• "টিপু সুলতান এবং নবাব সিরাজউদ্দৌলার জীবনের নির্মম পরিণতি একই সূত্রে গাঁথা”- মন্তব্যটি যথার্থ।
• যুগে যুগে বাংলার মানুষ পরাধীনতার শেকলে আবদ্ধ হয়েছে। দেশপ্রেমিক মহান নেতারা কিছু স্বার্থান্বেষী মানুষের বিশ্বাসঘাতকতার কারণে দেশের স্বাধীনতা, অটুট রাখতে ব্যর্থ হয়েছেন। এই বিশ্বাসঘাতকরা জাতির কাছে সব সময় ঘৃণিত।
• উদ্দীপকের টিপু সুলতান নিজের সেনাপতির বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। সেনাপতির বিশ্বাসঘাতকতায় তিনি প্রাণ হারান। 'সিরাজউদ্দৌলা' নাটকেও নবাব সিরাজউদ্দৌলা অমাত্যবর্গ এবং আত্মীয়দের ষড়যন্ত্রের শিকার হন। বিশেষ করে সেনাপতি মিরজাফর ও ঘসেটি বেগম তাদের স্বার্থ উদ্ধারের জন্য ইংরেজদের সঙ্গে হাত মেলান। তারা নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য গোপন ষড়যন্ত্র করেন। নবাবকে প্রতিশ্রুতি দেওয়ার পরও তিনি যুদ্ধ করেননি। তাদের বিশ্বাসঘাতকতায় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়।
• আপন লোকের বিশ্বাসঘাতকতায় উদ্দীপকের টিপু সুলতান এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার জীবনে নির্মম পরিণতি নেমে আসে। এদিক থেকে বলা যায়, দুজনের জীবনের নির্মম পরিণতি একই সূত্রে গাঁথা। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।