাতকতার ফল যে সুখকর নয় কিংবা এটি ঘৃণ্য অপরাধ, সেই বিষয়ও উদ্দীপক ও আলোচ্য নাটকে স্পষ্ট। মূলত জাতীয় জাগরণের অভিপ্রায়েই উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটক রচিত। তাই, | প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও আলোচ্য নাটকের মূল বিষয় এক ও অভিন্ন ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাChittagong
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।