শেয়ারFacebookWhatsApp

"ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গিয়েছে আপনার কাছে।"- কে, কেন বলেছেন?

উত্তর: • “ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে।"- কলকাতা থেকে তাড়া খেয়ে আসা ড্রেককে উদ্দেশ্য করে কথাটি মার্টিন বলেছে। • নবাবের আদেশ অমান্য করে ড্রেক আশ্রয় দিয়েছিল কৃষ্ণবল্লভকে। বিনিময়ে তার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করেছিল সে। এ ঘটনায় নবাব খুব ক্ষিপ্ত হয়েছিলেন। ফলশ্রুতিতে ইংরেজরা কলকাতা থেকে বিতাড়িত হয়েছিল। তাদের এই অবস্থার জন্য ড্রেককে দায়ী করে তার ওপর মার্টিন ক্ষুব্ধ হয়ে ওঠে। তখন ড্রেক ঘুষ খাওয়ার কথা অস্বীকার করলে মার্টিন প্রশ্নোক্ত উক্তিটি করে।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

"ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গিয়েছে আপনার কাছে।"- কে, কেন ব…

উদ্দীপক

বশিরউদ্দিন এলাকার চেয়ারম্যান থাকা অবস্থায় তার যশ, খ্যাতি, পরিচিতি, টাকা, লোকজন কোনো কিছুর অভাব ছিল না। বিভিন্ন স্বার্থান্বেষী মানুষ বশিরউদ্দিনকে অতি প্রশংসা করে তাদের সুযোগ-সুবিধা নিত। তিনি ভাবতেন, সমস্ত মানুষ আমাকে আপন মনে করে। আমি বিপদে পড়লে সবার সহযোগিতা পাব। কিন্তু যখন তার চেয়ারম্যানের পদ চলে যায়, তার ধারণা সম্পূর্ণ বদলে যায়। তিনি আর দুধের মাছিদের খুঁজে পেলেন না। কেবল তার সাথে থাকে তার চাকর বাদল। বাদল বশিরউদ্দিনকে বলে, "আমৃত্যু আপনার সেবা করে যাব।"

ঢাকা কমার্স কলেজ · 2025

উত্তর

সিপাহসালারের আদেশ পেয়ে টায়ার্ড সোলজারস শিবিরে ফিরতে লাগলে কিলপ্যাট্রিক আক্রমণ করেন।

উত্তর

• “ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে।"- কলকাতা থেকে তাড়া খেয়ে আসা ড্রেককে উদ্দেশ্য করে কথাটি মার্টিন বলেছে। • নবাবের আদেশ অমান্য করে ড্রেক আশ্রয় দিয়েছিল কৃষ্ণবল্লভকে। বিনিময়ে তার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করেছিল সে। এ ঘটনায় নবাব খুব ক্ষিপ্ত হয়েছিলেন। ফলশ্রুতিতে ইংরেজরা কলকাতা থেকে বিতাড়িত হয়েছিল। তাদের এই অবস্থার জন্য ড্রেককে দায়ী করে তার ওপর মার্টিন ক্ষুব্ধ হয়ে ওঠে। তখন ড্রেক ঘুষ খাওয়ার কথা অস্বীকার করলে মার্টিন প্রশ্নোক্ত উক্তিটি করে।

উত্তর

• উদ্দীপকের বাদল চরিত্র 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরমর্দান, মোহনলাল ও ফরাসি যোদ্ধা সাঁফ্রের চরিত্রকে নির্দেশ করে। • দেশের শাসন পরিচালনার জন্য এবং দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে মুক্ত রাখতে বিশ্বস্ত লোকের প্রয়োজন হয়। কারণ বিশ্বাসঘাতকতায় হারিয়ে যায় মানুষের জন্মভূমির প্রিয় স্বাধীনতা। • উদ্দীপকের বাদলের মনিব চেয়ারম্যান বশিরউদ্দিনের কাছ থেকে সুসময়ে অনেকেই সাহায্য নেয়। কিন্তু যখন তার পদমর্যাদা হারান চাকর বাদল বাদে কাউকে তিনি পাশে পান না। 'সিরাজউদ্দৌলা' নাটকেও অনুরূপ বিশ্বস্ত ও কৃতজ্ঞ ব্যক্তি হলেন মিরমর্দান, মোহনলাল ও ফরাসি যোদ্ধা সাঁফ্রে। তারা বাংলার দুঃসময়ে দুর্দিনে নবাবকে ছেড়ে যাননি। দেহের শেষ রক্তবিন্দু দিয়ে নবাবের পক্ষে যুদ্ধ করে গেছেন। অন্যরা স্বার্থের কারণে নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। এভাবে উদ্দীপকের বাদলের মাঝে 'সিরাজউদ্দৌলা' নাটকের বিশ্বস্ততা ও কৃতজ্ঞতার দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

• "উদ্দীপকের বশিরউদ্দিন ও বাদলের মাঝে যে আত্মার সম্পর্ক, তা 'সিরাজউদ্দৌলা' নাটকে তেমন দেখা যায় না।"- এ উক্তিটির সাথে আমি একমত। • অকৃতজ্ঞ, স্বার্থপর ব্যক্তিরা সমাজ, দেশের ক্ষতি করে থাকে। তারা নিজের স্বার্থে পরম আত্মীয় ও জন্মভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। • উদ্দীপকে দুঃসময়ে কেউ চেয়ারম্যান বশিরউদ্দিনের পাশে না থাকলেও পাশে থাকে চাকর বাদল। সে সারা জীবন মনিবের সেবা করার প্রতিজ্ঞা করে। অন্যদিকে, 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে আত্মীয়-পরিজন ও প্রধান রাজ অমাত্যরা কৃতজ্ঞতার বদলে বিশ্বাসঘাতকতা করেছে। নবাব তাদের ওপর বিশ্বাস ও ভরসা করলেও তারা বেইমানি করেছে। মিরজাফর নিজে নবাব হওয়ার স্বপ্নে ইংজেরদের পক্ষ নিয়েছে এবং উমিচাঁদ, রাজবল্লভ, রায়দুর্লভ, জগৎশেঠ, ঘসেটি বেগম নবাবকে পরাজিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ফলে পলাশির যুদ্ধে নবাবের পরাজয় ঘটেছে। • উদ্দীপকের বশির উদ্দিন ও বাদলের মাঝে যে আত্মার সম্পর্ক তা যদি আলোচ্য নাটকের মিরমর্দান, রায়দুর্লভ, সাঁফ্রের ন্যায় অন্যদের মাঝে থাকত তবে যুদ্ধে ইংরেজরা পরাজিত হতো এবং নবাব জয়ী হতেন। এই দিক বিচারে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাঢাকা কমার্স কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।