উদ্দীপকের মিলি চরিত্রের সাথে ঘসেটি বেগম চরিত্রের মিল রয়েছে।
'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজের শোচনীয় পরাজয়ের চিত্র তুলে ধরা হয়েছে। নিজের কাছের লোকদের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের কারণে পলাশির যুদ্ধে মর্মান্তিকভাবে পরাজয় মেনে নিতে হয় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে।
উদ্দীপকে দেখা যায়, মৃত্যুর পূর্বে মিলি ও লিলির বাবা সম্পত্তির কিছু অংশ লিলিকে দান করে যান। বিষয়টি মিলি মেনে নিতে পারেনি। সম্পত্তির জন্য লিলির প্রতি সে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে এবং তার একমাত্র ছেলেকে মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়। উদ্দীপকের মিলি চরিত্রের কুটিলতা 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের মধ্যেও লক্ষণীয়। ছোট বোন আমিনার পুত্র সিরাজউদ্দৌলা নবাব হলে ঘসেটি বেগম বিষয়টি মেনে নিতে না পেরে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। নিজের পালিত পুত্র শওকতজঙ্গকে সিংহাসনে বসানোর জন্য দেশি-বিদেশি শক্তির সঙ্গে হাত মেলান। তাই বলা যায়, উদ্দীপকের মিলি চরিত্রের সাথে ঘসেটি বেগম চরিত্রের মিল রয়েছে।