শেয়ারFacebookWhatsApp

কোম্পানির ঘুসখোর ডাক্তার কে?

উত্তর: কোম্পানির' ঘুসখোর ডাক্তার জন জেফানিয়া হলওয়েল।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

কোম্পানির ঘুসখোর ডাক্তার কে?

উদ্দীপক

করিম মিয়ার খুব কাছের লোক ছিল শিহাবউদ্দীন। করিম মিয়া শিহাবউদ্দীনকে বিশ্বাস করে তার জমিজমা দেখাশোনার ভার দেয়। কিন্তু একদিন করিম মিয়া দেখে তার সম্পত্তি শিহাবউদ্দীনের নামে হয়ে আছে। সে ভাবল এতদিন সে ভুল মানুষকে বিশ্বাস করেছে। বিশ্বাস করা ভালো, অন্ধবিশ্বাস কখনো কখনো মানুষকে সর্বনাশ করে ফেলে।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

কোম্পানির' ঘুসখোর ডাক্তার জন জেফানিয়া হলওয়েল।

উত্তর

• "শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়।"-কথাটি মিরজাফর দলিলে দস্তখত করা প্রসঙ্গে বলেছেন। • 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের পতনের জন্য মিরজাফর ও তার অনুসারীরা ইংরেজদের সঙ্গে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হন। নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার পর কে কোন ক্ষমতা পাবে সে বিষয়ে কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য তারা গোপন বৈঠক করেন। দলিলে লিখিত চুক্তি অনুসারে মিরজাফর মসনদে বসলেও রাজ্য চালানোর ক্ষমতা থাকবে কোম্পানির হাতে। এ ক্ষেত্রে রাজবল্লভকিছুটা দ্বিমত পোষণ করলে মিরজাফর প্রশ্নোক্ত কথাটি বলেন।

উত্তর

• উদ্দীপকের শিহাব উদ্দীন 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। • অর্থ-বিত্তের লোভে পড়ে মানুষ ন্যায়-অন্যায় ভুলে গিয়ে মনুষ্যত্বহীন হয়ে পড়ে। তাই প্রভাব-প্রতিপত্তি ও ক্ষমতা লাভের লোভে মানুষ পরম আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেও কুণ্ঠাবোধ করে না। • উদ্দীপকে রহিম গাজী বিশ্বাস করে শিহাব উদ্দীনকে তার জমি-জমা দেখাশোনার দায়িত্ব দেয়। আর শিহাব উদ্দীন রহিম গাজীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সব জমি-জমা নিজের করে নেয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব তাঁর বিশ্বস্ত ব্যক্তি মিরজাফরকে প্রধান সেনাপতির দায়িত্ব প্রদান করেন। কিন্তু তিনি এ বিশ্বাসের মর্যাদা রাখেননি। অর্থ ও ক্ষমতার লোভে তিনি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। ইংরেজদের সহায়তায় তিনি নবাবকে হটিয়ে নিজে মসনদে আরোহণ করেন, যা উদ্দীপকের শিহাব উদ্দীনের বিশ্বাসঘাতকতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

• "বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস কখনো কখনো মানুষকে সর্বনাশ করে ফেলে"- 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে মন্তব্যটি যথার্থ। • আপনজনদের বিশ্বাসঘাতকতায় মানুষের জীবনে চরম বিপর্যয় নেমে আসে। আপনজনদের হীন ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার কারণে মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। • উদ্দীপকে রহিম গাজী বিশ্বাসঘাতকতার শিকার। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজ তাঁর প্রধান সেনাপতি মিরজাফরকে বিশ্বাস করতেন এবং দেশের স্বার্থে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শপথও করিয়েছিলেন। বিভিন্ন ঘটনাচক্রে তিনি বহুবার নবাবের ক্ষতি করার চেষ্টা করেন যা নবাবের দৃষ্টিগোচর হয়। শেষ পর্যন্ত পলাশি যুদ্ধের দায়িত্ব মিরজাফরের হাতে সমর্পণ করে তিনি শোচনীয় পরাজয়, বরণ করেন। এর ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব 'সিরাজউদ্দৌলা তাঁর বিশ্বস্ত অমাত্যদের বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার শিকার হন। মিরজাফরকে বিশ্বাস করার দিক থেকে উদ্দীপকের বিষয়টি সম্পর্কিত। মিরজাফরের প্রতি অন্ধবিশ্বাসের কারণেই নবাব পরাজিত হন। এ দিক বিচারে 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলারাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।