শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটিতে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন প্রসঙ্গটি প্রকাশ পেয়েছে?- আলোচনা কর।

উত্তর: উদ্দীপকের কবিতাংশে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত ১৯৫২ সালের ভাষা-আন্দোলনের প্রসঙ্গটি প্রকাশ পেয়েছে। হাজার বছর ধরে নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আজ আমরা স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছি। ১৯৫২ সালের ভাষা-আন্দোলন এসব আন্দোলনের মধ্যে অগ্রগণ্য। এই আন্দোলন এ দেশের পরবর্তী সকল আন্দেলন-সংগ্রামের পথকে প্রশস্ত করে। উদ্দীপকের কবিতাংশে ১৯৫২ সালের ভাষা-আন্দোলনের প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে। এখানে মূলত ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখে ভাষা আন্দোলনকারী দেশপ্রেমিকদের আত্মাহুতির দিকটিকে স্মরণ করা হয়েছে। একইভাবে 'ফব্রুয়ারি ১৯৬৯' কবিতায়ও কবি ভাষা-আন্দোলনের প্রসঙ্গ টেনেছেন। এই কবিতায় কবি বায়ান্নার ভাষা-আন্দোলনের ধারাবাহিকতায়ই যে ১৯৬৯-এর গণ-আন্দোলনের সূচনা হয় সেই দিকটি তুলে ধরেছেন। উদ্দীপকের কবিতাংশে আলোচ্য কবিতার এই প্রসঙ্গটিই ফুটে উঠেছে।

HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল

উদ্দীপকটিতে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন প্রসঙ্গটি প্রকাশ পেয়েছে?- …

উদ্দীপক

"ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি ঝরে, বৃষ্টি কোথায় বরকতেরই রক্ত।"

Chittagong · 2024

উত্তর

শহরের পথে থরে থরে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে।

উত্তর

'সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা।'- উক্তিটির মাধ্যমে ভাষাশহিদ সালামের আত্মত্যাগের সূত্র ধরে পূর্ব বাংলায় ১৯৬৯ সালের গণ-আন্দোলনের সূচনা হওয়াকে বোঝানো হয়েছে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি ভাষা আন্দোলনের চেতনাকে স্মরণ করে বাঙালির সংগ্রামী চেতনা, দেশপ্রেম ও গণজাগরণের দিকটি তুলে ধরেছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিরা একটি স্বতন্ত্র জাতিসত্তা হিসেবে নিজেদের আবিষ্কার করে এবং এই আন্দোলনের চেতনাই এ দেশের পরবর্তী সকল আন্দোলন-সংগ্রামে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল। যার ধারাবাহিকতায় পাকিস্তানি শাসকদের অপশাসনের বিরুদ্ধে ১৯৬৯ সালের গণআন্দোলনের সূচনা হয়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি তাই দেশবাসীর এই বিপ্লবী রূপটিকে বোঝাতেই প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন।

উত্তর

উদ্দীপকের কবিতাংশে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত ১৯৫২ সালের ভাষা-আন্দোলনের প্রসঙ্গটি প্রকাশ পেয়েছে। হাজার বছর ধরে নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আজ আমরা স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছি। ১৯৫২ সালের ভাষা-আন্দোলন এসব আন্দোলনের মধ্যে অগ্রগণ্য। এই আন্দোলন এ দেশের পরবর্তী সকল আন্দেলন-সংগ্রামের পথকে প্রশস্ত করে। উদ্দীপকের কবিতাংশে ১৯৫২ সালের ভাষা-আন্দোলনের প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে। এখানে মূলত ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসের ২১ তারিখে ভাষা আন্দোলনকারী দেশপ্রেমিকদের আত্মাহুতির দিকটিকে স্মরণ করা হয়েছে। একইভাবে 'ফব্রুয়ারি ১৯৬৯' কবিতায়ও কবি ভাষা-আন্দোলনের প্রসঙ্গ টেনেছেন। এই কবিতায় কবি বায়ান্নার ভাষা-আন্দোলনের ধারাবাহিকতায়ই যে ১৯৬৯-এর গণ-আন্দোলনের সূচনা হয় সেই দিকটি তুলে ধরেছেন। উদ্দীপকের কবিতাংশে আলোচ্য কবিতার এই প্রসঙ্গটিই ফুটে উঠেছে।

উত্তর

"উদ্দীপকটি 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার একটি খণ্ডচিত্র মাত্র"- মন্তব্যটি যথার্থ। স্বাধীন ও সার্বভৌম জাতিসত্তা হিসেবে বাঙালিদের আত্মপ্রকাশের পেছনে রয়েছে আন্দোলন-সংগ্রামের এক দীর্ঘ ইতিহাস। সেই ইতিহাস পরিক্রমায় ১৯৫২ সালের ভাষা-আন্দোলন অনন্য স্থান দখল করে রয়েছে। বস্তুত ভাষা-আন্দোলনই আলাদা জাতিসত্তা হিসেবে পরবর্তী মুক্তি-আন্দোলনে উজ্জীবিত করেছিল। উদ্দীপকের কবিতাংশে ভাষা-আন্দোলনের দিকটি প্রতিফলিত হয়েছে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি দুপুরবেলায় ভাষা আন্দোলনকারীরা ১৪৪ ধারা ভেঙে রাজপথে মিছিল করেন। সেই মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, বরকত, রফিকসহ আরও অনেকে শহিদ হন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাঁদের আত্মদান সমস্ত আন্দোলনের অনুপ্রেরণা। তাঁদের বুকের রক্তে সেদিন ভেসে যায় রাজপথ। উদ্দীপকের কবিতাংশের কবি ভাষাশহিদদের রক্তক্ষরণের সেই পুণ্য স্মৃতিকেই স্মরণ করেছেন। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায়ও এ দিকটি প্রতিফলিত হয়েছে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি নিজের বক্তব্যকে স্পষ্ট করার জন্য ভাষা-আন্দোলনের প্রসঙ্গ টেনেছেন। তিনি মনে করেন, ১৯৫২ সালের ভাষা-আন্দোলনের পথ ধরে বাঙালিরা একটি স্বতন্ত্র জাতিসত্তা হিসেবে আত্মপরিচয় লাভ করে। আর সেই চেতনারই ধারাবাহিকতায় সংঘটিত হয় ১৯৬৯ সালের গণ-আন্দোলন, যেখানে বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে শোষক শ্রেণির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। উদ্দীপকের কবিতাংশে ভাষা-আন্দোলনের কথা বর্ণিত হলেও ১৯৬৯ সালের গণ- আন্দোলন এবং এটি সংঘটিত হওয়ার ক্ষেত্রে ভাষা-আন্দোলনের প্রভাবের বিষয়টি উঠে আসেনি। এই বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSCBangla 1st Paperকবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?

রাজশাহী বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের মুখকে কবি কীসের সাথে তুলনা করেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং-

কুমিল্লা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে প্রবেশিকা পাশ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ছয় দফা দাবির উত্থাপক কে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কবি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?

সিলেট বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'এ রঙের বিপরীত আছে অন্য রং'- এখানে যে রঙের কথা বলা হয়েছে তা হলো-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.শামসুর রাহমান কত তারিখে মৃত্যুবরণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আসাদ উনসত্তরের গণ অভ্যুত্থানে শহিদ হয়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত ভাষাশহিদ হলেন - i. সালাম ii. রফিক iii. বরকত নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কীসের রং বলা হয়েছে?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কোন ফুলের উল্লেখ আছে?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় সালামের মুখকে কবি কীসের সাথে তুলনা করেছেন?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আমাদের চেতনার রং-শামসুর রাহমান কত খ্রিষ্টাব্দে প্রবেশিকা পাশ করেন?কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে-ছয় দফা দাবির উত্থাপক কে?'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি কবি শামসুর রাহমানের কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে'এ রঙের বিপরীত আছে অন্য রং'- এখানে যে রঙের কথা বলা হয়েছে তা হলো-নিচের কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ?শামসুর রাহমান কত তারিখে মৃত্যুবরণ করেন?আসাদ উনসত্তরের গণ অভ্যুত্থানে শহিদ হয়। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় উল্লিখিত ভাষাশহি'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কীসের রং বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকটিতে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন প্রসঙ্গটি প্রকাশ পেয়েছে?- … | Prosthuti