"সে নবাবি পেলে প্রকারান্তরে আপনারাইতো দেশের মালিক হয়ে বসবেন।”- উক্তিটি বুঝিয়ে দাও।
উত্তর: "সে নবাবি পেলে প্রকারান্তরে আপনারাইতো দেশের মালিক হয়ে বসবেন।"- শওকতজঙ্গের নবাব হওয়াকে কেন্দ্র করে ঘসেটি বেগম এ উক্তিটি করেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের বিরুদ্ধে তাঁর আপনজনেরাই ষড়যন্ত্রে লিপ্ত হয়। বিশেষ করে সিরাজের আপন খালা ঘসেটি বেগম সিরাজের নবাব হওয়াকে মেনে নিতে পারেননি। তিনি - চেয়েছিলেন শওকতজঙ্গ নবাব হবে। তাই সিরাজের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রে লিপ্ত হন। শওকতজঙ্গকে নবাব বানাতে পারলে দরবারের অন্যরা কী কী সুবিধা পাবে সেটি বলতে গিয়েই ঘসেটি বেগম আলোচ্য মন্তব্যটি করেছেন।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"সে নবাবি পেলে প্রকারান্তরে আপনারাইতো দেশের মালিক হয়ে বসবেন।”- উক্ত…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর