• "উদ্দীপকের আরিজ এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ চরিত্র দেশপ্রেমের এক অনুপম প্রতীক।"- মন্তব্যটি যথার্থ।
• মাতৃভূমি যেন মায়ের মতোই আমাদের স্নেহাদরে আগলে রেখেছে। তাই মায়ের কোলে শুয়ে সন্তান যেমন মাকে ভুলতে পারে না, তেমনই শুভবোধসম্পন্ন কোনো ব্যক্তিও দেশমাতৃকাকে ভুলে থাকতে পারে না। বস্তুত আমাদের জীবনে মাতৃভূমির স্নেহচ্ছায়ার চেয়ে মূল্যবান কোনো কিছুই থাকতে পারে না।
• উদ্দীপকে আরিজ নামের এক সৎসাহসী ও দেশপ্রেমিক রাজার কথা বলা হয়েছে। একবার বিদেশি শত্রুরা তার রাজ্যে আক্রমণ করে বসে।
এমতাবস্থায় দেশপ্রেমিক রাজা অরিজ যুদ্ধের জন্য নিজের সৈন্যদের সুসংগঠিত করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে আরিজেরই কোনো এক আত্মীয় তাদের আক্রমণ কৌশলের কথা শত্রুদের কাছে প্রকাশ করে দেয়। ফলে যুদ্ধে দেশপ্রেমিক রাজা আরিজের পরাজয় ঘটে এবং তিনি নির্মম পরিণতির সম্মুখীন হন। এই অবাক।
• 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল সুর হলো দেশপ্রেম। এ নাটকের পুরোভাগজুড়ে প্রাসাদ ষড়যন্ত্র ও ইংরেজদের আগ্রাসনের বিপরীতে নবাব সিরাজউদ্দৌলা ও তার অনুগত সেনাদের দেশাত্মবোধই প্রবল হয়ে উঠেছে। আর তাই পরাজয় নিশ্চিত জেনেও দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে পলাশির যুদ্ধে তারা প্রাণপণ যুদ্ধ করে গেছেন। একইভাবে উদ্দীপকের রাজা আরিজও শত্রুর হাত থেকে দেশমাতৃকাকে রক্ষা করতে পরাজয় না হওয়া পর্যন্ত লড়াই করেছেন এবং যুদ্ধে পরাজিত হয়ে নির্মম পরিণতির শিকার হয়েছেন। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।