শেয়ারFacebookWhatsApp

'সিরাজউদ্দৌলা' নাটকে ধনকুবের কে?

উত্তর: 'সিরাজউদ্দৌলা' নাটকে ধনকুবের হচ্ছে জগৎশেঠ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

'সিরাজউদ্দৌলা' নাটকে ধনকুবের কে?

উদ্দীপক

কেরামত আলী টাকা ছাড়া কিছুই বোঝে না। অধিক মুনাফার আশায় জীবনের জমানো সমস্ত টাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানে জমা রাখে। সেখান থেকে প্রতি লাখে মাসে দুই হাজার টাকা মুনাফা পায়। একসময় এই টাকাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। হঠাৎ করে প্রতিষ্ঠানটি উধাও হয়ে যায়। প্রতারিত হয়ে টাকার শোকে কেরামত আলী পাগল হয়ে পথে পথে ঘুরতে ঘুরতে অকালে মৃত্যুবরণ করে।

Chittagong · 2025

উত্তর

'সিরাজউদ্দৌলা' নাটকে ধনকুবের হচ্ছে জগৎশেঠ।

উত্তর

"সে নবাবি পেলে প্রকারান্তরে আপনারাইতো দেশের মালিক হয়ে বসবেন।"- শওকতজঙ্গের নবাব হওয়াকে কেন্দ্র করে ঘসেটি বেগম এ উক্তিটি করেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের বিরুদ্ধে তাঁর আপনজনেরাই ষড়যন্ত্রে লিপ্ত হয়। বিশেষ করে সিরাজের আপন খালা ঘসেটি বেগম সিরাজের নবাব হওয়াকে মেনে নিতে পারেননি। তিনি - চেয়েছিলেন শওকতজঙ্গ নবাব হবে। তাই সিরাজের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রে লিপ্ত হন। শওকতজঙ্গকে নবাব বানাতে পারলে দরবারের অন্যরা কী কী সুবিধা পাবে সেটি বলতে গিয়েই ঘসেটি বেগম আলোচ্য মন্তব্যটি করেছেন।

উত্তর

উদ্দীপকের কেরামত আলীর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের উমিচাঁদ চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে উমিচাঁদ একজন লোভী ব্যক্তি। টাকার জন্য সে ছিল উন্মাদ। দালালি করে সে প্রচুর টাকার মালিক হলেও শেষপর্যন্ত ক্লাইভের কূটকৌশলের কাছে সে বোকা বনে যায় এবং প্রতারিত হয়। উদ্দীপকের ঘটনাংশে দেখা যায়, কেরামত আলী টাকা ছাড়া কিছুই বোঝে না। টাকার লোভে সে তার সমস্ত টাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানে জমা রাখে। কিন্তু প্রতিষ্ঠানটি হঠাৎ উধাও হয়ে গেলে প্রতারিত কেরামত আলী টাকার শোকে পাগল হয়ে যায়। 'সিরাজউদ্দৌলা' নাটকে উমিচাঁদের ক্ষেত্রেও এ পরিণতি লক্ষ করা যায়। ইংরেজরা যুদ্ধে জয়ী হলে উমিচাঁদ বিশ লক্ষ টাকা পাবে বলে দলিল করে। কিন্তু কূটকৌশলী ক্লাইভ সাদা ও লাল দুই রকমের জাল - দলিল করে উমিচাঁদের সাথে প্রতারণা করে। যুদ্ধ শেষে প্রতিশ্রুত টাকার শোকে উমিচাঁদ পাগল হয়ে মৃত্যুবরণ করে। তাই বলা যায়, উদ্দীপকের কেরামত আলীর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের উমিচাঁদ চরিত্রের সাদৃশ্য রয়েছে।

উত্তর

মূল ভাবার্থের দিক থেকে "উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল বিষয়বস্তুকে ধারণ করেনি"- মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি উন্মোচিত হয়েছে যুদ্ধ দিয়ে। ইংরেজদের বিরুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধের চিত্র ও পরিণতি নিয়ে নাট্যকাহিনি গড়ে উঠেছে। সেখানে দেখা যায়- নিজেদের লোকের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের কারণে বহিঃশক্তির কাছে নবাবের পতন ঘটেছে। উদ্দীপকে টাকার পাগল কেয়ামত আলীর কথা তুলে ধরা হয়েছে, যে টাকা ছাড়া কিছুই বোঝে না। টাকার জন্য সে সবকিছু করতে পারে। টাকার জন্যই সে তার জীবনের জমানো সমস্ত টাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিনিয়োগ করে অধিক মুনাফা পেতে চায়। হঠাৎ প্রতিষ্ঠানটি উধাও হয়ে গেলে প্রতারিত কেরামত আলী টাকার শোকে পাগল হয়ে অকালে মৃত্যুবরণ করে। উদ্দীপকের এ বিষয়টি কেবল 'সিরাজউদ্দৌলা নাটকের উমিচাঁদে লোভী মানসিকতা ও করুণ পরিণতির দিকটিকে ধারণ করেছে, যা উক্ত নাটকে একটি খণ্ডিত ও গৌণ দিক। 'সিরাজউদ্দৌলা' নাটকের বিস্তৃত প্রেক্ষাপটের মধ্যে কেবল উমিচাঁদ চরিত্রটির বৈশিষ্ট্য উঠে এসেছে উদ্দীপকে। মূলত নাটকের বিষয় ও প্রেক্ষাপট অনেক বেশি বিস্তৃত। সেখানে মুখ্য করে দেখানো হয়েছে আপন মানুষদের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের কারণে কীভাবে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার করুণ পরাজয় ঘটেছে। পাশাপাশি ফুটে উঠেছে দেশপ্রেমিক বীর যোদ্ধাদের স্বদেশপ্রেম ও আত্মত্যাগ। সেগুলোর কোনো কিছুই উদ্দীপকে নেই। সার্বিক পর্যালোচনায় তাই বলা যায়, উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল বিষয়বস্তুকে ধারণ করেনি।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলাChittagong
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

'সিরাজউদ্দৌলা' নাটকে ধনকুবের কে? | Prosthuti