শেয়ারFacebookWhatsApp

নবাব আলিবর্দি খাঁর প্রকৃত নাম কী?

উত্তর: • নবাব আলিবর্দি খাঁর প্রকৃত নাম মির্জা মুহম্মদ আলি।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

নবাব আলিবর্দি খাঁর প্রকৃত নাম কী?

উদ্দীপক

পিতৃ-মাতৃহারা, সহায়-সম্বলহীন মাহাবুবের জীবন চলার পথ দিশেহারা। বন্ধু রিপন এ সময় তারই এক আত্মীয়া নিঃসন্তান খালার বাড়িতে মাহাবুবের লেখাপড়ার সুযোগ করে দেয়। মাহাবুব ভাগ্যের অন্বেষণে বিদেশ ঘুরে এখন প্রতিষ্ঠিত। সামাজিক জনহিতকর কাজে তার বেশ সুনাম রয়েছে। প্রতিবারের মতো গত ঈদের জাকাত প্রদানের দীর্ঘ লাইনে বাল্যবন্ধু রিপনকে দেখে বুকে টেনে নেয় মাহাবুব। সড়ক দুর্ঘটনায় পঙ্গু রিপনের বাকি জীবন চলার আর্থিক নিশ্চয়তার সংস্থান করে দেয় মাহাবুব। বন্ধুত্বের ঋণ শোধের তৃপ্ততায় মুগ্ধ রিপনও।

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

• নবাব আলিবর্দি খাঁর প্রকৃত নাম মির্জা মুহম্মদ আলি।

উত্তর

• "আমার সারা অস্তিত্বজুড়ে কেবল যেন দেয়ালের ভিড়"-কথাটি দ্বারা নবাব সিরাজউদ্দৌলা তাঁর বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্রকে বোঝাতে চেয়েছেন। • 'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার মসনদে আরোহণের পর থেকেই নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রাসাদ ষড়যন্ত্র শুরু। করেন সিরাজের খালা ঘসেটি বেগম। মিরজাফর, জগৎশেঠ, রাজবল্লভের সঙ্গে ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র শুরু করেন। ওদিকে দেশের অস্তিত্ব রক্ষার জন্য ইংরেজদের সঙ্গে সিরাজের দ্বন্দ্বও দিন দিন বেড়েই চলছিল। সিরাজ তাঁর বর্তমান অবস্থা বোঝাতেই স্ত্রী লুৎফুন্নেসার কাছে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

• উদ্দীপকের মাহাবুব এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য হলো কৃতজ্ঞতায় ও কৃতঘ্নতায়। • মানুষের মধ্যে কেউ কেউ উপকারীর প্রতি কৃতজ্ঞ থাকে সব সময়, কেউ আবার উপকারীর ক্ষতি করে কৃতঘ্ন হয়ে ওঠে। • উদ্দীপকে পিতৃ-মাতৃহারা, সহায়-সম্বলহীন, দিশেহারা মাহাবুবকে বন্ধু রিপন তার এক খালার বাড়িতে লেখাপড়ার সুযোগ করে দেয়। মাহাবুব ঈদের সময়ে জাকাত দেওয়ার দীর্ঘ লাইনে বাল্যবন্ধু রিপনকে দেখে বুকে টেনে নেয় এবং সড়ক দুর্ঘটনায় পঙ্গু রিপনকে সারা জীবন চলার মতো আর্থিক সংস্থান নিশ্চিত করে। এখানে উদ্দীপকের মাহাবুব কৃতজ্ঞতার কারণে মহানুভব চরিত্রের অধিকারী হয়ে উঠেছে। অথচ 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগ চরিত্রটি উদ্দীপকের মাহবুবের সম্পূর্ণ বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে। মোহাম্মদি বেগ একজন নীচাশয় ও কৃতঘ্ন ব্যক্তি। নবাব সিরাজউদ্দৌলার পিতা মির্জা জয়নুদ্দিন অনাথ বালক মোহাম্মদি বেগকে আদর-যত্নে মানুষ করেছিলেন। অথচ সেই মোহাম্মদি বেগ অর্থের লোভে অত্যন্ত নিষ্ঠুরভাবে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে নবাব সিরাজউদ্দৌলাকে।

উত্তর

• "উদ্দীপকের মাহাবুবের বন্ধুর 'প্রতি ঋণ শোধের তৃপ্ততা 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর ও ক্লাইভের ঐক্যের মধ্যে নেই।"- মন্তব্যটি যথার্থ। • বন্ধুত্ব বা ঐক্য যদি নিঃস্বার্থ হয় তবে তা মনে মধুর তৃপ্তি এনে দেয়। তবে কেউ যদি স্বার্থের কারণে বন্ধুত্ব বা ঐক্য তৈরি করে তবে তা মনে কোনো প্রশান্তি আনে না। • উদ্দীপকের পিতৃ-মাতৃহারা, সহায়-সম্বলহীন মাহাবুবকে বন্ধু রিপন নিঃস্বার্থভাবে তার নিঃসন্তান এক খালার বাড়িতে লেখাপড়ার সুযোগ করে দেয়। মাহাবুব একসময় প্রতিষ্ঠিত হয়। এক ঈদে জাকাত দেওয়ার সময় দীর্ঘ লাইনে বাল্যবন্ধু রিপনকে দেখতে পায় এবং বুকে টেনে নেয়। সড়ক দুর্ঘটনায় পঙ্গু রিপনের বাকি জীবন চলার জন্য আর্থিক সংস্থান নিশ্চিত করে মাহাবুব। এই সম্পর্কটি সম্পূর্ণ নির্মল ও নিঃস্বার্থ। অথচ 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর ও ক্লাইভের ঐক্যের মধ্যে সেই তৃপ্তি পাওয়া যায় না। কারণ তাদের ঐক্য ছিল স্বার্থের কারণে। • 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফর ও ক্লাইভ নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের ঐক্য গড়ে তোলেন। মিরজাফর নবাব হওয়ার জন্য ক্লাইভের সঙ্গে হাত মেলান এবং ক্লাইভ মিরজাফরকে নামমাত্র নবাব বানিয়ে ফায়দা নিতে চান। এই ঐক্য শুধুই স্বার্থপরতার। এখানে কোনো আন্তরিকতা নেই। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাবগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।