• উদ্দীপকের নূরুল আমিনের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের সাদৃশ্য রয়েছে।
• দেশের প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন। অনেকে দেশকে ভালো না বেসে বরং দেশের সাথে শত্রুতা করে। এসব দেশদ্রোহী দেশ ও জাতির চিরশত্রু। ইতিহাস এদের ঘৃণাভরে স্মরণ রাখে।
• উদ্দীপকে দেখা যায়, বায়ান্নর ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন নূরুল আমিন। এ দেশের সন্তান হলেও তার নির্দেশেই পুলিশরা ছাত্র-জনতার মিছিলে গুলি চালায়। 'সিরাজউদ্দৌলা' নাটকের এমনই এক ঘৃণ্য চরিত্র হলো মিরজাফর। তিনি ছিলেন নবাবের পরম বিশ্বাসভাজন ও প্রধান সেনাপতি। কিন্তু বাংলার দেওয়ানি নিয়ে যখন ইংরেজদের সাথে নবারের যুদ্ধ লাগে তখন তিনি নবাব ও দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেন। তিনি ইংরেজদের সাথে হাত মিলিয়ে দেশকে তাদের হাতে তুলে দেন। নাটকে বাংলার বুকে বসবাস করে দেশ ও জাতির বিরুদ্ধাচারণ করে যে ছায়াটা সেই ছায়াটিই উদ্দীপকের নূরুল আমিনের মধ্যে দৃশ্যমান। তাই বলা যায়, উদ্দীপকের নূরুল আমিনের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের সাদৃশ্য রয়েছে।