"আমার সারা অস্তিত্বজুড়ে কেবল যেন দেয়ালের ভিড়।"-সংলাপটি বুঝিয়ে লেখ।
উত্তর: "আমার সারা অস্তিত্বজুড়ে কেবল যেন দেয়ালের ভিড়।"-উক্তিটি দ্বারা নবাব সিরাজউদ্দৌলা প্রাসাদ ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর বেদনাদায়ক অবস্থা বোঝাতে চেয়েছেন। বাংলার মসনদে আরোহণের পর থেকেই নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রাসাদ ষড়যন্ত্র শুরু করেন সিরাজের খালা ঘসেটি বেগম। ক্ষমতা না পাওয়ায় ঘসেটি বেগমের মধ্যে প্রচণ্ড ক্ষোভবিরাজমান ছিল- নবাব তা বুঝতে পারতেন। মিরজাফর, জগৎশেঠ, রাজবল্লভের সঙ্গে ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র শুরু করেন। ওদিকে দেশের অস্তিত্ব রক্ষার জন্য ইংরেজ ও সিরাজের দ্বন্দ্বও দিন দিন বেড়েই চলছিল। সিরাজ তাঁর সেই বেদনায়ক অবস্থা বোঝাতেই স্ত্রী লুৎফুন্নেসার কাছে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"আমার সারা অস্তিত্বজুড়ে কেবল যেন দেয়ালের ভিড়।"-সংলাপটি বুঝিয়ে লেখ।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর