"আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে।"- ব্যাখ্যা কর।
উত্তর: "আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে।"- উক্তিটি নবাব সিরাজউদ্দৌলা করেছেন ইংরেজদের নিপীড়নে ক্ষোভ প্রকাশ করে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা মিরজাফর, রাজবল্লভ, জগৎশেঠের পরামর্শে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লবণের ইজারাদারি দিয়েছিলেন দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত করার জন্য। তিনি মনে করেছিলেন এতে রাজস্ব বাড়বে এবং দেশের উন্নতি হবে। অথচ কোম্পানি বাণিজ্য করার নামে নিরীহ প্রজাদের ওপর অত্যাচার শুরু করে। তারা পাইকারি দরে লবণ কিনে স্থানীয় লোকদের কাছে বেশি দামে বিক্রি করে। কেউ লৰণ বিক্রি না করলে ইংরেজরা তার ওপর অত্যাচার করে। ফলে নবাব তাঁর সিদ্ধান্তকে ভুল অনুধাবন করে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর