উদ্দীপকে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার গণমানুষকেই খুঁজে পাওয়া যায়। ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক ও 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার মূলভাব হলো বাঙালির স্বাধিকার আন্দোলন। বাংলার মানুষ স্বাধীনতার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছে। কখনো সে আন্দোলন ভাষার দাবিতে আবার কখনো গণঅভ্যুত্থানে রূপ নিয়েছে। ঘাতকের আস্তানায় মানুষ কখনো আধমরা কখনো ভীষণ জেদি। এত কষ্টের ভেতরেও তারা অবিরত স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে। উদ্দীপকে মূলভাব হিসেবে স্বৈরশাসনের বিরুদ্ধে বাংলার মানুষের স্বাধীনতার সংগ্রামিদের হৃদয়ে ধারণের দিকটিই তুলে ধরা হয়েছে। ভাষা আন্দোলন, ৭০- এর নির্বাচন এবং ১৯৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশের মানুষ যে অভিন্ন চেতনার উন্মেষ ঘটিয়েছে, তা হলো স্বাধীনতা। আর এ চেতনায় উদ্বুদ্ধ হতে গিয়ে বাংলার মানুষ সব সময় পূর্বসূরিদের পথ অনুসরণ করেছে। বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, পাকিস্তানিরা এ দেশের মানুষকে শাসন করতে চেয়েছিল গায়ের জোরে। তারা বাঙালির কোনো দাবিই মানতে চাইত না। এর প্রতিবাদে বাংলার মানুষ ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান ও স্বাধীনতা সংগ্রাম করেছে। এদেশের মানুষ এই শতশত সংগ্রামীদের বুকে লালন করছে। উদ্দীপকে ও আলোচ্য কবিতায় এসব সংগ্রামীদের লালন তুলে ধরা হয়েছে। তবে যেভাবেই বর্ণনা করা হোক না কেন, এসব আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে স্বাধীন করা। এই মৌলিক চেতনাটিই উদ্দীপক ও 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটিকে একসূত্রে গেঁথেছে।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
উদ্দীপকে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার গণমানুষকেই খুঁজে পাওয়া যায়। ব্যাখ…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর