শেয়ারFacebookWhatsApp

"আর দেখা হবে না। আর কেউ রইল না।"- নবাব কাকে এই কথা বলেছেন?

উত্তর: • "আর দেখা হবে না। আর কেউ রইল না।"- নবাব মোহনলালকে এই কথা বলেছেন।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

"আর দেখা হবে না। আর কেউ রইল না।"- নবাব কাকে এই কথা বলেছেন?

উদ্দীপক

'বিসর্জন' নাটকে সন্তানতুল্য ছাগশিশুকে দেবীর মন্দিরে বলি দেওয়ার কারণে শোকার্ত ভিখারি অপর্ণা। সে রাজা গোবিন্দ মাণিক্যের কাছে বিচারপ্রার্থী হয়। সন্তানহারা ভিখারির দুঃখ রাজচিত্তকে আহত করে। রাজা রাজ্যে পশু বলি নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু তাঁর এ আদেশ মেনে নিতে পারেন না রাজ-পুরোহিত রঘুপতি। তিনি রাজার অনুজ নক্ষত্র রায়কে রাজ্য লোভে বশ করে রাজাকে হত্যা করতে রাজি করান।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

• "আর দেখা হবে না। আর কেউ রইল না।"- নবাব মোহনলালকে এই কথা বলেছেন।

উত্তর

• 'আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে'- কথাটি ক্লাইভবলেছিলেন নবাবের বিরুদ্ধে চুক্তি স্বাক্ষরিত হলে উপস্থিত সবার উদ্দেশে। • 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরনের প্রাসাদে মিরজাফর, রায়দুর্লভ, রাজবল্লভসহ সবাই মিলে ক্লাইভের সঙ্গে নবাবের বিরুদ্ধে গোপন বৈঠক করেন। সেই বৈঠকে তাদের মধ্যে ক্ষমতা বণ্টন সংক্রান্ত বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়, যা ছিল বাংলার রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। এ কারণে ধূর্ত ক্লাইভ বলেছিলেন, 'আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে।'

উত্তর

• উদ্দীপকের নক্ষত্র রায়ের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের হিংসাত্মক মনোভাব ও ষড়যন্ত্রের দিক থেকে সাদৃশ্য রয়েছে। • লোভ পড়ে মানুষ অমানুষে পরিণত হয়। ক্ষমতার লোভে তারা আত্মীয়ের সম্পর্ক পর্যন্ত ভুলে যায়। নিজ স্বার্থের জন্য প্রিয়জন ও স্বজনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেও অনেকে পিছপা হয় না। • 'সিরাজউদ্দৌলা' নাটকে ঘসেটি বেগম নবাব সিরাজকে নবাব হিসেবে মেনে নিতে পারেননি। নবাবের ছোট ভাই পোষ্যপুত্র একরামউদ্দৌলাকে নবাব করা হলে তিনি নবাবমাতা হিসেবে রাজকাজ পরিচালনা করার সুযোগ পাবেন। তার সেই প্রত্যাশা পূরণ করতে তিনি রাজ-অমাত্য ও ইংরেজদের সঙ্গে হাত মেলান এবং নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হন। তাঁর এ বিশ্বাসঘাতকতার ফলেই পলাশিতে যুদ্ধ না করে সেনাপতি মিরজাফর নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন। ফলে সিরাজউদ্দৌলা পরাজয় ঘটে এবং তিনি করুণ পরিণতির শিকার হন। উদ্দীপকের রাজা তাঁর রাজ্যে পশু বলি নিষিদ্ধ 'ঘোষণা করলে পুরোহিত রঘুপতি তা মেনে নিতে পারেননি। তিনি রাজ্য লাভের লোভ দেখিয়ে রাজার ছোট ভাই নক্ষত্র রায়কে বশ করেন। নক্ষত্র রায় রঘুপতির কথায় নিজে রাজা হওয়ার জন্য রাজাকে হত্যা করতে সম্মত হয়। এভাবে উদ্দীপকের নক্ষত্র রায় ও নাটকের ঘসেটি বেগম পরস্পর সাদৃশ্যপূর্ণ চরিত্র।

উত্তর

• "উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের বিষয়বস্তুর আংশিক প্রতিফলন ঘটেছে।"- মন্তব্যটি যথার্থ। • বিশ্বাসঘাতকরা নিজের দেশ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। যুগে যুগে বিশ্বাসঘাতকতার কারণে বহু দেশপ্রেমিক নেতা নির্মমতার শিকার হয়েছেন যা দেশ ও জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। • 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা একজন দেশপ্রেমিক প্রজাদরদি নবাব। তা সত্ত্বে, তিনি বাংলার স্বাধীনতা রক্ষা করতে পারেননি। লোভী বিশ্বাসঘাতক ও দেশদ্রোহী অমাত্যদের জন্য। উদ্দীপকে 'বিসর্জন' নাটকের রঘুপতির প্ররোচনায় রাজার অনুজ নক্ষত্র রায় রাজাকে হত্যা করতে রাজি হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে রাজ্য লোভে আপন ভাইকে হত্যা করার সিদ্ধান্তের যে দিকটি জানা যায় তা 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের খালা ঘসেটি বেগমের হীন মানসিকতার 'সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তিনিও নবাবকে ক্ষমতাচ্যুত -করার জন্য ষড়যন্ত্র করেন। রাজ অমাত্যরা নবাবের বিরোধিতা করার কারণে নবাব পরাজিত, বন্দি এবং করুণ পরিণতির শিকার হন। এই দিকটি ছাড়া এ নাটকের অন্যান্য বিষয় উদ্দীপকে প্রতিফলিত হয়নি। উদ্দীপকে কেবল ষড়যন্ত্র করে রাজাকে হত্যা করার দিকটিই প্রতিফলিত হয়েছে। • 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার মধ্যে অকৃত্রিম দেশপ্রেম পরিলক্ষিত হয়। উদ্দীপকের রাজার মধ্যে প্রজাপ্রীতি ও মানবিকতা প্রকাশ পেয়েছে। নবাব সিরাজও প্রজাপীড়নকারী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এ বিষয়টি ছাড়া নতুন করে সৈন্য সংগ্রহ করে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা, প্রজাদের জন্য জীবন উৎসর্গকারী বীরদের প্রতি শ্রদ্ধাবোধ ইত্যাদি বিষয় উদ্দীপকে প্রকাশ পায়নি। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।