'সিরাজউদ্দৌলা' নাটকের বিশ্বাসভঙ্গের দিকটি কতটুকু উদ্দীপকে প্রকাশ পেয়েছে। তুলনামূলক আলোচনা কর।
উত্তর: 'সিরাজউদ্দৌলা' নাটকের মীরজাফরের বিশ্বাসভঙ্গের দিকটি উদ্দীপকে প্রকাশ পেয়েছে। বাংলার ইতিহাসে বিশ্বাসঘাতকতার মূর্ত প্রতীক মিরজাফর। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সিপাহসালার, সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। দেশরক্ষার গুরুদায়িত্ব ন্যস্ত ছিল তার ওপর। তিনি সে দায়িত্ব পালন করেন নি। নিজের স্বার্থের জন্য বিদেশি বণিক-চক্রের সাথে ষড়যন্ত্র করে তিনি দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়ে বসেছিলেন বাংলার মসনদে। তাই মিরজাফর বাংলার ইতিহাসে সর্বাধিক ঘৃণিত, ধিকৃত আর অভিশপ্ত ব্যক্তি। সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর সিরাজের প্রধান সেনাপতি ছিলেন। ইংরেজদের সীমাহীন প্রলোভনে সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষায় তিনি নীতি-নৈতিকতা বিসর্জন দেন। তাই পলাশির যুদ্ধে সেনাপতি পদে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও এবং কোরআন ছুঁয়ে শপথ করার পরেও তিনি যুদ্ধে বিশ্বাসঘাতকতা করেন। কিন্তু ইংরেজরা, তাকে গদিচ্যুত করে তার জামাতা মির কাসিমকে মসনদে বসান। পরবর্তীতে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাই বলা যায়, অন্যের অনিষ্ট করতে গিয়ে নিজেই বড় ক্ষতির সম্মুখীন হওয়ার ঘটনায় উদ্দীপকের সার্থপর বন্ধু ও 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের মিল রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
'সিরাজউদ্দৌলা' নাটকের বিশ্বাসভঙ্গের দিকটি কতটুকু উদ্দীপকে প্রকাশ পে…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর