উদ্দীপকের শরীফুলের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রগুলো হচ্ছে মিরজাফর, উমিচাঁদ, মানিকচাঁদ, ঘসেটি বেগম, জগৎশেঠ, মিরন, মোহাম্মদি বেগ ও রাজবল্লভ।
'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পতন ঘটে রাজ-অমাত্যবর্গের বিশ্বাসঘাতকতার কারণে। নবাবের দরবারে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত প্রধান সেনাপতিসহ অন্যান্য অনেকেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। ফলস্বরূপ পলাশির যুদ্ধে নবাব সিরাজের শোচনীয় পরাজয় ঘটে।
উদ্দীপকের শরীফুল চরিত্রের মধ্যে বিশ্বাসঘাতকতা লক্ষ করা যায়। চাচার দোকানে সে প্রথমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেও ধীরে ধীরে সর্বনাশের ষড়যন্ত্রে লিপ্ত হয়। অন্য কর্মচারীদের সাথে হাত মিলিয়ে সে দোকানটাকে ধ্বংসের মুখে নিয়ে যায়। 'সিরাজউদ্দৌলা' নাটকেও এমন চরিত্রের মানুষ লক্ষ করা যায়। প্রধান সেনাপতি মিরজাফরসহ উমিচাঁদ, জগৎশেঠ, রাজবল্লভরা নবাবের কাছের লোক হয়েও নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং পলাশির যুদ্ধে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে নবাবের পতন নিশ্চিত করে। তাই বলা যায়, উদ্দীপকের শরীফুলের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রগুলো হচ্ছে মিরজাফর, উমিচাঁদ, জগৎশোঠ, মোহাম্মদি বেগ, রাজবল্লভ প্রভৃতি।