শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত চরিত্রদ্বয় 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ?

উত্তর: উদ্দীপকে উল্লিখিত চরিত্রদ্বয় 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার এদেশের সংগ্রামী মানুষের আত্মদানের দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ । বাঙালিরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি। তারা নিজেদের অধিকার আদায়ের জন্য যুগে যুগে অনেক আন্দোলন-সংগ্রাম བ করেছে। ইতিহাসের ধাপে ধাপে বাঙালির আত্মাহুতির মধ্য দিয়ে আজকের স্বাধীন বাংলাদেশ এসেছে। উদ্দীপকের রূপনগর গ্রামের ছেলে রাসেল ও ফরিদ রেডিওতে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ শুনে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নেয়। তারা বুঝতে পারে পাকিস্তানিদের দমন করতে না পারলে বাঙালির অস্তিত্ব রক্ষা করা সম্ভব হবে না। তাই মাতৃভূমিকে রক্ষা করার জন্য T তারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশ নেয়। প্রাণপণে লড়াই করতে করতে তারা শত্রুদের গুলির আঘাতে মৃত্যুর মুখে ঢলে পড়ে। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায়ও কবির বর্ণনায় ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে এদেশের সংগ্রামী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। একুশের চেতনাকে বুকে ধারণ করে প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা, স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ ঢাকার রাজপথে নেমে পড়ে। কবি এসব সংগ্রামী মানুষের চেতনাকে ফুটিয়ে তুলেছেন এই কবিতায়। তারা রাজপথে নেমে ঘাতকের থাবার মুখে বুক পাতে, যা উদ্দীপকের সংগ্রামী মানুষের আত্মদানকেই নির্দেশ করে ।

HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত চরিত্রদ্বয় 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার সাথে কীভাবে…

উদ্দীপক

রেডিওতে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ শুনে রূপনগর গ্রামের ছেলে রাসেল ও ফরিদ যুদ্ধে যাবার প্রস্তুতি নেয় । তারা বুঝতে পারে পাকিস্তানিদের দমন করতে না পারলে বাঙালির অস্তিত্ব রক্ষা করা সম্ভব হবে না। মাতৃভূমিকে স্বৈরাচারী শাসকদের কবল থেকে রক্ষার জন্য রাতের আঁধারে তারা পাড়ি জমায় ভারতে। প্রশিক্ষণ নেয়। প্রাণপণে লড়াই করতে করতে দুজনেই মৃত্যুর মুখে ঢলে পড়ে শত্রুদের গুলির আঘাতে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024

উত্তর

শামসুর রাহমান কর্মজীবন শুরু করেন 'দৈনিক মর্নিং নিউজ' পত্রিকার মধ্য দিয়ে ।

উত্তর

“এখন সে রঙে ছেয়ে গেছে পথ-ঘাট” এখানে সে রং বলতে কবি আমাদের চেতনার বিপরীত রং অর্থাৎ পাকিস্তানি শাসকদের হীন শাসনকে বুঝিয়েছেন । 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি কৃষ্ণচূড়ার লাল রংকে আমাদের চেতনার রং হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু এ রং বিপরীত রং হিসেবে কবি পাকিস্তানি শাসনকে বুঝিয়েছেন, যারা সারা দেশে অত্যাচার, নির্যাতন চালিয়েছে। কবির মতে, এই রং আলোকে ঢেকে দিয়ে আঁধারের সূচনা করে, মানুষকে অস্থির করে তোলে। মানুষের অধিকার ক্ষুণ্ন করে মানুষকে নিরাপত্তাহীনতায় নিয়ে যায়। কবি মনে করেন পুরো দেশ যেন এই অশুভ শক্তির আস্তানা হয়ে গেছে। এই বিষয়টিকে বোঝাতেই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চরিত্রদ্বয় 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার এদেশের সংগ্রামী মানুষের আত্মদানের দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ । বাঙালিরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি। তারা নিজেদের অধিকার আদায়ের জন্য যুগে যুগে অনেক আন্দোলন-সংগ্রাম བ করেছে। ইতিহাসের ধাপে ধাপে বাঙালির আত্মাহুতির মধ্য দিয়ে আজকের স্বাধীন বাংলাদেশ এসেছে। উদ্দীপকের রূপনগর গ্রামের ছেলে রাসেল ও ফরিদ রেডিওতে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ শুনে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নেয়। তারা বুঝতে পারে পাকিস্তানিদের দমন করতে না পারলে বাঙালির অস্তিত্ব রক্ষা করা সম্ভব হবে না। তাই মাতৃভূমিকে রক্ষা করার জন্য T তারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশ নেয়। প্রাণপণে লড়াই করতে করতে তারা শত্রুদের গুলির আঘাতে মৃত্যুর মুখে ঢলে পড়ে। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায়ও কবির বর্ণনায় ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে এদেশের সংগ্রামী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। একুশের চেতনাকে বুকে ধারণ করে প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা, স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ ঢাকার রাজপথে নেমে পড়ে। কবি এসব সংগ্রামী মানুষের চেতনাকে ফুটিয়ে তুলেছেন এই কবিতায়। তারা রাজপথে নেমে ঘাতকের থাবার মুখে বুক পাতে, যা উদ্দীপকের সংগ্রামী মানুষের আত্মদানকেই নির্দেশ করে ।

উত্তর

উদ্দীপক এবং 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতা মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার এক অসাধারণ শিল্পভাষ্য— মন্তব্যটি যথার্থ । অত্যাচারী শাসন ও শোষণ থেকে রেহাই পেতে চাইলে ঐক্যবদ্ধ প্রতিরোধ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা সকলের ঐক্যবদ্ধ সংগ্রামী চেতনাকে অত্যাচারী শাসকেরা খুবই ভয় পায় । কারণ গণমানুষের এই স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনা একবার জেগে উঠলে সমস্ত অন্যায়-অবিচার ও শোষণের কালো হাত নির্মূল না করে ক্ষান্ত হয় না । উদ্দীপকের রাসেল ও ফরিদ রেডিওতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ শুনে পাকিস্তানিদের কবল থেকে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার জন্য যুদ্ধে যোগদান করে। দেশ রক্ষার লড়াইয়ে তারা দুজনেই শত্রুদের গুলির আঘাতে মৃত্যুর মুখে ঢলে পড়ে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায়ও কবি অত্যাচারী পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলন, সংগ্রামের চমৎকার চিত্র অঙ্কন করেছেন। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের সময় পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণ- আন্দোলনের সূচনা হয়েছিল সেই চিত্র কবি এই কবিতায় চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। কবির কাছে মনে হয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মতো ১৯৬৯-এর গণ আন্দোলনেও সালাম, বরকতেরা রাজপথে নেমে পড়েছে। শোষকের কবল থেকে দেশকে রক্ষা করার জন্য কবি ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করেছেন কবি বিচিত্র শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার এক শিল্পভাষ্য রচনা করেছেন এই কবিতায়। কবির মতে, ১৯৬-এ আবারও যেন রাজপথে নেমে সালাম শূন্যে পতাকা তোলে, বরকত বুক পাতে ঘাতকের থাবার মুখে। এখানে মূলত কবি সালাম, বরকত বলতে সংগ্রামী মানুষের সাহসী ও সংগ্রামী চেতনাকে বুঝিয়েছেন যা উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?

রাজশাহী বোর্ড

  • জবা
  • গোলাপ
  • কৃষ্ণচূড়া
  • পলাশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের মুখকে কবি কীসের সাথে তুলনা করেছেন?

  • পতাকার সাথে
  • শ্যামল বাংলার সাথে
  • সুউচ্চ লাঠির সাথে
  • বন্দুকের নলের সাথে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং-

কুমিল্লা বোর্ড

  • রক্ত
  • কৃষ্ণচূড়া
  • ফুল
  • বুদ্বুদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে প্রবেশিকা পাশ করেন?

  • ১৯৪২ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৩ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৪ খ্রিষ্টাব্দে
  • ১৯৪৫ খ্রিষ্টাব্দে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে-

  • পাক-হানাদারদের রক্ত
  • ভাষা শহিদদের রক্ত
  • মুক্তিযোদ্ধাদের রক্ত
  • আন্দোলনকারীদের রক্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ছয় দফা দাবির উত্থাপক কে?

  • ধীরেন্দ্রনাথ দত্ত
  • তাজউদ্দীন আহমদ
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • ক্যাপ্টেন এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কবি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?

সিলেট বোর্ড

  • বন্দি শিবির থেকে
  • নিজ বাসভূমে
  • রৌদ্র করোটিতে
  • বিধ্বস্ত নীলিমা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'এ রঙের বিপরীত আছে অন্য রং'- এখানে যে রঙের কথা বলা হয়েছে তা হলো-

  • বিপ্লবের রং
  • অভিশাপের রং
  • জলপাই রং
  • সন্ত্রাসের রং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?

  • রৌদ্র করোটিতে
  • সাতনরীর হার
  • মহা পৃথিবী
  • সর্বহারা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.শামসুর রাহমান কত তারিখে মৃত্যুবরণ করেন?

  • ২০০৪ খ্রিষ্টাব্দের ১৬ই আগস্ট
  • ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই আগস্ট
  • ২০০৬ খ্রিষ্টাব্দের ১৭ই আগস্ট
  • ২০০৭ খ্রিষ্টাব্দের ১৭ই আগস্ট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আসাদ উনসত্তরের গণ অভ্যুত্থানে শহিদ হয়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত ভাষাশহিদ হলেন - i. সালাম ii. রফিক iii. বরকত নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কীসের রং বলা হয়েছে?

ঢাকা বোর্ড

  • স্মৃতিময়তার
  • অনাবিলতার
  • চেতনার
  • ঘাতকের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের মুখকে কবি কীসের সাথে তুলনা করেছেন?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং-শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে প্রবেশিকা পাশ করেন?কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে-ছয় দফা দাবির উত্থাপক কে?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কবি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে'এ রঙের বিপরীত আছে অন্য রং'- এখানে যে রঙের কথা বলা হয়েছে তা হলো-নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?শামসুর রাহমান কত তারিখে মৃত্যুবরণ করেন?আসাদ উনসত্তরের গণ অভ্যুত্থানে শহিদ হয়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত ভাষাশহি'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কীসের রং বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।