উদ্দীপকের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার বৈসাদৃশ্য দেখাও।
উত্তর: উদ্দীপকে শুধু বায়ান্নর কথা বলা হলেও আলোচ্য 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় বায়ান্নর পথ ধরে উনসত্তর ও ১৯৭১ এর কথাও উল্লেখ রয়েছে, এখানেই উদ্দীপকের সাথে আলোচ্য কবিতার বৈসাদৃশ্য দেখা যায়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ভাষা আন্দোলনের পথ ধরে উনসত্তরের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের পথে অগ্রসর হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ১৯৬৯ সালে জাতিগত নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ নেমে আসে ঢাকার রাজপথে। শোষণের বিরুদ্ধে প্রবল গণজাগরণের শুরু হয় । উদ্দীপকে বায়ান্নর স্মৃতিচারণ করা হয়েছে। যে ভাষাকে ঘিরে বাঙালির আশা-আকাঙ্ক্ষা আবর্তিত হতো এবং এর জন্যই রক্ত ঝরল সালাম, রফিক, ।। শফিক ও বরকতের। তাঁদের জন্যই আমরা একটি ভাষা পেয়েছি। কবি যখনই পিছন ফিরে তাকান তখন যেন শুধুই বিষণ্ণ দিনগুলো চোখে ভেসে ওঠে। দেখা যাচ্ছে, উদ্দীপকে শুধু বায়ান্নর স্মৃতিচারণ করা হয়েছে। কিন্তু 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ২১শে ফেব্রুয়ারিসহ, ১৯৬৯ ও ১৯৭১ সালের বিষয়ও উঠে এসেছে ।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার বৈসাদৃশ্য দেখাও।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর