• উদ্দীপকে ট্র্যাজেডির যে প্রধান চরিত্রের কথা বলা হয়েছে 'সিরাজউদ্দৌলা' নাটকে সেই প্রধান ট্র্যাজিক চরিত্র হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা।
• একজন দেশপ্রেমিক তার দেশকে হৃদয় থেকে ভালোবাসে এবং দেশের উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিবেদন করেন। তিনি যেকোনো পরিস্থিতিতে দেশের প্রয়োজনবোধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকেন।
• উদ্দীপকে একজন ট্র্যাজেডি নায়কের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকের ট্র্যাজিক চরিত্র হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা। মূলত ষড়যন্ত্রে বিপর্যস্ত এক জাতীয় বীর নায়ককে সৃজন করাই ছিল নাট্যকারের অন্যতম কৌশল। নাটকে সিরাজউদ্দৌলা ধীরোদাত্ত, স্থির-প্রতিজ্ঞ, সহানুভূতিশীল এবং বলতে গেলে প্রায় ত্রুটিহীন। তবে নিকট স্বজনদের পরিত্যাগ করতে না পারা কিংবা কঠোর শাস্তি প্রদান করতে ব্যর্থ হওয়ায় তার জীবনে নেমে আসে ট্র্যাজিক পরিণতি।
• 'সিরাজউদ্দৌলা' নাটকে নিজের মানুষদের বিশ্বাসঘাতকতায় পলাশির যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত হয়ে মৃত্যুবরণ করতে হয় সিরাজউদ্দৌলাকে। এ নাটকের যে ট্র্যাজিক পরিণতি সেই ট্র্যাজেডি একমাত্র সিরাজের। তাই বলা যায়, উদ্দীপকে যে ট্র্যাজিক চরিত্রের কথা তুলে ধরা হয়েছে 'সিরাজউদ্দৌলা' নাটকের কেন্দ্রীয় চরিত্র সিরাজউদ্দৌলা সেই ট্র্যাজিক চরিত্র হয়ে উঠেছেন।