শেয়ারFacebookWhatsApp

পলাশির যুদ্ধে ইংরেজদের কামানের সংখ্যা কত ছিল?

উত্তর: পলাশির যুদ্ধে ইংরেজদের কামানের সংখ্যা ছিল আটটি।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

পলাশির যুদ্ধে ইংরেজদের কামানের সংখ্যা কত ছিল?

উদ্দীপক

জননী এগ্রোর মালিক হাবিব সাহেব। এর ব্যবস্থাপক আব্দুল কাদের প্রতিষ্ঠানের কর্মচারী হলেও হাবিব সাহেব' কাদেরকে নিজের সন্তানের মতোই স্নেহ করেন। তাই ব্যবসার সমস্ত ভার হাবিব সাহেব কাদেরকে দিয়ে নিশ্চিন্ত থাকেন। কিছুদিনের জন্য হাবিব সাহেব বিদেশে যান। ব্যবসার সমস্ত দায়িত্ব দিয়ে যান কাদেরকে। এদিকে কাদের হাবিব সাহেবের শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে জাল দলিলপত্র করে জননী এগ্রোর মালিক বনে যায়। বিদেশ থেকে এসে হাবিব সাহের স্তম্ভিত হয় যান। মানুষ এত বড় বিশ্বাসঘাতক হতে পারে- তিনি বিশ্বাসই করতে পারেন না।

Rajshahi · 2025

উত্তর

পলাশির যুদ্ধে ইংরেজদের কামানের সংখ্যা ছিল আটটি।

উত্তর

"ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই - সম্ভব”- নবাব সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতক মিরজাফরের অপকর্ম প্রসঙ্গে এ কথাটি বলেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার রাজ-অমাত্যরা নবাবকে রক্ষায় জীবন উৎসর্গ করবেন বলে পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করেছিলেন। কিন্তু তাদের অনেকেই নবাবকে পরাজিত করতে ইংরেজদের সঙ্গে গোপনে ষড়যন্ত্র করেছিলেন। এই ষড়যন্ত্রের মূল হোতা হচ্ছেন প্রধান সেনাপতি মিরজাফর। অমাত্যদের এই বিশ্বাসঘাতকতার দিকটিই প্রশ্নোক্ত মন্তব্যে প্রকাশ পেয়েছে।

উত্তর

বিশ্বাসঘাতকতার দিক থেকে উদ্দীপকের আব্দুল কাদেরের সঙ্গে মিরজাফর চরিত্রের সাদৃশ্য বিদ্যমান। 'সিরাজউদ্দৌলা' নাটকে দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলা দেশের স্বার্থ রক্ষায় বণিক ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সব হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেন। সেই যুদ্ধে মিরজাফর কুরান স্পর্শ করে শপথ নিয়েও নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ইংরেজদের সঙ্গে হাত মিলান। তার বিশ্বাসঘাতকতায় নবাবের পরাজয় ঘটে। তিনি নির্মম হত্যাকান্ডের শিকার হন। উদ্দীপকে আব্দুল কাদেরের বিশ্বাসঘাতকতা বর্ণিত হয়েছে। জননী এগ্রোর মালিক হাবিব সাহেব তার ব্যবস্থাপক কাদেরকে সন্তানের মতো স্নেহ করলেও কাদের সেই স্নেহের মূল্য না দিয়ে বিশ্বাসঘাতকতার পরিচয় দেয়। হাবিব সাহেবের অনুপস্থিতিতে তার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে সমস্ত দলিল জাল করে নিজেই প্রতিষ্ঠানের মালিক হয়। মিরজাফরও নবাবের সঙ্গে তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। গোপনে সে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে পরাজিত করে নিজেই মসনদের মালিক হয়। এভাবে বিশ্বাসঘাতকতার দিক থেকে আব্দুল কাদেরের সঙ্গে মিরজাফরের সাদৃশ্য রয়েছে।

উত্তর

"উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের বক্তব্য পরিপূর্ণরূপে প্রতিফলিত হয়েছে।"- আমি এ মতকে সমর্থন করি না। 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফরের বিশ্বাসঘাতকতা ছাড়াও নবাব সিরাজউদ্দৌলার দেশপ্রেম, ইংরেজ বণিকদের অত্যাচারের বিরুদ্ধে নবাব বাহিনীর রুখে দাঁড়ানো, আত্মীয়-পরিজনদের প্রাসাদ ষড়যন্ত্র, ইংরেজদের শঠতা, রাজ অমাত্যদের ষড়যন্ত্র ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়েছে। উদ্দীপকে আব্দুল কাদেরের বিশ্বাসঘাতকতার কাহিনি বর্ণিত হয়েছে। জননী, এগ্রোর মালিক হাবিব সাহেব তাকে সন্তানের মতো স্নেহ করলেও তার প্রতিদানে সে তাকে বিশ্বাসঘাতকতা উপহার দিয়েছে। হাবিব সাহেবের অবর্তমানে তার শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে সমস্ত দলিল জাল করে সে জননী এগ্রোর মালিক বনে গেছে। সে নিজের স্বার্থে হাবিব সাহেবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই বিশ্বাসঘাতকতা- 'সিরাজউদ্দৌলা' নাটকের বিশ্বাসঘাতক মিরজাফরের কথা মনে করিয়ে দেয়, যে ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে নবাবের পতন ঘটিয়ে নবাব হয়। উদ্দীপকের আব্দুল কাদেরের আচরণ ও কর্মকাণ্ড 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের বিশ্বাসঘাতকতার দিকটিকে উন্মোচন করে। তবে এটিই 'সিরাজউদ্দৌলা' নাটকের একমাত্র দিক নয়। এ নাটকে নবাবের দেশপ্রেম ও প্রজাবাৎসল্য; মিরমর্দান ও মোহনলালের সংগ্রামে আত্মত্যাগ, ইংরেজদের শঠতা, নবাবের সভাসদদের অর্থলোভ, নবাবের আপন খালা ঘসেটি বেগমের প্রাসাদ ষড়যন্ত্র প্রভৃতি বিষয় উঠে এসেছে, যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় যে, উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের বক্তব্য সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়নি।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাRajshahi
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।