উদ্দীপকটিতে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় অত্যাচারী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রবল আন্দোলনে অংশ নেওয়ার জন্য সব শ্রেণি-পেশার মানুষের একত্র হয়ে বিক্ষোভ করার দিকটি ফুটে উঠেছে। • বাঙালি জাতি বীরের জাতি, এই জাতি যুগে যুগে শাসক শ্রেণির বিভিন্ন অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে একত্র হয়ে সংগ্রাম করেছে, ছিনিয়ে এনেছে মুক্তির আস্বাদ। বাঙালি কৃষক-শ্রমিক-ছাত্র তথা সব শ্রেণি-পেশার মানুষ একত্র হয়ে অন্যায়কে প্রতিহত করেছে। • উদ্দীপকে এমনই কোন এক অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাঙালি জনতা। নারী বৃদ্ধ, শিশু কিশোর এমনকি ভবঘুরেরাও এসেছে অধিকার আদায় আন্দোলন-সংগ্রামে যোগ দেওয়ার জন্য। তীব্র সংগ্রামে আকাশ-বাতাস প্রকম্পিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় এই বিষয়টি লক্ষ করা যায়। ১৯৬৯ এর গণআন্দোলনে জাতিগত শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে জেগে ওঠে সমগ্র বাঙালি জাতি। প্রত্যন্ত গ্রাম-গঞ্জ-হাটবাজার, কলকারখানা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ ঢাকার রাজপথে জড়ো হয়ে আন্দোলন শুরু করে। এভাবে উদ্দীপকটি 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় গণমানুষের আন্দোলনের দিকটি সাদৃশ্য রয়েছে ।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
উদ্দীপকটিতে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে বিশ্লেষণ…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর