উদ্দীপকের বক্তব্যের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার মূল বক্তব্যের সাদৃশ্য তুলে ধর।
উত্তর: উদ্দীপকের বক্তব্যের সঙ্গে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার মূল বক্তব্যের সাদৃশ্য হলো বাঙালির সংগ্রামী চেতনার প্রকাশ।। অধিকার আদায়ের জন্য বাংলার মানুষ বারবার সংগ্রাম করেছে। সেই সংগ্রাম কখনো কখনো গণআন্দোলনে রূপ নিয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের স্বাধীনতার সংগ্রাম বাঙালির সংগ্রামী চেতনা ও বীরত্বের পরিচয় বহন করে। উদ্দীপকের কবিতাংশে বাংলাদেশের মানুষের সংগ্রামী চেতনা ও তাদের আত্মত্যাগের বিষয়টি প্রতিফলিত হয়েছে। এখানে অন্যায়, শোষণ, শাসন, অত্যাচার-নির্যাতনে বাংলাদেশের মানুষের পরাজয় না- মানা এবং কারও কাছে নতি স্বীকার না করার সংগ্রামী চেতনা প্রকাশ পেয়েছে। বাঙালি জ্বলে-পুড়ে-মরে ছারখার হয়ে যাবে তবু শত্রুর কাছে মাথা নত করবে না। উদ্দীপকের এই সংগ্রামী চেতনাটি 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় প্রকাশিত বাঙালির সংগ্রামী চেতনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ১৯৬৯ সালে এদেশের মানুষ জাতিগত শোষণ ও অন্যায় শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে। অত্যাচারী শাসকদের শাসন-শোষণ প্রতিহত করতে তারা সমবেত হয় রাজপথে। তারা আত্মদানের প্রতিজ্ঞা নিয়ে স্বৈরাচারী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে। কবি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সংগ্রামী চেতনাকে ফেব্রুয়ারি ১৯৬৯- এ ধারণ করে বাঙালিকে অধিকার আদায়ের সংগ্রামে অনুপ্রাণিত ও জাগরিত করতে চেয়েছেন। এভাবে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার চেতনার সঙ্গে উদ্দীপকের চেতনার সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
উদ্দীপকের বক্তব্যের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার মূল বক্তব্যের সাদ…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর