• উদ্দীপকের এ দেশীয় দালালদের প্রতিনিধিত্ব করে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর, রায়দুর্লভ, জগৎশেঠ ও রাজবল্লভ।
• বিশ্বাসঘাতকরা দেশ ও জাতির সবচেয়ে বড় শত্রু। তারা নিজেদের স্বার্থে দেশ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতেও পিছপা হয় না।
• উদ্দীপকে এ দেশীয় দালাল বলতে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারীদের বোঝানো হয়েছে। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা'
নাটকেও এমন কিছু চরিত্র আছে যারা দেশের পক্ষে কাজ না করে ইংরেজদের সঙ্গে হাত মেলায় এবং দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়। বিশেষ করে মিরজাফর, রায়দুর্লভ, জগৎশেঠ, রাজবল্লভ নিজেদের স্বার্থে ইংরেজদের সঙ্গে হাত মেলায় এবং দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়। এভাবে উদ্দীপকের এ দেশীয় দালাল হলো 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর, রায়দুর্লভ, জগৎশেঠ ও রাজবল্লভ।